নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

১৫ ই মে, ২০২৬ রাত ১:২৫


সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস পড়লাম। দুজনই বিএনপি সমর্থক।
প্রথমজন লিখেছেন, গতকালকের গরম খবর ছিল আওয়ামী লীগরে ঝুলায় মারছে বিএনপি বা জামায়াত শিবির। তারপরে প্রথম আলো নিউজ করলো পদ্মার পাড়ে কৃষকের ধান কাইটা দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। রাতের বেলা কালবেলা দেখাইলো মাশরাফির পোড়া বাড়ি। তবে কেন পোড়াইছিল, মাশরাফি কেমনে ১০০ পারসেন্ট ভোট পাইছিল, ই অরেঞ্জরে কেমনে জুস বানাইছিল সেইগুলা বললো না। অনেক ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন করলো।

দ্বিতীয়জন লিখেছেন, জামায়াত শিবির যখন প্রথম আলো পোড়াচ্ছিল আমি প্রথম আলোর পক্ষে ছিলাম। কারণ আমার দল বিএনপি বাকস্বাধীনতায় বিশ্বাস করে। বিনিময়ে ওরা কী করে জানেন? বিএনপিকে কখনো অ্যাক্সেস দেয় না। তাদের নিজস্ব কিছু সিলেক্টিভ বুদ্ধিজীবী, সেলেব আর সফট পাওয়ার আছে, তাদের দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগরে জিন্দা রাখতে চায়।


এই দুটো স্ট্যাটাস পড়ে অনেকে হাসছে। কেউ কেউ বলছেন বিএনপি সমর্থকদের অভিযোগ হাস্যকর। কেউ বলছেন অতিরঞ্জিত। কিন্তু মজার ব্যাপার হলো এই কথাগুলা এখন আর শুধু ফেসবুকের কমেন্ট সেকশনে সীমাবদ্ধ না। দেশের অনেক মানুষের মাথায় এখন একই সন্দেহ ঘুরতেছে। মানুষ এখন নিউজ দেখে শুধু খবর বুঝতে চায় না। খবরের ভিতরে কোন খেলা চলতেছে সেটাও বুঝতে চায়।

বাংলাদেশের মিডিয়া চালাকির সাথে একটা কাজ করে। এরা কখনো সরাসরি কিছু বলে না। শুধু মানুষকে বুঝায় কোন বিষয় নিয়ে ভাবতে হবে। আজকে সারাদিন বাংলাদেশের টপ ট্রেন্ডিং ছিল মাশরাফি বিন মর্তুজার সাক্ষাৎকার। তিনি বুকে কষ্ট নিয়ে বলেছেন মরলে যেন তার লাশ নড়াইলে কবর না দেওয়া হয়। শুনেই খারাপ লাগলো। কারণ আমরা মাশরাফিকে শুধু ক্রিকেটার হিসেবে দেখিনি। আমরা তাকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হিসেবে দেখেছি।

একসময় যখন ক্রিকেটারদের যোদ্ধা বলা হতো তখন মাশরাফি নিজেই বলেছিলেন দেশের আসল যোদ্ধা কৃষকরা। মানুষের কাছে তার জনপ্রিয়তা তখন তুঙ্গে। মাশরাফি যখন আওয়ামী লীগে যোগ দিয়ে ভোটারবিহীন নির্বাচনের অংশ হলেন তখন মানুষ দুই ভাগ হয়ে গেল। জুলাই আন্দোলন এলো। কিন্তু মাশরাফি নীরব থাকলেন। পরে দেশ ছেড়ে চলে গেলেন। এখানেই মিডিয়ার খেলা শুরু। আজকে তার বাড়িঘর পোড়ানোর ছবি দেখিয়ে মায়াকান্না কাঁদছে কিন্তু কেন মানুষ সেই বাড়ি পোড়ালো সেই প্রশ্নটা কোথাও নেই। একশ ভাগ ভোট তিনি কীভাবে পেলেন কিংবা ই অরেঞ্জ কাণ্ডে সাধারণ মানুষের টাকা কীভাবে লোপাট হলো সেই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা নেই। আছে শুধু ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন।

