| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

ঘাড়ের কাছে সন্দেহ যতই নিঃশ্বাস ফেলুক,
পূর্ব হতে পশ্চিমে যতই হিংসা আছড়ে পড়ুক,
চারদিক থেকে রাগ, ঘৃণা, ক্ষোভ যতই নিংড়ে পড়ুক,
যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে শতভাগ দিয়ে নিজেকে ভালোবেসো।
অবিশ্বাসের ফাটল যতই চওড়া হোক,
ঘটা করে মন খারাপের রাত্রি যতই নেমে আসুক,
চিনচিনে ব্যথা যতই গাঢ় হোক,
পুরোটা অস্তিত্ব দিয়ে নিজেকে আগলে রেখো।
যতই অচেনা প্রবাহে মিশে যাও,
যতই দেশ-বিদেশে দিন কাটাও,
রোদে, বৃষ্টিতে, ঝড়ে যতই শুকিয়ে যাও,
নিজের প্রতি খুব করে যত্ন নিও।
যাতায়াতের রাস্তাটা যতই চেনা হোক,
প্রিয় ছবিখানা যতই বুকের ভেতর জড়িয়ে থাকুক,
ডায়ালে রাখা ফোন নম্বরটি হৃদস্পন্দনের যতই নিকটবর্তী হোক,
অপাত্রে আবেগ না বিলিয়ে,
কষ্ট করে ভালো থাকাটা শিখে নিও…
০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৯:১৬
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
২|
৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
নিজের আলোয় নিজেই জ্বলো,
একা থাকা অনেক ভালো।
কষ্ট ভুলে শান্ত মনে,
বাঁচতে শেখো আপন কোণে।
০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৯:১৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩|
৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৯:৩১
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা