নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা স্মিতমুখ কিশোরের দল। গরম কাবাবের ঘ্রাণ। গাঢ় লিকার চা। ক্যাপুচিনো।

আহ প্রিয়তমা, সব পারো, শুধু বদলে দিতে পারো না গল্পের শেষটা। তোমার গল্পে শুধু অশান্তি, শুধু অরাজকতা! সেখানে রাজারানি, প্রজা, সৈন্যসামন্ত, পরদেশী বণিকদল সবাই শুধু কলহ, যুদ্ধ-বিদ্রোহ ক’রে চলে; এভাবেই শেষ ক’রে দাও বারবার! কেন দাদীমার মুখে শোনা ছেলেবেলার নিটোল রূপকাথার মধুর সমাপ্তি শোনাতে পারো না, ‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো।’

আহ প্রিয়তমা, সব পারো, শুধু মিলনের গল্প জানো না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪০

অর্ক বলেছেন: আহ এই লেখা পোস্ট করতে নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ছি! বেশ আগের ছোটো লেখা। প্রথম রিপোস্ট হলো। এ ব্লগেই বহু ব্লগারের সাথে হাই হ্যালো, আলাপচারিতা হয়েছিলো। তাদের অনেকেই আজ একেবারেই অনুপস্থিত। আবার অনেকের সাথে সময়ে বুঝতে পেরেছি যে, মন-মানসিকতা, চিন্তাভাবনায় বিশাল দূরত্ব, বৈপরীত্য। তাই পারষ্পরিক সম্মান রেখে যে যার রাস্তায় চলে গেছি। সেসব কথা থাক। সবার জন্য আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি। সবার কল্যাণ হোক। সবাই সুখী হোক।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.