মাশরাফিকে নিয়ে মানুষের ভিতরে একটা আলাদা আবেগ আছে এটা সত্যি। কারণ আমরা তাকে ক্রিকেটার হিসেবে ভালোবেসেছিলাম। তিনি মাঠে খুঁড়ায়া খুঁড়ায়া বল করতেন। মানুষ তাকে নায়ক বানিয়েছিলো। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো আমরা নায়ক আর রাজনীতিবিদকে আলাদা করতে পারি না। একবার কেউ সেলিব্রিটি হয়ে গেলে আমরা ধরে নেই তিনি ফেরেশতা। তারপর সেই ফেরেশতা যখন এমপি হয় তখন আমরা অবাক হই কেন তিনি আর দশজন এমপির মতো হয়ে গেলেন। মাশরাফিকে এমন অপমানিত হতে দেখে কোনো দিন ভালো লাগেনি কারণ উনার খেলা দেখে বড়ো হয়েছি।

মাশরাফির রেশ কাটতে না কাটতেই প্রথম আলো প্রথম পাতায় ছেপেছে সাকিব আল হাসানের সাক্ষাৎকার। সাকিব দেশে ফিরতে চান এবং মামলা মোকাবেলা করতে রাজি হলেও শর্ত দিয়েছেন তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সাকিবের কাছে এক কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে এমন নিউজ ফটোকার্ড দিয়ে ছড়ানো হচ্ছে যাতে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়া যায়। মাশরাফির প্রতি মানুষের কিছুটা বেদনা কাজ করলেও সাকিবের প্রতি ঘৃণা থাকাটাই স্বাভাবিক কারণ তিনি শুরু থেকে আপাদমস্তক সুবিধাবাদী। নিজের রাজনৈতিক স্বার্থে পরিবার পর্যন্ত ব্যবহার করেছেন এবং তার অপকর্ম কোনো পচা আওয়ামী নেতার চেয়ে কম নয়। অথচ সব মিলিয়ে তাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন মানুষ ধীরে ধীরে তার প্রতি সহানুভূতি অনুভব করে। এটাই বাংলাদেশের মিডিয়ার প্রকৃত দক্ষতা।

টেলিভিশন খুললে প্রতিটি টকশোতে একই আলোচনা শোনা যাচ্ছে: অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করে দিয়েছে কিংবা আমেরিকা সব নিয়ে যাচ্ছে। অথচ হাওরে বন্যায় কৃষকের সব ধান ডুবে গেছে তা নিয়ে টকশোতে আলোচনা নেই কারণ যারা সেখানে আসেন তারা মূলত ধনিক শ্রেণি। চালের দাম বাড়লেও তাদের সমস্যা নেই তাই কৃষকের ট্রাজেডি তাদের এজেন্ডাতেও নেই। হাম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলার সমালোচনা অবশ্যই হওয়া উচিত। আমরাও চাই গত দেড় বছরের যত অনিয়ম হয়েছে সেগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক। কিন্তু একটা নিউজ মিডিয়া যদি একই সংবাদ বারবার প্রচার করে তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবেই।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখন হঠাৎ করে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আলোচনা কমে গেছে। ব্যাংক লুট নিয়ে কোনো কথা নেই। হাজার হাজার কোটি টাকা পাচার নিয়ে চিৎকার নেই। এমনকি শেখ হাসিনাকে নিয়ে যেসব টকশোতে আগে তীব্র ভাষায় কথা হতো সেখানেও এখন এক ধরনের নীরবতা। কিন্তু সারাদিন একটা psychological environment তৈরি করা হচ্ছে। যেন মানুষ ধীরে ধীরে বলতে শুরু করে - আগে যা ছিল খারাপ ছিল ঠিকই কিন্তু এখনো তো খুব ভালো কিছু হচ্ছে না।

এই ধরনের narrative নতুন কিছু না ; এটা একটা খুব পরিচিত খেলা যা ২৪-এর জুলাই মাসে আমরা একবার প্রত্যক্ষ করেছি। খেলাটার কৌশল অত্যন্ত সাধারণ কিন্তু বারবার কার্যকর: প্রথমে মানুষকে এমনভাবে হতাশ করে তোলো যে তারা নিজেদের বিশ্বাস এবং আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে, তারপর সেই বিধ্বস্ত মানুষের সামনে stability এবং নিরাপত্তার স্বপ্ন ছড়িয়ে দাও, এবং যখন তারা অস্থিরতায় ভুগছে তখন যেকোনো প্রতিশ্রুতি মেনে নিতে প্রস্তুত হয়ে যায় - সেই সুযোগে ধীরে ধীরে, অত্যন্ত সূক্ষ্মভাবে পুরনো শক্তিকেই নতুন packaging-এ বাজারে ফেরত আনো। বাংলাদেশের মানুষ এখন সেই stage-টা পার করছে ।









মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৬ ভোর ৬:২৫

ডঃ এম এ আলী বলেছেন:



জোয়ার ভাটার দেশে অনেক কিছুই ঘটে
তবে বাংলাদেশে এখন জোয়ার ভাটা
মুলত দক্ষিনেই আবদ্ধ । পোষ্টের বিষয়ে
াআরো কিছু কথা বলতে গিয়ে দেখি
সেটা ক্রমেই বড় হয়ে যাচ্ছে । তাই
সে কথাগুলি নিয়ে আমার ব্লগেই
কাব্যকারে লিখে দিয়েছি তুলে
যাহোক অবস্থা দৃস্টে মনে হচ্ছে
হাছিনা ফেরার আলামত শুরু
হয়েছে ।

শুভেচ্ছা রইল

১৫ ই মে, ২০২৬ সকাল ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ফিরবে কিনা জানি না , আওয়ামী লীগ জুন মাসেই ফিরছে ।

২| ১৫ ই মে, ২০২৬ সকাল ৮:০৬

ঢাকার লোক বলেছেন: বিনপি আওয়ামী লীগ বিহীন নির্বাচনে খালি মাঠে খেলে জেতার যে সুযোগ পেয়েছে তাতে আবার প্রতিদ্বন্দীকে ডেকে এনে প্রতিদ্বন্দ্বিতায় নামতে উৎসাহিত হবে, মনে হয়না। তবে বাইরের চাপ ও প্রলোভনের কাছে আত্মসমর্থন করা অসম্ভব না। এর আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে কতটা গ্রহগণযোগ্য হবে সে বিবেচনা করা বিনপির ভবিষ্যতের জন্য কল্যাণকর।

১৫ ই মে, ২০২৬ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আজকে না বলে পারছি না , জামায়াতকে আমার বিরোধি দল বলেই মনে হয় না । এরা সংসদে গেছে কমেডি করতে । বিরোধিদল হিসাবে আওয়ামী লীগের চাহিদা জামায়াত পুরণ করতে পারবে না। তবে এবার ফেরাটা খুহ কঠিন ..।

৩| ১৫ ই মে, ২০২৬ সকাল ৯:০০

নাহল তরকারি বলেছেন: সমসাময়িক রাজনীতি, মিডিয়া ও জনমতের সম্পর্ক নিয়ে চিন্তার খোরাক জাগানো একটি লেখা। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, তবে তথ্যভিত্তিক আলোচনা ও গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করে। লেখাটির জন্য ধন্যবাদ।

আমি ২০০১ থেকে ২০০৫ ও ২০০৯ থেকে ২০২৪ সালের দুইটি সরকার দেখেছি। আপনার কাছে কি মনে হয়? প্রশাসন, সমাজ ও পররাষ্ট্র, আইন শৃঙ্খলা, সব কিছু হ্যান্ডেল করার ক্ষমতা কার কাছে ছিলো? আপনি ই মনে মনে ভাবুন। আমি কিছু কমু না। আপনিও কিছু বলিয়েন না। মনে মনে ভাবুন।

১৫ ই মে, ২০২৬ সকাল ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: কোনো সরকারই আমার কাছে ভালো মনে হয় না । বিএনপির আগের আমলে ইলেকট্রিসিটি থাকতো না । আমরা রহিমাআফরোজ আইপিএস কিনেছিলাম। শেখ হাসিনার আমলে আমাদের জায়গা-জমি দখল কিংবা জোর করে লিখে নেওয়ার নজির রয়েছে । সাধারণ মানুষ হিসাবে আমরা কোনো রাজনৈতিক দলের সাথেও নেই ,পাছেও নেই ।

৪| ১৫ ই মে, ২০২৬ সকাল ৯:৫৬

শ্রাবণধারা বলেছেন: প্রথমত মাশরাফির বাড়ি পোড়ানোটা খুব বড় অন্যায় ছিল। আপনি এটাকে কতগুলো দূর্বল যুক্তি দিয়ে সমর্থন করার চেষ্টা করেছেন।

বাংলাদেশে জামাতের জঙ্গিদের আস্ফালন বাড়লে আওয়ামী লীগ আসার ক্ষেত্র এমনিতে প্রস্তুত হবে, মিডিয়া ন্যারেটিভ তৈরির প্রয়োজন হবে না।

১৫ ই মে, ২০২৬ সকাল ১০:০৯

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াতকে দেখলাম মিরপুর-১ এর শাহ আলী মাজার–এ হামলা করতে এই ধরনের কর্মকাণ্ড যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই। আমি নিজাম হাজারীর বাড়িতে আগুন দেওয়ারও বিরোধী। এগুলো স্পষ্ট ভ্যান্ডালিজম। কিন্তু এটাও বলতে হয়, মাশরাফিকে সামনে এনে যেভাবে একটি “soft corner” তৈরির চেষ্টা চলছে, তার বিপরীতে যুক্তি দেওয়া প্রয়োজন ছিলো । ভোটার বিহীন নির্বাচনে “দুই লাখ জ্বিন” এসে ভোট দিয়ে গিয়েছিল, এটা তো মিথ্যা না। মাশরাফির কাছে মানুষ আশা করেছিলো , তিনি নিজেকে এভাবে বিতর্কিত করবেন না।

মিডিয়া যেভাবে পুরোনো বোতলে নতুন মদ ঢেলে সেটাকে “rebranding” করার চেষ্টা করছে, সেটা আওয়ামী লীগের জন্যও ভালো কিছু না। কারণ কোনো narrative-এর ওপর ভর করে আওয়ামী লীগ ফিরে এলে, সবার আগে ফিরে আসবে সেই পুরোনো চোর-ডাকাত, দখলবাজ আর সুবিধাবাদীরাই। আওয়ামী লীগকে যদি ফিরতেই হয়, তাহলে তাদের রাজনীতি করেই ফিরতে হবে মিডিয়ার বানানো আবেগের ওপর ভর করে না।

৫| ১৫ ই মে, ২০২৬ সকাল ১১:০৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
মাশরাফি সত্যিকারের একজন মানবিক মানুষ। অনন্যা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে তাকে এক কাতারে ফেলা সমীচিন নয়। এবং নড়াইল বাসীর জন্যে তার কর্মকান্ড যথেষ্ঠ উল্লেখযোগ্য। যখন আওয়ামীলীগ বিদ্বেষ তুঙ্গে ছিলো তখন ও মাশরাফির বাড়ি পোড়ানোকে সমর্থন করিনি। নড়াইল বাসী ইহা একটি সংকিন্ন মন-মানসিকতার পরিচয় দিলো। কতটুকু কষ্ট পেলে একজন মানুষ তার নিজ এলাকায় লাশ নিয়ে যাওয়ার কথা না বলে..........

আর টাইটেল হচ্ছে আওয়ামীলীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। সেটা জানিনা তবে আমি চাই আওয়ামী লীগ আসুক। হাদি মঞ্চের কুলাঙ্গার মুখপাত্রটা বলছে "মায়ের বুক না খাওয়াই বাচ্চাদের ইউমিনিটি নষ্ট হয়ে হামে মারা যাচ্ছে"। এখানে ইউনুসের কোন দায় নেই। জামায়াতের টাকায় প্রোগ্রাম করা টেকু ফুয়াদের কথায় ও একি সূর। এনসিপির রিকশাওয়ালা নেতা দেশ কিভাবে চলবে সোস্যাল মিডিয়া এসে বাতালি দিচ্ছে। এগুলির একটা সুরাহা হওয়া দরকার। বিএনপি বা ছাত্রদলের পক্ষে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দরকার আওয়ামীলীগের আর ছাত্রলীগের। এগুলিরে মাইরা নলি-মলি ভাইঙা দেওয়ার......

