নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mahadi Hasan Zim

আমি জীম ।চুপচাপ,শান্ত একটা ছেলে।সবসময় সবার থেকে নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করি।একা থাকতে ভালোবাসি তো তাই।ইমোশনাল টাইপ নামক ছাপটা ভালোভাবেই পড়েছে। দূরথেকে ভালোবাসতে পছন্দ করি,তবে যদি সুযোগ আসে তাহলে কাছে থেকে অনেক ভালোবাসব। সেই সুযোগটার অপেক্ষায় আছি ...

মেহেদী হাসান জীম

আমি মেহেদী হাসান জীম।বাসা পন্ঞগড় জেলার দেবীগন্জ উপজেলায়।লেখাপড়ার সাথে যুক্ত আছি।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবসর সময় কাটাতে ভালোবাসি । Facebook:http://m.facebook.com/mahadihasan.zim\nTwitter:http://t.co/cAP8sNr4Ii

মেহেদী হাসান জীম › বিস্তারিত পোস্টঃ

মানুষ ও মানুষ

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

কলেজ থেকে প্রাইভেট শেষ করে বাসা যাচ্ছি।সন্ধ্যা হয়ে আসছে প্রায়,সাইকেল খুবই দ্রুত চালাচ্ছি।যখন আমি ব্রীজের উপর তখন আমাকে পেছন থেকে কে যেন ডাক দিল,সাইকেল স্লো করে,পিছনে ঘুরে দেখি একজন মধ্যবয়স্ক লোক,হাতে বিড়ি,দেখে বুঝলাম হতদরিদ্র একজন মানুষ,জীবিকার তাগিদে হয়তোবা কোথাও কাজ করতে গেছিলো।তো স্বভাবতই উনাকে বললাম কিছু বলবেন ?
লোকটি:কয়টা বাজে এখন ?
আমি:৬.৫০ বাজে এখন।
লোকটি:আমার সাথে তাল মিলিয়ে সাইকেল চালাচ্ছেন আর বলছেন তোমার নাম কি,বাসা কোথায়,কোথায় গেছিলে।
আমি:ভদ্র ছেলের মত জবাব দিলাম।এক পর্যায়ে লোকটি বলল যে,
লোকটি:তুমি অমুকের নাতি না,তোমার দাদা অমুক ছিল,অনেক ভাল মানুষ ছিলেন,আমাদের অনেক সাহায্য করতেন।
আমি:খুশি মনে বললাম হুমম। কোথায় গেছিলেন আপনি ?
লোকটি:কাজ করছি একজনের তো টাকা নেওয়ার জন্য গেছিলাম তো টাকা তো দিল না।আমার কাছে দশটা টাকা ছিল সেটাও খরচ হয়ে গেল।(কষ্টচাপা কন্ঠে)
আমি:ওহহ(ব্যাথিত কন্ঠে)
লোকটি:বাবু,১০ টা দশটাকার নোটে কয় টাকা হবে ?
আমি:১০০ টাকা,কিন্তু কেন ?
লোকটি:না মানে জমাতে চাচ্ছিলাম তোহ তাই,কিছুদিন আগে ৮ টা জমাইছিলাম কিন্তু খরচ হয়ে গেছে। এইবার জমাইতে হবে!
আমি:অবাক হয়ে,যেখানে মানুষ টাকার পিছনে ছুটছে সবসময়।১ কোটি কে ২ কোটি বানানোর চেষ্টা চালাচ্ছে সবসময়।সেখানে কিনা উনি ১০০ টাকা জমানোর কথা ভাবছেন।
আসলে পৃথিবীটা বড়ই অদ্ভুত।
আসুন আমরা তাঁদের পাশে দাঁড়াই,তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই ! ~zr~

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

বংশী নদীর পাড়ে বলেছেন: জীম তোমার লেখাটা আমার পছন্দ হলো। মানুষ মানুষের জন্য, এটাই মানুষের কাম্য হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে সেই নীতির কথা আজ অনেকে ভুলে গেছে। নবীন হাতে কলম চলুক ওঠে আসুক দুঃখি মানুষের কথা, সফলতার সাফল্য গাথা কথা, প্রেম-ভালবাসার কথা, সহমর্মিতা আর সহযোগিতার কথা, শুষিত-বঞ্চিত মানুষের কথা। জীম তোমাকে স্বাগত জানাই আমার ফেইজবুক খোলা মঞ্চে। ভাল থেকো।

২| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

মেহেদী হাসান জীম বলেছেন: ধন্যবাদ ব্রাদার !

৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

রাশেদ রাহাত বলেছেন: ভ্রাতার নামখানা কি জীম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.