নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

ক্ষোভ নয় , ক্ষোভ প্রশমন ।

১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৪৪

নারী , তোমার জীবন ধন্য
তুমি এক নারী দিবস পেয়েছো ,
তিনশত চৌষট্টি দিন , তিনশত পয়ষট্টি রাত
শোকরানা আদায় কর পুরুষের কাছে ;
তারা সূর্যোদয় থেকে সূর্য্য অস্ত যাওয়া অবধি --
পুরো একদিন তোমাকে দিয়েছে তুলে --
সাবধানে রেখ । কোন রাত নয় , অন্ধকার কাল রাতে
অস্পষ্ট থাকে বিবিধ কথা উপকথা , আচার -অনাচার ।
সে সব হাঙ্গামা এড়িয়ে কেবল দিবাভাগ
তোমার জন্য ধার্য্য , নারী তুমি কৃতজ্ঞতায় নতজানু হও
এবং মনে রেখ এ দিনটা তোমার , আচরন বিধি মেনে চলো ;

নারী দিবসের আয়োজনে রাজপথে শ্লোগান দেবে না সশব্দে ,
নীরবে মাথা নীচু করে ধীরপায়ে নির্দিষ্ট চিহ্ণিত রাস্তায় হাটবে --
সীমানার বাইরে যাবে না ।
শরীর আবৃত রাখবে , খুব সাবধান ! দিবস তোমার
তাই বলে চোখগুলো সব তোমার নয় , তবু
চোখের পেছনের গল্পগুলো তোমাকেই নিয়ে লেখা হয় --
যা তুমি করনি , যা তুমি নও , যা তোমার ভূমিকা বিহীন
সে সব উঠে আসে গল্পে ; সাবধানে চলবে জমকালো রাস্তায় ;

জন্ম নিয়ে পুরষ্কৃত পুরুষ , তার অবদান স্মরন রেখ ;
তাদের উদ্যোগে দিবসের ছড়াছড়ি ভিন্ন ভঙ্গিমায়
বিভিন্ন আঙ্গিকে ---
বিশ্বমাতৃত্ব দিবস , কন্যাশিশু দিবস ---
বাহারী নাম , মনোহর উদ্দেশ্যে নারীজন্ম সার্থক ।

এ সবের ওজন মেপে চলো ; নারী দিবস ছাড়া
কোন অধিকারের প্রসঙ্গ তুলবে না ; কোন অভিযোগ নয়--
আসলে নারীদের কোন অভিযোগ থাকতে নেই ।
যে তাকে প্রলুব্ধ করলো , যে তাকে পথে নিল ডেকে
সে পুরুষ , সে তার স্বেচ্ছাচারীতার কৈফয়ত দেবে না ,
দেবে তুমি ; কেন তাকিয়েছিলে তার দিকে করুনায় ছলছল ,
তুমি নারী , ধ্বংস হোক তোমার দুই চোখ ,পচন ধরুক
তোমার দুই পায়ে , গলে খসে পড়ুক চামড়া --
তুমি নারী মনে রেখ ।
তোমাকে একটা সম্পূর্ন দিন দেয়া হয়েছে ,
মা , কন্যা , বধূ উপাধি আছে --
এ সব নিয়ে সুখে থাকো ।
পুরুষের কান্না শুনে থমকে গেলে যেতে পারো ,
কান্নার জল মুছতে যেও না , সমূহ বিপদ ।
সে তোমার জল মোছার ছলচাতুরী গল্প নিয়ে বসে আছে
সময় হলে ছেপে দেবে।





মন্তব্য ৩০ টি রেটিং +৮/-১

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৫৬

রুপার পালকি বলেছেন: +

১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১০

মেহবুবা বলেছেন: ধন্যবাদ । শুভকামনা আপনার জন্য ।

২| ১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:০৭

তায়েফ আহমাদ বলেছেন: কঠিন.....

২১ শে মার্চ, ২০১০ রাত ১০:১৭

মেহবুবা বলেছেন: কবিতার চেয়ে জীবন কঠিন , জীবনের রঙিন আহ্বান কঠিন । তার চেয়ে কঠিন হোল কঠিন বাস্তবতা ।

৩| ১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৪১

চতুষ্কোণ বলেছেন: ভালো লিখেছেন আপা। কেমন আছেন?

২৬ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৫

মেহবুবা বলেছেন: এই ভাল লেখাটা না লিখতে পারলে বেশী ভাল হত ।
তবে যার ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা , সে যেদিন জানাল এটা পড়ে সে অনেক কেদেছে , তখন খানিকটা হলেও সান্ত্বনা পেলাম ।

আল্লাহর অশেষ কৃপায় ভাল আছি । চারিপাশের সবাই ভাল থাকলে আরো ভাল থাকা যেত ।

৪| ২০ শে মার্চ, ২০১০ রাত ৯:৪১

ভাঙ্গন বলেছেন:
অনেক সুন্দর করে...

২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:২৪

মেহবুবা বলেছেন: অনেক সুন্দর করে একটি অসুন্দরকে তুলে ধরবার অপচেষ্টা । আর কিছু না ।

৫| ২১ শে মার্চ, ২০১০ রাত ৯:৫৫

তারার হাসি বলেছেন:
আরো কিছু চাই নাকি ??
বেঁচে আছো এই ঢের !!