১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: মাশরাফি-সাকিব সুসময়ের কোকিল । যদি বিএনপি পাওয়ারে থাকতো তখন বিএনপিতে যোগ দিতো । আলোচনা হওয়া উচিত বরং আইভি রহমান , আসাদুজজামান নুরদের নিয়ে । উনারা পালান নি । জাবের কে মেয়েরাই বাংলা ওয়াশ করছে ; ডানো ফুয়াদের বেল নাই । কেবল আল-বাল কথার কারণে কাউকে পিটিয়ে আধমরা করে ফেলবেন সেটা ঠিক নয় ।

৬| ১৫ ই মে, ২০২৬ সকাল ১১:১০

নূর আলম হিরণ বলেছেন: মাশরাফি কোনো সাক্ষাৎকারে এমন কথা বলেনি। সে তার বাবার কাছে বলেছিল এই আক্ষেপের কথা সেটা বাবা এক সাক্ষাৎকারে বলেছিল প্রসঙ্গক্রমে।
আপনি বলতে চাচ্ছেন মাশরাফির এলাকার মানুষ তাকে এত ভোট দেয়নি? তখনকার বাস্তবতায় আপনি নরসিংদী গিয়ে থাকলে বুজতেন এত ভোট দেয়নি কি দিয়েছে।

১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: মাশরাফির সুনাম তার এলাকার মানুষ করছে ; কিনতু দিনশেষে তিনি ভোটার বিহীন ইলেকশনের এমপি।

৭| ১৫ ই মে, ২০২৬ সকাল ১১:২০

নিমো বলেছেন: ১৮ মাস ধরে জা-শি ও তাদের জারজ ছ্যাঁচড়া পার্টিকে ক্ষমতায় বসানোর ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল, তখন নিশ্চয়ই তোরাবোরায় কাঁথামুড়ও দিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: না । তখন এর প্রতিবাদ করছিলাম। আপনার চোখের অপারেশন্ চলছিলো তাই দেখতে পাননি । :)

৮| ১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৪৪

নিমো বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: না । তখন এর প্রতিবাদ করছিলাম। আপনার চোখের অপারেশন্ চলছিলো তাই দেখতে পাননি । :)
জ্বি। আর পশেই আপনার মস্তিষ্কের অপারেশ চলছিল, নইলে আষাঢ় আসার আগেই এসব গপ্পো বের হবার কথা নয়।

১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: জাশি ক্ষমতায় আসুক কোনোদিন চাইনি। এনসিপি কোনো রাজনৈতিক দল নয় । আমি কেবল বলতে চেয়েছি আওয়ামী লীগ কে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করেছে মিডিয়া । এরকম সবশেষ দেখেছিলাম জুলাই ২৪ সালে । মিডিয়া আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে লাগাতার একই বিষয়ে নিউজ করতো ।

৯| ১৫ ই মে, ২০২৬ দুপুর ১২:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদশে ২ প্রজাতি নিয়ে যত কথাই বলা হোক না কেন এরা শোধরাবে না। ১ হলো সাংঘাতিক ২ হলো ফেসবুক বিপ্লবী। মাত্র কয়েকদিন আগে জাতীয় সঙ্গীত রক ভয়েসে গাওয়া নিয়ে ফেসবুকে কী মাতম! আর BAL দের কথা কী বলব। হাম-এর মৃত্যুর সাথে জুলাই হত্যাকান্ডকে তুলনা করে শেখ হাসিনাকে নরমালাইজ করার চেষ্টা হচ্ছে।
সবশেষ হল প্রথম আলো, ডেইলী স্টার। পৃথিবীতে এত নির্লজ্জ সম্পাদকীয় কমিটি আর কোথাও আছে কিনা জানিনা। তারা যেভাবে হাসিনা থেকে পল্টি মেরে তারেক বন্দনা শুরু করল মনে হয় না আর কেউ এমন করবে! ৭১ টিভি দালালি করছে কারণ তাদের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু কোন সরকার প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ করার সাহস করবে না। কিন্তু তারপরও তারা সেই পুরোনো ন্যারেটিভ চালু রেখেছে। মাঝে ডেভিড বার্গম্যানকে দিয়ে কিচু অখাদ্য লিখিয়েও মার্কেট পেতে চেষ্টা করেছিল। কিন্তু এবার সহজে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হবে না...

