| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে চিবিয়ে ছিড়েখুঁড়ে
রক্তগঙ্গায় লটপট রেখে গেলে খোলা সড়কে।
ইশ কোনওদিন সে মিউমিউ শুনবো না আর
ভালো পরিচিত ছিলো, প্রায়শ দেখতাম
প্রতিবেশীর ছাদের কার্নিশে অলস শুয়ে
কখনও এদিকসেদিক পায়চারিরত।
২|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি খেয়াল করেছি রিপাবলিক নেতারা পাওয়ারে আসলেই ওয়ার করবেই ; এটা অলিখিত নিয়ম হয়ে দাড়িয়েছে ।
৩|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১:১৮
সৈয়দ কুতুব বলেছেন: ইউক্রেন রাশিয়া একটা ফাউল ওয়ার শুরু করেছিলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৭
অর্ক বলেছেন: ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় লিখেছিলাম। আহা, সময় বয়ে যায়! খুবই অস্থির অশান্ত সংঘাতময় যুদ্ধোন্মাদ হয়ে উঠেছে পৃথিবী। যুদ্ধের উদ্দেশ্যই হচ্ছে, প্রতিপক্ষকে মেরে ফেলা। এখানে মানবিক আবেগ অনুভূতির কোনোই মূল্য নেই। যুদ্ধ নয়, শান্তি চাই।