নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী

১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।
মসজিদে নয়, গীর্জায় নয়, নয় মন্দিরে—
বিচিত্র মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি ঈশ্বরের অস্তিত্ব ।

বিশুষ্ক মরুর বুকে যারা সবুজের স্বপ্ন দেখে;
দুর্জয়কে জয়ের নেশায় সমুদ্রের গভীরে
যারা নিরুদ্দেশ হয়ে যায়
যাদের রক্তপাতে প্রত্যহ সিক্ত হয় পৃথিবীর মাটি;
অর্জিত হয় মুক্তি, প্রতিষ্ঠিত হয় অধিকার—
তারা দেবতা নয়, তারা মানুষ—
রক্ত-মাংসের মানুষ ।

আস্তিক নই, নাস্তিক নই—
আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আস্তিক নই, নাস্তিক নই—
আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।

............................................................
মানবপ্রেম দিয়ে সারা বিশ্ব এক রাখার চেষ্টা চলেছে
বহু বৎসর ধরে ।
কিন্ত ধীরে ধীরে এর মধ্য থেকে কীট বেরিয়ে আসছে !
যেসব দেশ মানবতার কথা বলত তারা নিশ্চুপ কেন ?
গাজাঁয় ৮০০০০ এর উপর মানুষ বোমার আঘাতে মারা গেল
কোথায় মানবতা ???

১২ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৩৮

সালমান মাহফুজ বলেছেন: গাজায় নির্মমতার পিছনে রয়েছে মানবপ্রেমের সংকট । মানুষ মানুষকে ভালোবাসলে এত রক্তপাত, এত হিংস্রতা দেখতে হত না ।

২| ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:০১

সাইফুলসাইফসাই বলেছেন: আস্তিকও মানব আর নাস্তিকও মানব আর মানুষ হলে বিভিন্নতা থাকবেই

১২ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪১

সালমান মাহফুজ বলেছেন: তা থাকুক । তাতে আপত্তি নেই । যে যেখানে মুক্তি খুঁজে পায়, সে সেটা নিয়ে থাকুক । পৃথিবীটা সবার হোক ।

৩| ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৭

আলামিন১০৪ বলেছেন: কেউ আপনার দিকে বন্দুক তাক করলে কিভাবে মানবপ্রেম হাসিল করবেন? নাকি তাকে মানব হিসেবে মানবেন না? জানতে ইচ্ছুক।

আসল ঈশ্বর সুবিচারক, তিনি অন্যায়কারীকে শাস্তি দেন্

১২ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৫

সালমান মাহফুজ বলেছেন: বন্দুক তাক করলেও তাকে মানুষ হিসাবেই বিবেচনার পক্ষে আমি । মানুষকে হাতিয়ার মানুষই হত্যা করেছে প্রথম, আজও করছে , তাই বলে মানুষকে ঘৃণা করার কারণ নেই । মানুষের মুক্তির জন্য চিরকাল যে মানুষই লড়াই করছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.