নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ভোগই যদি করা না যায়, তবে টাকা কামিয়ে লাভ কি?

০১ লা জুলাই, ২০২৬ ভোর ৬:৩৯

ফাঁদ পেতে ঘুষখোর ধরা সহজ নয়। তার চেয়ে বরং যেসব সরকারি কর্মচারীর আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই তাদের জিজ্ঞাসাবাদ করুন - তাদের আয়-ব্যয়ের হিসাবেই বেরিয়ে আসবে তারা ঘুষ খান কি খাননা সে তথ্য। শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ দিয়েছেন দাবি করলে তাদেরকেও অনুসন্ধানের আওতায় আনতে হবে।

একটা উদাহরণ দেই, ধরুন মাসে ৬০ হাজার টাকা বেতন পান, তেমন কেউ যদি হাতে ৬০/৭০ হাজার টাকা দামের ঘড়ি পরেন, লাখ টাকা দামের মোবাইল হাতে নেন, কয়েক লক্ষ টাকা খরচ করেন স্যুট-টাই-জুতোতে, দামি গাড়ি হাঁকিয়ে চলাফেরা করেন, কোটি টাকা দামের ফ্ল্যাট বা ভবনে বসবাস করেন, নামিদামি ইংলিশ মিডিয়াম স্কুলে বা বিদেশে সন্তানদের পড়ালেখা করান ... তাহলেই তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা যায়।

এভাবে হাজারখানেক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঘুষের অর্থ ব্যবহারে তাদের বাধা দিলেই অন্যরা ঘুষ গ্রহণ করতে শতবার ভাববে। তারা চিন্তা করবে, ভোগই যদি করা না যায়, তবে টাকা কামিয়ে লাভ কি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৬ সকাল ৭:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারি কর্মচারীর আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই
................................................................................
সরকারী কর্মচারী কয়জন ?
দূর্ণীতির হোতা হলো কিছু রাজনীতিবিদ,
আগে সেখান থেকে শুরূ করুন, দেখবেন সব
ভদ্র হতে সময় লাগবেনা ।

২| ০১ লা জুলাই, ২০২৬ সকাল ৭:৫৪

গহীনে রক্তক্ষরণ বলেছেন: যে রাষ্ট্রের মাথায় পচন, সেই রাষ্ট্রের অন্য কোন ক্ষুদ্র অংগন বাঁচানোর চেষ্টা বৃথা কি না ? এই রাষ্ট্রকে নষ্ট করেছে রাজনীতিবিদরা । তারা জনগণের টাকায় বেতন খাওয়া চাকরদের ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করে । এই সুযোগতো তারা নিবেই । চাকরকে যখন আপনি আপনার ডাকাতি করার কাজে ব্যবহার করবেন, তখন সে আনপকেও ছাড়িয়ে যেতে চাইবে এবং ছাড়িয়ে যায়, এটার প্রমাণ কাজী রমজান চরিত্র, মনে পড়ে ? যে চাকরকে দিয়ে রাষ্ট্র নায়করা তাদের ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের গোলা বারুদ, লাঠিয়াল বাহিনী ব্যবহার সহ সকল শক্তি দিয়ে জনগণের রাষ্ট্রকে জনগণের কাছ ছিনতাই করে নিজেদের পৈত্রিক সম্পত্তি বানিয়ে জমিদার সেজে যায়, সেই রাষ্ট্রের এসব চাকরগুলোকে তখন নিয়ন্ত্রণ করবে কে ? যারা করতে পারত, সেই ৫৭ জন বাছাই করা শক্তিকে হত্যা করা হয়েছিল কি জন্য ? এটা বোঝেন নাই ? ( ব্যতিক্রম বলে রাখা ভালো যে, বাহিনীতে এই ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ বাহিনীতে খুব স্লো পয়জনিং করে তাদের নিজেদের ভেভরেই একদল গাদ্দার তৈরী করে সেই কাজ করতে সফল হয়েছিল ) । এই দেশটাকে মূলতঃ ১৯৭১ সালের পর থেকেই ধ্বংসের বীজ বপন করা হয়েছিল, যা বুঝতে আমাদের ৫৫ বছর সময় লেগেছে । আমরা অধিকাংশ জনগন আবেগী, মোনাফেক এবং বোকা বলেই এটা সম্ভব হয়েছে । এ থেকে মুক্তির পথ একটাই । জাতিকে ১০০% মোনাফেকী ছাড়তে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, রাষ্ট্র ক্ষমতায় ন্যায়পরায়ন মানুষকে পাঠাতে হবে । যদি ন্যায়পরায়ন শাসক আবারো গাদ্দারী করে, জনগণের সেই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আবারো টেনে হিঁচড়ে নামিয়ে বিকল্প ন্যায় পরায়ন কাউকে দায়িত্ব দিতে হবে । আর তা কিভাবে সম্ভব ? যখন এভাবে ক্যালকুলেশন করতে পারবেন, তখন বুঝতে পারবেন । “ আমার চরিত্র যেমন, আমার নেতার চরিত্রও হবে তেমন । ” সার কথাঃ আমি ভালো হলে আমার পরিবার ভালো হবে, কতগুলো পরিবার ভালো হলে একটা সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে পাড়া ভালো হবে, পাড়া-মহল্লা ভালো হলে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র সব কিছুই ভালো হয়ে যাবে । হিসাব ক্লিয়ার ??

৩| ০১ লা জুলাই, ২০২৬ সকাল ৯:২৭

আলামিন১০৪ বলেছেন: এদেশের মানুষ অনেক আগে থেকেই খারাপ- ইংরেজদের রচিত লেখা থেকে জানা যায়-

সব কিছুর তথ্য ড্যাটা ব্যাংকে চলে আসলে সিস্টেম দিয়ে এদের ধরা সহজ

কিন্তু বালিশের নীচে স্বর্ণ-হীরা-ডলার রাখলে কিংবা টাকা বিদেশে পাচার করলে ধরা কঠিন-


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.