| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা-৫৪৯৯
অহম হিংসা দূর করে দাও, ওগো আমার প্রভু
শুদ্ধতায় দাও ভরে তুমি আমার মনের বিঁভু
মিথ্যা যেন না বলি আর, সত্য দিয়ো ঠোঁটে
কথায় যেন প্রভু আমার শুদ্ধতার বোল ফুটে।
মন কথনিকা-৫৫০০
বেলা গেল ব্যস্ততাতে, সময় আমার হয় না আপন
যাচ্ছে চলে মূল্যবান ক্ষণ, ভাবলে বুকে ধরে কাঁপন
কত কর্ম রইলো বাকি, সব গুছাবো কেমন করে;
দীর্ঘশ্বাসের পাহাড় এসে বসে রইলো মনের ঘরে।
#ছবির_মন_কথনিকা
২|
২৫ শে মে, ২০২৬ রাত ১১:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে বাণীই নির্গত হোক আমার এই ওষ্ঠাধর থেকে,
হোক তা নির্মল ও শুদ্ধ,
কলঙ্কের কালো মেঘ ঢেকে।
হে প্রভু, পরিমার্জিত করো আমার মুখের প্রতিটি বাণী,
মুছে দিতে পারি অবহেলার সব গ্লানি।
করুণায় ফুটুক আমার প্রতিটি সুর ও স্বরকে,
মমতায় ভরিয়ে দাও আমার প্রতিটি অক্ষরকে।
একটুখানি শুভ্র আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে,
শুদ্ধ হৃদয়ের প্রতিফলিত হোক প্রতিটি কাজে।
৩|
২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৯
শায়মা বলেছেন: তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক, মোর মোহ-কালিমা ঘুচায়ে-
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৬ রাত ১১:২২
সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লাগছে লেখা বোন