নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত হাসি তত কান্না বলে গেছেন রাম সন্না

ব্লক করা বন্ধ করুন!! ব্লক এইডসের মতো জঘন্য ব্যাধি!!!

জুবায়েরকবির

ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি রাখতে।

জুবায়েরকবির › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা বাঙ্গালী হুজুগে না চলে মুক্তিযোদ্ধা পরিবার গুল কে সহযোগিতার হাত টি বাড়িয়ে দেই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

গতকাল শাহবাগ সহ সারাদেশে ১ কোটি মোমবাতি জ্বালানো হইসে । ১টি মোমবাতির দাম ৫টাকা হলে ১ কোটি মোমবাতি=৫ কোটি টাকা ! লোক দেখানোর জন্য আর পাবলিসিটির জন্য মোমবাতি জ্বালানোর পিছনে এত টাকা খরচ না করে এই টাকা কি ৫০০ গরিব মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া যেত না ?! দরকার হলে গরিব হতদরিদ্র মুক্তিযোদ্ধা পরিবার গুল কে শাহবাগের মুক্তমঞ্চে তুলে দিয়ে টাকাটা দেওয়া হোক । এতে পাবলিসিটিও হয়ে যাবে আর ৫০০ মুক্তিযোদ্ধা পরিবারের সাহায্য করা হবে, সম্মান করা হবে সকল মুক্তিযোদ্ধাকে । অনেক মুক্তিযোদ্ধা পরিবার আছে যাদের ৩ বেলা খাওয়ার টাকা নাই রিকশা চালিয়ে জীবিকা নিরবাহ করে কত পরিবার অবহেলিত কত মুক্তিযোদ্ধা নির্মম অসুস্থ জীবন যাপন করছে , রাজাকারের ফাঁসি হলে ও কি আর না হইলে ও বা কি আসে যায় তাতে দেশের আখেরে কোন লাভ হবে, না মুক্তিযোদ্ধা পরিবারের কোন লাভ হবে :P :P

আর তাছাড়া আমি নিশ্চিত সারাদেশের যত মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে তাতে সবাই যদি ১০-২০টাকা করেও দেয় তাহলেও কয়েক কোটি টাকা সংগ্রহ হয়ে যাবে ।



আর এই পরিমাণ অর্থ দিয়ে অনেক অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সচ্ছলতার পথ দেখান যাবে, সত্যিকারের সম্মান প্রদর্শন করা হবে মুক্তিযোদ্ধাদের ।



এই আন্দোলনের আহ্বায়ক এবং নেতৃত্বদানকারীদের প্রতি তাই আমার অনুরোধ থাকবে পাবলিসিটি আর লোক দেখানোর জন্য অযথা এক কোটি মোমবাতি জ্বালিয়ে প্রতীকি সম্মান প্রদর্শন না করে আসুন আমরা সত্যি সত্যি মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে চেষ্টা করি । তাঁদের কাছে আমাদের যে অপূরণীয় ঋণ তা কিছুটা হলেও শোধ করার চেষ্টা করি ।



সত্যি সত্যি সফল করি এই গণ আন্দোলনকে ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

মনপুরা ডিজিটাল বলেছেন: এগুলো বলোনা - তোমাকেও রাজাকার বলবে!!!!!!!!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

জুবায়েরকবির বলেছেন: ভাই একবারে মনের কথা টা বলসেন এই ব্যাপার গুল নিয়ে কার ও মাথা বেথা নাই ফেবু তে এই কথাগুলর জন্য অনেকেই আমাকে রাজাকার বলসেন কিন্তু আমিও মনে প্রানে চাই দেশ রাজাকার মুক্ত হোক সাথে সাথে মুক্তিযোদ্ধা পরিবার গুল ও সচ্ছল হোক

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

গরিব বলেছেন: আমরা বাঙ্গালী হুজুগে চিরকাল :(

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

বাউন্ডুলে তিতাস বলেছেন: রাজাকার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

জুবায়েরকবির বলেছেন: রাজাকার কে আপনি না আমি ামার কথাগুল মনোযোগ দিয়ে পরলে মনে হয় এই কথা বলতেন না মুক্তিযোদ্ধা দের সহযোগিতা করার জন্য যদি রাজাকার ও হুয়া লাগে তাতে আমি রাজি আছি

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ম্যাংগো পিপল বলেছেন: মোম জ্বালানোর পরও তো সাহায্য করা যায়।

আমাদের এলাকায় মোম এবং অন্যান্ন খরচের জন্য ''সেলিম সাব'' বিশ হাজার টাকা দিয়েছে, খরচ হইছে বড় জোর ৫ হাজার, বাকি টাকা মেরে দিয়েছে।

বাকি টাকা না মেরে গরিব / আহত মুক্তিযোদ্ধাদের দেওয়া যেত।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রা ত্রি বলেছেন: স্রোত যেদিকে আমরা সেদিকে.....
আমাদের ভাবার টাইম কই?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

জুবায়েরকবির বলেছেন: সহমত

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

আরিফিন লোটাস বলেছেন: ফাসিঁর দাবিতে কয়দিন চিল্লাইয়া গলা ফাটাইলাম। কিন্তু এখনও বুঝতে সরকারের অবস্হান??? কেন আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেনা সরকার।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

রাসেল মেটামোরফোজ বলেছেন: রা ত্রি বলেছেন: স্রোত যেদিকে আমরা সেদিকে.....
আমাদের ভাবার টাইম কই?


যারা স্রোতে গা ভাসায়নি তাদেরকে রাজাকার ছাগু ট্যাগ দেয়া হচ্ছে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

আদম_ বলেছেন: এই কথা গুলা কেউ যদি বুঝত। হুজুগ আর হুজুগ। কোন পরিকল্পনা নাই আমাদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.