১৫ ই মে, ২০২৬ দুপুর ১:০১

সৈয়দ কুতুব বলেছেন: হামে শিশু মারা গেছে- এটা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বিষয়। যাদের ছোট শিশু সন্তান আছে, তাদের উদ্বিগ্ন হওয়াটা একেবারেই স্বাভাবিক। আমরা চাই, এ ঘটনার সঠিক তদন্ত হোক। নোবেল লরিয়েটের আমলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একা সব সামলাতে পারবেন না বলে প্রতিমন্ত্রীর পর্যায়ে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সচিব পর্যায়ের কর্মকর্তা ছিলেন। কিন্তু তার নাম সেভাবে উচ্চারিত হয় না। বাস্তবে আমলারা দেশ চালিয়েছে। এরপর ধরেন আন্দোলনের পর আন্দোলন; এসব এখন কীভাবে হাওয়ায় মিলিয়ে গেল? কারা করেছিল এসব? হাম নিয়ে সরকার ও বিরোধী দলের যে মনোভাব, মানুষ সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। এই প্রসঙ্গে কোনো গঠনমূলক আলোচনা আমরা সংসদে দেখছি না। বন্যা ও হাওর অঞ্চলের ধান নিয়ে টকশোতেও তেমন আলোচনা নেই। যেন একটাই আলোচনা—আওয়ামী লীগ কবে ফিরবে, দেশবিরোধী চুক্তি, ইত্যাদি ইত্যাদি।

১০| ১৫ ই মে, ২০২৬ দুপুর ২:২৪

নতুন বলেছেন: বাড়াবাড়ী করলে মানুষ বিএনপিকেও আমলীগের মতন গদি থেকে নামাবে।

আজ দেখলাম মাশরাফির ছবিতে জুতা নিক্ষেপ করছে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে।

৩২ নং ভাঙ্গা, জয় বাংলা স্লোগান দিলেই পেটানো, গ্রেপ্তার করা, মাশরাফির ছবিতে জুতা নিক্ষেপের মতন ঘটনাগুলি মানুষের মনে আমলীগের জন্য সহানুভুতি জাগাবে মাত্র।

১৫ ই মে, ২০২৬ দুপুর ২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: এদেরকে মানা করবে কে ? জাশি মাজারে হামলা করেই চলেছে । এদিকে এনি সাহেব বলছেন কাদের মোললা মাছ খেতে ভালোবাসতেন । মাছের কাটাও খেয়ে ফেলতেন ।

১১| ১৫ ই মে, ২০২৬ বিকাল ৩:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রকৃতি প্রতিশোধ নেয় তার মত করে
আর ইতিহাস ক্ষমা করেনা বে-ঈমানদের

............................................................
অপেক্ষায় থাকলাম !!!

১৫ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: প্রকৃতি প্রতিশোধ নেয় তার মত করে , আর ইতিহাস ক্ষমা করেনা বে-ঈমানদের। এখানে ইমান বা বেইমানির কিছু নেই । পুরোটাই রাজনীতি ।

১২| ১৫ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫

জুল ভার্ন বলেছেন: দেশবাসী লালগালিচা সম্বর্ধনা দিতে অপেক্ষা করছে।

১৫ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ লালগালিচা সম্বর্ধনা দিতে অপেক্ষা করছে।

১৩| ১৫ ই মে, ২০২৬ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ এলে অনেকে প্যান্ট ভিজিয়ে ফেলবে।
সেটা দেখার অপেক্ষায় আছি।

১৫ ই মে, ২০২৬ রাত ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।

১৪| ১৫ ই মে, ২০২৬ রাত ৯:২৯

কলাবাগান১ বলেছেন: @নাহল তরকারি
প্লিজ আপনি নিজের চিন্তা/মনন দিয়ে কমেন্ট করুন..সামান্য একটা কমেন্ট করার জন্যই যদি এআই ব্যবহার করতে হয়, তখন আপনার মেধা নিয়ে প্রশ্ন উঠবে....
আজকাল বিরাট বিরাট 'গবেষনা' ধর্মী পোস্ট আসছে পড়লেই বুঝা যায় যে এমন লিখার ধরন এআই দ্বারা লিখিত..আমি নিজেও এআই দ্বারা লিখিত পোস্ট দিয়েছি কিন্তু সবার আগেই বলে দিয়েছি যে এটা আমার লিখা না

৩-৪ পাতার পোস্ট...ছোট ছোট প্যারা উইথ টাইটেল, ভুমিকা, প্রবলেম, সমাধান এটাই এআই এর লিখার ধরন...এখন অনেক হেভিওয়েট ব্লগারই দেখি এআই এর লিখাকে নিজ নামে চালিয়ে দিচ্ছেন...(নিচে কিছু রেফারেন্স এর লিস্ট দেন কিন্তু সেটা কোন বাক্য কোন রেফারেন্স থেকে তা বুঝার কোন উপায় নাই)
দু:খজনক......সরি অপ্রাশংগিক মন্তব্য করার জন্য