২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৮

মেহবুবা বলেছেন: আর কিছু কি করে চাওয়া যায় ?
এত কিছু পাওয়া কোথায় রাখি ?

সময়ের সাথে মানুষ অনেক কিছু ভুলে যায় , অসন্মান কি করে ভুলে যাবে ?
ভন্ডামীর শেষ নেই মনে হয় ।

যেন কোন অসন্মান , অপমান তোমাকে স্পর্শ না করে ; সে সৌভাগ্য তোমার জন্য চাওয়া , আমার জন্য এবং সবার জন্য ।

৬| ২১ শে মার্চ, ২০১০ রাত ১০:২৯

আবদুল ওয়াহিদ বলেছেন: সুন্দর।।

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:৩০

মেহবুবা বলেছেন: লেখা হতে পারে , বিষয়টি নয় নিশ্চিত ।

৭| ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৩

বাবুনি সুপ্তি বলেছেন: হুম আপু ....

০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:০৫

মেহবুবা বলেছেন: তুমি , তোমরা , আমি ,আমরা সবাই সুস্থ , নিরাপদ, সুখী জীবন চাই ।

৮| ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:৫৬

মহলদার বলেছেন: কি বলব ভাষা খুঁজে পাচ্ছি না।

২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩০

মেহবুবা বলেছেন: আমিও মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি ।
আমার এক মেয়ে আছে , এক ছেলে আছে ওরা বড় হতে হতে আশা করি অন্যরকম কবিতা গল্প লেখা হবে , ওরা বেড়ে উঠবে , বড় হবে বিশুদ্ধ বাতাসে ।
মানুষ ভাষা খুঁজে দিশে হারা হবে না ।

৯| ২৮ শে মার্চ, ২০১০ ভোর ৫:৪৯

সহজ্‌ বলেছেন: এমনটা মানা যায় না।

২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩২

মেহবুবা বলেছেন: অথচ মানতে হচ্ছে । জানো আমি সেই মেয়েটার খুব কাছের একজন । তার দু:স্বপ্নময় সময়ের প্রত্যক্ষদর্শী যার কারনে এটা লেখা ।

১০| ৩০ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৯

সকাল রয় বলেছেন:

দারুন হইছে কবি
সালাম রইলো

১৩ ই মে, ২০১০ রাত ৮:৪৫

মেহবুবা বলেছেন: আমাকে কবি বললে লজ্জিত হই ।
এসব কবিতা হয় কিনা জানি না ।

১১| ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৮

শামীম শরীফ সুষম বলেছেন: অসাধারণ বিষয়চয়ন , দ্রুততা । +

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৬

মেহবুবা বলেছেন: বিষয় চয়ন অসাধারন নয়, অতি সাধারন ।
পড়বার জন্য ধন্যবাদ ।

১২| ০৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১১

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমার জীবনে পড়া সেরা কবিতাগুলোর তালিকায় আরো একটি যোগ হলো। আগের সবগুলোয় ছিল বিখ্যাত সব কবির লেখা। খ্যাতিতে কি যায় আসে যখন শব্দগুলো প্রাণে সঞ্চার করে উথাল পাতাল ঢেউ।

অসাধারণ। প্রিয়তে গেল।।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

মেহবুবা বলেছেন: নারী দিবসে মনে পড়ল এটির কথা ।দৃশ্যমান অথবা অন্তরালে নারীর বঞ্চনা, দূর্ভোগ এবং যন্ত্রনা শ্বাশত।
যেটুকু ভাল থাকা সেটা যেন পিকনিক পিকনিক ।

১৩| ০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪১

মেঘ_মেঘা বলেছেন: জানি না কি বলবো ! আপনার লেখাটা পেলাম একটা লেখার কমেন্টে একজন শেয়ার করেছে লিঙ্কটা। মেয়েদের মানুষ কেমন মনে করে কি মনে করে সেটা এই ব্লগেও দেখলাম। মেয়েদের কোন দাম নেই। একটা ছেলের চেয়ে ভালো লিখলেও না।

ইচ্ছা হলে এই লিঙ্কটা দেখতে পারেন।

Click This Link

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

মেহবুবা বলেছেন: মেয়েরাও মানুষ; কিছুই হয় না পরিবর্তন, শুধু ধরন পাল্টায় ।

১৪| ০৬ ই জুলাই, ২০১১ রাত ৯:৫৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
নারী তুমি কৃতজ্ঞতায় নতজানু হও
এবং মনে রেখ এ দিনটা তোমার , আচরন বিধি মেনে চলো ;



বাহ খুব সুন্দর গদ্য কবিতা আপুনি! কয়েক জায়গায় একদম সুন্দর ব্যঙ্গ করেছো!

০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:১৩

মেহবুবা বলেছেন: ১২ বছর আগে লিখেছিলাম এটি, এখন লিখতে বসলে এমনটি বেরুবে! অনেক পরিবর্তন এর মাঝে এক জায়গায় স্থির! ব্যঙ্গ পর্যন্তই!

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২৭

কবি রাজ বলেছেন: নারীত্বের জয় হোক।

২২ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৩

মেহবুবা বলেছেন: মনুষ্যত্বের জয় হোক্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.