| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের মধ্যে ইচ্ছা ছিল পথিক হব। সারা নিশিদিন পথে পথে ঘুরে বেড়াব । মন যা চায় তাই করব । কিন্তু জীবনের তাগিদে সব স্বপ্ন আজ ভাগারে । এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় অর্থ উপার্জনের জন্য । আর স্বপ্নরা সব পাখা মেলে উরে বেড়ায় আকাশে। কোন স্বপ্নই আর হয়না পুরন । তাই স্বপ্ন দেখিনা । তবে এখনও মাঝে মাঝে পথ আমাকে টানে । হারিয়ে যেতে মন চায় কিন্তু দায়িত্ব আমার পায়ে যে শেকল এটে দিয়েছে সেটা খোলার মত শক্তি আমার নাই ।
সপ্তাহে দুই-চার ঘন্টা অবসর পাই । সিদ্ধান্ত নিলাম এই দুর চার ঘন্টা ব্লগ লিখব। কিন্তু আমিতো ব্লগ লিখতে কিংবা কথার পৃষ্টে কথা সাজাতে পারিনা । অবশেষে মনে মনে ভাবলাম যা পাই তাই লিখব । সেটা লেখা ভাল হল না ভুলে ভরা হল এটা নিয়ে চিন্তা করবনা ।হয়ত ভুল করতে করতে একটা কিছু ভাল হবেই । আর সেই প্রেরনা আমাকে সাময়িক আনন্দ দিবে ।
সবার কাছে দোয়া চাই । সবার কাছে শিখতে চাই ।
“বিশ্ব জোড়া পাটশালঅ মোর / সবার অামি ছাত্র “
©somewhere in net ltd.