| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

ভীষণ এক অসুখে পেয়ে বসেছে আমায়
অসুখটা ভালোবাসা বিলানোর
অসুখটা ভালোবাসা কুড়ানোর।
অসুখটা কোন বিলাসের নয়, কোন বাহুল্যের নয়
অসুখটা খ্যাতির হিমালয় ছুঁয়ে ফেলা নয়।
অসুখটা মরার আগে ভালোবাসার দাগ রেখে যাওয়া।
অসুখটা ভালোবাসায় জড়িয়ে থাকার
অসুখটা ভালোবাসায় বেঁচে থাকার।
অসুখটা যুক্তির না, বুদ্ধির না, মুক্তির না
অসুখটা শুন্যতাকে জয় করা না।
অসুখটা শুধু ভালোবাসার অখন্ড স্রোতে ভেসে যাওয়ার।
অসুখটা ভালোবাসায় সঁপে দেওয়া
অসুখটা ভালোবাসায় বিলিয়ে দেওয়া।
এই অসুখের হাসপাতাল মানুষের হৃদয় ভূমি
এই অসুখের চিকিৎসা একটাই;
ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।
এই অসুখের জ্বরে পুড়ে পুড়ে মিটে গেছে জীবনের সব তৃষ্ণা
ভীষণ এক অসুখে পেয়ে বসেছে আমায়…
২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৪৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
২|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৪৫
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৪৫
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০৯
শায়মা বলেছেন: সবাইকে অকাতরে ভালোবাসা বিলানো যায় কিন্তু প্রতিদান চাইও না ভাইয়ু!!! তাইলেই হয়েছে ভালোবাসার উল্টোপিঠে যাহা তাহাই বাড়িয়া যাইবেক!!