নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মতামত পোস্ট: জঙ্গিমুক্ত ব্লগ চাই

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯



কস্মিনকালেও ভাবিনি, প্রিয় ব্লগের এতো দুর্দিন হবে যে এভাবে লিখবো। কিন্তু বাস্তবতা তাই দাঁড়িয়েছে। জঙ্গি মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে ব্লগ ক্রমশ! (ইতোমধ্যেই গেছে অনেকটা।) অথচ বাংলাদেশের ব্লগ বিশ্বজুড়ে সমাদৃত ছিলো শুভবুদ্ধি, মুক্তবুদ্ধি, আধুনিকতা, শিল্প-সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি চর্চার জন্য; উন্নত আধুনিক মুক্তচিন্তার শ্রেষ্ঠ মানুষদের বিচরণ ক্ষেত্র হিসেবে। হায়, আজ জঙ্গি মৌলবাদী কট্টরপন্থীদের উদ্দাম নৃত্যে অতিশয় নাজুক, বেসামাল অবস্থা! একজন দেখলাম, বিভিন্ন লেখায় মন্তব্যে গর্বভরে বলে বেড়াচ্ছে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ছিলো। বিভিন্ন মিশনে স্বশরীরে অংশ নিয়েছে। এরকম একটা দুটো নয় বেশ ক’টা জঙ্গি কট্টরপন্থী নির্বিরোধ দাপিয়ে বেড়াচ্ছে ব্লগে। কথাবার্তায়ই পরিষ্কার—জঙ্গি। চিন্তাভাবনা মনমানসিকতায় তো বটেই, কয়েকটা আছে রীতিমতো ট্রেনিংপ্রাপ্ত। বিভিন্ন প্রোগ্রামেও অংশ নিয়ে থাকবে। কি ভয়ঙ্কর! দেখা যাবে, ব্লগার হত্যাতেও জড়িত!

শীঘ্রই জঙ্গি মুক্ত হবে ব্লগ—এ আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি এই বিষয়ে জনা আপুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বর্তমান শারীরিক অবস্থা জানি না। আশা করি চিকিৎসা চলমান। ভালো আছেন। এ লেখা চোখে পড়লে এদিকে একটু নজর দিবেন—এই প্রত্যাশা। ব্লগের পাশাপাশি দেশেরও ভয়ানক দুর্দিন যাচ্ছে। এই মাটির সন্তান আমরা। আমাদের এখানেই থাকতে হবে, বাঁচতে হবে। এখানেই একদিন সমাপ্ত হতে হবে। আমাদের আজ অস্তিত্বের লড়াই এটা। চলমান। দেখেন, যা ভালো বোঝেন। এ সময় আপনার শারীরিক অবস্থা বিবেচনায় কথা বাড়ালাম না। ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি অপপ্রচার করছেন । ব্লগে এখনো আওয়ামী পন্থী ব্লগারের সংখ্যা বেশি । কোনো জংগীবাদ বা মৌলবাদি মতবাদের কোনো লেখা চোখে পড়লো না । আওয়ামী বিরোধী লেখা মাঝে মাঝে আসে । সেটাও খুবই কম ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫০

অর্ক বলেছেন: না, করছি না। আওয়ামীপন্থী কে? বিদেশে বসে বালছাল ভাষণ দেয়া ওই ***দের কারণেই দেশ আজ বিপন্ন। শেখ হাসিনা ওদের ভরসায় দেশ চালিয়ে শেষে কি উলঙ্গভাবে দেশ থেকে পালাতে বাধ্য হলো! শেখ হাসিনার উচিত শিক্ষা হয়েছে। এটা প্রাপ্য ছিলো। আমি কোনওভাবেই আওয়ামীপন্থী নই। জঙ্গিবাদ মৌলবাদের বাড়বাড়ন্ত, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আধুনিকতার চর্চা না করার জন্য বরাবর দায়ি করে আসছি শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে। কিন্তু এখন পরিস্থিতি ভীষণ জটিল। নিজের অস্তিত্বের প্রশ্ন এসে পড়েছে। এখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিরোধী এই জঙ্গি, মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.