নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

~~~সংশয়~~~

১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে নিয়ে ইডিট করা)

আমি একটা ধারণা নিয়ে সংশয়ে আছি। সেটা হচ্ছে, “ধরি প্রথমে এই ব্লগের কোনোরূপ অস্তিত্ব ছিলোনা। তারপর জনা আপা এমন একটি ব্লগ নির্মাণের পরিকল্পনা করলেন। তারপর ফান্ড ব্যয় করলেন। আউটপুট হিসেবে এই ব্লগ সৃষ্টি হলো। তারপর ব্লগ পরিচালনায় মডারেটর নিয়োগ করলেন। ব্লগ সম্পর্কে অন্যদের ধারণা দিয়ে ব্লগে যুক্ত করে ব্লগার করা হলো। এরপর কালের বিবর্তনে ব্লগের প্রয়োজনে মডারেটর প্যানেলে ওলট-পালট হলো। অনেক ব্লগারই এলেন, জয় করলেন, আবার বিলুপ্ত হয়ে গেলেন। কিন্তু এগুলো সবই কি কল্পিত ঘটনা ব্যতীত বাস্তব কিছু? বর্তমানে আমরা যা দেখছি তা কি বাস্তবতা নয়? ব্লগ কি বা কিভাবে এসেছে এসব ইতিহাস ভন্ডামি ছাড়া কিছু? মূলত বাস্তবতা কি এটাই নয় যে, এই ব্লগের কোনো মা-বাপ নেই? Open AI নিয়ে গবেষণাকালে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হওয়া VIRUS-এর কারণে সৃষ্টি হওয়া আরসব ওয়েবসাইটের মতো করেই সামু ব্লগের সৃষ্টি। যেকেউ ইচ্ছে হলেই এই ব্লগে যুক্ত হতে পারে, আর যুক্ত হয়েই নিজেকে সেচ্ছায় কিংবা চ্যালপেলিং-এর মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগার হিসেবে নামে-বেনামে ঘোষণা প্রদান করতে পারে, আর এটাই নিরেট বাস্তবতা। বাদ বাকি সব ভন্ডামি আর কল্পকথা।”

আমার ধারণার সাপোর্টিং হিসেবে এই মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানের ত্বত্ত্বকে রেফারেন্স হিসেবে প্রদান করতে চাই।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: বিজ্ঞান যতটুকু জানতে পেরেছে ততটুকুই বলেছে, সামনে আরও নতুন নতুন তথ্য/তত্ব আসবে। আর বিগ ব্যাং নিদ্রিষ্ট কোন ব্যক্তির একক কোন জ্ঞান বা আইডিয়া নয়।

মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যদি আপনার কাছে বিগ ব্যাং তত্বের চাইতে বেটার কোন তত্ব থাকলে তা আমাদের জানতে দ্বিধা করবেন না।

২| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫১

জ্যাক স্মিথ বলেছেন: জনা আপা বললেন হও আর মহুর্তেই এই ব্লগটি হয়ে গেলো বিষয়টি এমন নয়, একদল ডেভোলপারদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ব্লগ।

৩| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ২:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “ধরি প্রথমে এই ব্লগের কোনোরূপ অস্তিত্ব ছিলোনা।
............................................................................
মনে করি আপনার ও কোন অস্তিত্ব ছিলনা ।
আপনার মাঝে AI ব্রেইন বসানো হয়েছে , তাহলে আপনি
অতীত বর্তমান ভবিষ্যত সর্ম্পকে কি বলতে পারেন ?
