নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

next

next

zks

next

zks › বিস্তারিত পোস্টঃ

গিনেস বুক অব রেকর্ডস-এ বাংলাদেশ

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

কেমন আছেন সবাই?আমি খুব নতুন,ব্লগের বেশি কিছু বুঝিনা,অনেক দিন থেকে ব্লগ পড়ি কিন্তু লেখা হয় না।আজ কিছু একটা লিখতে ইচ্ছে করছে,তাই এই লেখাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোন ভুল করে থাকি নতুন ব্লগার হিসেবে মাফ করবেন।আর যদি ভাল লাগে জানাতে ভুলবেন না কারন আপনার প্রশংসা আমাকে লিখার উৎসাহ জোগাবে।





গিনেস বুক অব রেকর্ডস-এ বাংলাদেশ


১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় 'ব' দ্বীপ।



২) সবচেয়ে বড় শিল পড়েছিলো ২.২ পাউন্ড ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬

সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।



৩) সবচেয়ে বড় মানব বন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত।



৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী। উনার নাতি নাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছর

বয়সে তিনি মারা যান । গিনেস বুকে তার নাম সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে।



৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!



৬) সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি। ১৯৮৬ সালে আমিনপুর, পাবনাতে দু পরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়!



৭) প্যারেড গ্রাউন্ডে সৃষ্টি হলো মানবপতাকা বিশ্ব রেকর্ড; অংশ নিল ২৭ হাজার ১১৭ জন। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেজ বুকে নাম লেখালো বাংলাদেশ।



৮) ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসে ৩ লাখের বেশি বাঙালি এক সময়ে একসঙ্গে গাইলেন তাদের প্রাণের জাতীয় সংগীত। আরও একটি বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ।

আমরা ও পারি কি বলেন? ভাল থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.