| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বিরাট কিছু চাইনি। পরিপাটি দেয়ালে আচানক লেগেছিলো একরত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি—ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কী মহাভারত অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে!)
পাখিদের মতো উড়বার নিরবচ্ছিন্নতা চাইনি, উহু, শুধু যেতে যেতে জলের দিঘি লাফিয়ে পেরোতে এক আধবার। তাতে কী ছাই যেতো আসতো কার! (তার ’পর সাঁতার জানি না।) কিন্তু পারিনি; ঘুরপথেই গেছি বারবার!
অথচ সার্কাসের বামন ভাঁড়কে দেখো; উদ্ভট অঙ্গভঙ্গি করে ভুলিয়ে দিয়েছিলো পিতার মৃত্যুশোকও। শো শেষে বেমালুম হিন্দি গান গুণগুণিয়ে ফিরেছিলাম।
তবুও বোকা মানুষ তোমাকে ঈশ্বর বলে, ভাঁড়কে তাচ্ছিল্যভরে সং।
২৯ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩
অর্ক বলেছেন: ধন্যবাদ।
২|
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫১
আহমেদ জী এস বলেছেন: অর্ক,
চমৎকার রূপকল্প নিয়ে লেখা! +++++++
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮
অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৯
সৈয়দ কুতুব বলেছেন: এসব কি পাঠকের কথা মাথায় রেখে লিখেন নাকি নিজের মনের কথা লিখেন ?