১৫ ই মে, ২০২৬ রাত ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: ওকে ।

১৫| ১৭ ই মে, ২০২৬ রাত ১২:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত ভাই

১৭ ই মে, ২০২৬ রাত ১২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: সহমত না হয়ে উপায় নেই । :-B

১৬| ১৭ ই মে, ২০২৬ সকাল ৯:৫৪

রোবোট বলেছেন: আপনার উপর আমার আর অনেক ব্লগারের অনেক রাগ। এখন কি আপনার বাড়ি পুড়িয়ে দিয়ে আসবো?

১৭ ই মে, ২০২৬ সকাল ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার বাড়িঘর কিছুই নেই । ভাঙচুর, অগ্নিসংযোগ-এগুলো হচ্ছে ধ্বংসাত্মক কার্যকলাপ । চরমপন্থীরাই এমন কাজ করে, তা সে যে দলেরই হোক না কেন।

১৭| ১৭ ই মে, ২০২৬ সকাল ১১:২৮

কিরকুট বলেছেন: আরো দুই সরকার পর্যন্ত অপেক্ষা করেন । অনেক আগে বলেছিলাম চোরা তারেক কে এই দেশের মানুষ গলায় ফুলের মালার স্তূপ পরিয়ে দেশের প্রধানমন্ত্রী বানাবে ।

আবার বলছি এই দেশের মানুষই আওমিলীগ কে রাস্ট্র ক্ষমতায় আবার বসাবে । তবে হাসিনার তখন আর সামর্থ থাকবে না । তিনি বয়বৃদ্ধা হয়ে যাবেন । সম্ভাবত পুতুলকেই পরবর্তি প্রধানপমন্ত্রী ও আওয়ামিলীগের সভানেত্রী হিসেবে দেখা যাবে । জয়ের আশাও ছাড়ছি না কিন্তু জয়ে মানুষ ভুলবে না । এবং স্বভাব সুলভ আওয়ামিলীগ আগের ভুল গুলাই পুনরাবিত্তি করবে । যেমন করছে বিএনপি ।

১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক কি হয় ।

১৮| ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:৪০

নতুন বলেছেন: লেখক বলেছেন: এদেরকে মানা করবে কে ? জাশি মাজারে হামলা করেই চলেছে । এদিকে এনি সাহেব বলছেন কাদের মোললা মাছ খেতে ভালোবাসতেন । মাছের কাটাও খেয়ে ফেলতেন ।


বাংলাদেশের মানুষের গড় আইকিও 97.32 যেখানে সর্বোচ্চ ১০৭.৭৩ হংকংএর মানুষের।

বেশিরভাগ মানুষের কাছে চেতনা বিক্রি করা যায় সহজে, সেটা বুদ্ধিমান রাজনিতিকরা জানে, তাই জনগন যাতে খুশি থাকে সেটাই রাজনিতিকরা তাদের শোনায়।

১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে সহমত ।

১৯| ১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ঢাকার লোক বলেছেন: @ কিরকুট - আমি একটা মন্তব্য করেছি এ ব্লগেরই কোনো একজনের বেশ কিছু দিন আগে করা ভবিষ্যৎ বাণী নিয়ে ( দেখুন উপরের ড আলীর পোস্ট, জোয়ার ভাটার দেশে হাসিনা কি ফিরে আসছেন ) তবে সে কি আপনিই সেই নির্ভুল ভবিষ্যৎ দ্রষ্টা ? যদি আপনিই হন তবে "পেন্নাম হই দাদা, আপনাকে ওস্তাদ ডাকার জন্য খুজছিলাম, আপনার পদধূলি চাই! আর সে মন্তব্যকারীই বা ছিল কে ? আজও মাটির উপর আছেন কিনা জানতে পারতাম!"

১৮ ই মে, ২০২৬ রাত ১২:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি মেবি শেরজা তপন সাহেবের কথা বলছেন; তিনি সবাইকে post দিয়ে সরি বলেছিলেন । চেক করে দেখেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.