আপনার মাঝে যা দিয়ে দেয়া হয়েছে তা চর্বিত চর্বন হবে ।

৪| ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৫

আলামিন১০৪ বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট-

৫| ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



পোষ্টের কথা আর মন্ত্যব্যের কথাগুলি সকলই বেশ গুরুত্বপুর্ণ ।
ব্লগের জন্ম নিয়ে স্বপ্নের শঙ্খচিল বলেছেন সুন্দর কথা ।
জ্যাক স্মিথ এর মুল্যবান প্রশ্নটির প্রতি আমার দৃস্টি আকৃষ্ট হয়েছে ।
জানা মতে বিজ্ঞানে বিগ ব্যাং মডেলের বিকল্প কোনো তত্ত্ব এখনো
এমনভাবে প্রতিষ্ঠিত হয়নি, যা পর্যবেক্ষণগতভাবে বিগ ব্যাং - কে
পুরোপুরি প্রতিস্থাপন করেছে। বরং বিগ ব্যাংয়ের কিছু সীমাবদ্ধতা
বা অমীমাংসিত প্রশ্নের ব্যাখ্যা দিতে বেশ কিছু প্রতিদ্বন্দ্বী
সম্পূরক মডেল আছে। যার মধ্যে একটি হল
চক্রাকার বা Cyclic Universe
মহাবিশ্বের একাধিক পর্যায় থাকতে পারে ,প্রসারণ, সংকোচন,
আবার নতুন প্রসারণ। অর্থাৎ আমাদের মহাবিশ্বই হয়তো
প্রথম মহাবিশ্ব নয়।।
প্রশ্নটি নিয়ে আরো বড় পরিসরে আলোচনার জন্য আমি
প্ররোচিত হয়েছি । হয়ত দু একদিনের মধ্যে এ বিষযে
আমার অনুসন্ধানের ডালি নিয়ে একটি পোস্ট দিতে পারি
ইনশাল্লাহ ।

৬| ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৪০

জ্যাক স্মিথ বলেছেন: @ডঃ এম এ আলী- চক্রাকার বা Cyclic Universe
মহাবিশ্বের একাধিক পর্যায় থাকতে পারে ,প্রসারণ, সংকোচন,
আবার নতুন প্রসারণ। অর্থাৎ আমাদের মহাবিশ্বই হয়তো
প্রথম মহাবিশ্ব নয়।।


মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে হাজার বছর ধরে কমন কিছু প্রশ্ন ঘুরপাক খাঁচ্ছে যা নিয়ে দুই দলই টানাটানি করছে। তবে আপনার এই ধারণাটি সবচেয়ে গ্রহনযোগ্য একটি ধারণা, যদিও এটা প্রমাণ করা সম্ভব নয়, তবে বহু মানুষ উক্ত ধারণারটির সাথে একমত আমি নিজেও এমনটিই মনে করি, মহাবিশ্ব ইটারনাল বলে আমার ধারণা।
বিং ব্যাং এর পুর্বের অবস্থা কি ছিলো এটা কোন মতেই মানুষের পক্ষে বের করা সম্ভব নয়।

৭| ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এতদিন পর কী ব্যাঙ ট্যাঙ নিয়ে আসছেন হুহ

কেমন আছেন

৮| ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯

বাজ ৩ বলেছেন: আমিও কিন্তু ব্যাঙ তত্ব নিয়ে সংশয়ে আছি।আমি সৃৃষ্টিকর্তার মারিফত বা পরিচয় অন্বেষিদের একজন মনে করি,সেখান থেকেও আমি ব্যাঙ তত্বকে অসম্পূর্ণ মনে করি।তবে এটা ঠিক মনে করি যে জমীনের কোনো অস্তিত্ব ছিলোনা,প্রথমে সবকিছুই একক আসমান ছিলো।এবং আসমানে কোনো স্তর বিন্যাস ও ছিলোনা।পৃথিবী এবং এর মধ্যকার জীব জন্তু সবই মহাকাশের বস্তু।মানুষও মহাকাশের বস্তু।
সৃষ্টিকর্তার পরিচয় অন্বেষিদের নিকট প্রমানিত হয়েছে যে সবকিছু, "হও" শব্দ থেকেই হয়েছে।বিগব্যাঙ বিজ্ঞানীদের ধারনা ব্যাতিত কিছুই নয়,যা কুরআনের আয়াতের সাথে আংশিক মিলেছে।
তাহলে কেন সৃষ্টিকরতা"হও"বা "কুন"শব্দটা প্রকাশ করলেন,কিন্তু এর পেছনের সাগর বা রহস্য প্রকাশ করলেন না?
বিগব্যাঙ থিউরি কি অসম্পূর্ণ?সৃষ্টিকর্তার হাত ছাড়া কি বিশ্বজগত সম্ভব?
সৃষ্টিকর্তা যদি থাকেনই,তাহলে কেন তার মূল পরিচয় নবী রসূল এবং সমস্থ মানুষ থেকে গোপন রাখলেন?
অর্থাৎ তিনি নিজের নূরকে দেখিয়ে দিলেন,তিনি আছেন তত্বজ্ঞানী নবীদের অনুসারীদের নিকট তা প্রকাশ করলেন,কিন্তু তিনি কিভাবে এলেন তা অপ্রকাশিত রাখলেন এবং কোটি কোটি বছরের আগ্রহ রেখে দিলেন।কেন??? এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমার ব্লগে একটি বিশ্লেষন ধর্মী পোস্ট দিবো।সকলকে পাঠের আমন্ত্রন রইলে।
" কুন"শব্দের পেছনের সাগর বা রহস্য নিয়েও বলব।সকলকে পাঠের আমন্ত্রন রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.