নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউন্ডুলে

অন্ধকার নগরীর প্রহরী !

পথিকের বানী

বাউন্ডুলে পাবলিক

পথিকের বানী › বিস্তারিত পোস্টঃ

ঘুষ !!!

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

ঘুষ একটা শব্দ । এবং এটি একটি মারাত্বক পর্যায়ের ব্যধি । যে ব্যধিতে আক্রান্ত দেশের বেশীরভাগ মানুষ। আমরা প্রতিনিয়ত ঘুষ দিয়ে যাচ্ছি কিংবা নিচ্ছি। দেশের মানুষ ঘুষ মুক্ত একটি দিনও কল্পনা করতে পারেনা । আর এই ঘুষ নামক অভিশাপ বাংলাদেশের মেধার উন্নয়নে প্রধান অন্তরায়।



বাংলাদেশে যখন যে সরকার আসে তখন তারাই উন্নতির কথা বলে , উন্নয়নের কথা বলে । কার্যত প্রতিটি রাজনৈতিক দল এক একটি মিথ্যা বলার মহাযন্ত্র। এবং আমরা সাধারন জনতা সেই যন্ত্রের মন্ত্রে প্রতিনিয়ত পিষ্ট। সরকারের উপর তলার আমলা থেকে রাস্তার ভিক্ষুক কেউই দুর্নিতি মুক্ত নয়।



আজকেরে এই লেখার বিষয়বস্তু ঘুষ ! আমার এক পরিচিত বড় ভাই অনেকদিন যাবৎ চাকুরীর জন্য হন্যে হয়ে ঘুরছে। তাকে প্রায়সই জিজ্ঞেস করি ভাই খবর কি। তিনি মুচকি হেসে বলে খবরতো খালেদা-হাসিনার ভীরে আর ঘুষের ঠেলায় চাপা পড়ে আছে । মনে মনে কথাটাকে মেনে নিতে বাধ্য হই। রাস্তায় মাঝে মাঝে দেখি ট্রাফিক পুলিশ সাথে একজন কনষ্টেবল নিয়ে গাড়ীর কাগজপাতি চেক করছে । একদিন পাশে গিয়ে দাড়িয়ে দেখি কিসের কাজগপাতি চেক ! ২০০ টাকা (যার কাছে যেমন) নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে । মেধাবী ছাত্ররা চাকুরী পাচ্ছেনা কারন তাদের ঘুষের টাকা যোগান দেবার মত সাধ্যি নাই । অনেকে আবার ঘুষ দিয়েও চাকুরীর নিশ্চয়তা পাচ্ছেনা । এলাকার এক ছোট ভাই , ছাত্র হিসেবে গবেট ধাচের । অনেক চেষ্টার পর একটা মেডিকেল ডিপ্লোমা করে এখন ডাক্টার! একটা সরকারী হাসপাতালে সে চাকুরী করে। তার কাছ থেকে শুনলাম চাকরীটা নিতে তার ছয় লক্ষ টাকা লেগেছে ।



বাংলাদেশের পথে পথে কিংবা ঘরে ঘরে ঘুরলে এমন অনেক ঘুষের নজির পাওয়া যাবে । কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে শিক্ষকদের বেতনের জন্য ঘুষ প্রদান সংক্রান্ত একটা লেখা পড়লাম । যে দেশের শিক্ষকদের ঘুষ দিতে হয় সে দেশের উন্নতি কেমনে সম্ভব ।



সরকার নিরব ! কারন, সরকারের উচু পদের কিছু রামছাগল এই ঘুষ বানিজ্যের সাথে যুক্ত । তাহলে প্রকৃত মেধাবীরা কেমন করে তাদের মেধা দিয়ে দেশের উন্নতি করবে। দেশের প্রধান প্রধান সেক্টরগুলি আজ অপদার্থ টাইপের অফিসার দিয়ে পুর্ন ।



প্রশ্ন করলে বলে, “সবাই খারাপ না” । সবাই যে খারাপনা সেটা সকলে জানে কিন্তু খারাপের সংখ্যাইতো ভালর চেয়ে অনেক অনেক গুন বেশী ।



সর্বপরি আমরা একটি ঘুস মুক্ত মেধাবীদের দ্বারা নিয়ান্ত্রত বাংলাদেশ চাই ।

আর ঘুষখোরদের উপযুক্ত সাজা চাই ।



যদি এ জাতি ঘুষ মুক্ত হতে না পারে তবে সারা জীবন আমাদের উন্নতি সম্ভব নয়।



ঘুষখোর জারজ , ঘুষখোর কুত্তার বাচ্চা ওরা দেশের শত্রু ওরা মেধার শত্রু।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৪

শিশির খান ১৪ বলেছেন: ভাই ঘুষ না খাইলে চাকরি থাকবে নাকি সন্দেহ আছে ,সবাই খারাপ আর এক জন ভালো এটা কখনই হয় না ভাই অবস্তা অনেক খারাপ আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যে সব উদাহরণ দিছেন তা তো অনেক ভালো

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: ঘুষ ছাড়া চাকরি! আপনি কল্পনা করলেন কিভাবে?

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: ঘুষ ছাড়া চাকরি! আপনি কল্পনা করলেন কিভাবে?

৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১২

পথিকের বানী বলেছেন: সরকার কি ঘুষ যুক্ত উন্নত জাতি কল্পনা করছে ? যদি তাই হয় তবে বাঙ্গালী বড়ই হতভাগা। মেধা বিকাশের প্রকৃত পথ রুদ্ধ .....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.