| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই, সুস্থতার সাথ নিরাপদে।
মন কথনিকা-৫৬৩৬
দীর্ঘশ্বাসে জীবন গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলবো কবে
কখন কে যে আসবে কাছে, আপন হয়ে পাশে রবে;
কেউ হলো না আপন আমার, শত্রু যেন ঘরে বাইরে
মনের তারে সুর উঠে না, কেন কোথাও শান্তি নাই রে।
১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়তো কেউ আছে
হয়তো নাই
তবে যেন টের পাই কেউ নেই
পাশে থেকে ছড়ায় কেউ ভালোবাসার রোশনাই।
সুন্দর লিখেছেন ভাইয়া
ধন্যবাদ
২|
১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৪
সামিয়া বলেছেন: প্রিয় কবি আমাদের এত হতাশার কথনিকা শোনানো চলবে না, আমরা ভাব ভালবাসার কথনিকা শুনতে চাই।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন কথনিকায় মনটা আমার দুলে !!!
.....................................................................
শত্রু হাসে চোখের সামনে, বন্ধু আড়ালে হাসে,
কষ্টগুলো মেঘের মতো, বুকের ভেতর ভাসে!
কোথাও শান্তি নাইরে ভাই, ক্লান্তি কেবল বাড়ে,
মিথ্যে মায়ার এই ভুবনে, কেউবা মনে রাখে?