নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অল্প একটু পাশে থেকো

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে রেখো না,
শুধু ভুলে যাওয়ার বেলায়
হঠাৎ একদিন মনে পড়ে গেলে
একটু থেমো। ভাবো,
এই বোকা লোকটি কোনো এক সন্ধ্যায়
তোমার ছায়ার কাছে
তার সমস্ত ক্লান্তি সপে দিয়েছিল।

আমি তোমার কাছে
বড় কোনো প্রতিশ্রুতি চাই না,
চাই না চিরকাল পাশাপাশি হাঁটতে।
শুধু যখন খুব একা লাগবে তোমার,
তখন আমার কথা একবার মনে করো,
আর যখন রাত দীর্ঘ হবে,
তখন তোমার একটি ছোট্ট বার্তা
আমার জানালায় জোনাকি হয়ে আসুক।

ভালোবাসা যদি এতটাই কঠিন হয়,
তবে ভালোবাসতে হবে না।
শুধু একটু মায়া রেখো,
যেটুকু দিয়ে আবার নিজেকে গুছিয়ে নিতে পারি।

আর যদি কোনোদিন
আমাদের গল্প শেষ হয়ে যায়,
তবে শেষ কথাটা এমন হোক
যেন আমরা কোনোদিন
একে অন্যের আপন ছিলাম না।
তুমি তোমার মতো থেকো,
আমি আমার মতোই থাকব।

শুধু দূরত্বের ওপারে
একটুখানি জায়গা রেখো আমার জন্য,
যেখানে কোনো দাবি থাকবে না,
কোনো অভিমান থাকবে না,
শুধু নিঃশব্দে রচিত হবে
একদিন কেউ একজন
নীরবে, অনন্তকাল ধরে
তোমাকে খুব করে চেয়েছিল।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি পাঠ করলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.