| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
বিমানবন্দরে প্লেন উড়াল মারার পরও
ওরা কারা এখনো বুকের অন্দরে
এত এত যত্ম করে
জোড়-কবুতর পোষে
চোখের বাত্তি নিভায়ে জলজ্যান্ত আন্ধারে
ওরা কারা অমন শোঁ শোঁ করে ঘুমায়
আর স্বপ্নের ছিপি খুলে
স্মৃতির রক্ত চোষে
আমি মিস্টিক জ্বরে অনবরত কাঁপতে থাকি
পৃথিবীতে মিথ্যার পোশাক ছুঁড়ে ফেলে
ডিল্যুশন্যাল ঢঙে নাচতে নাচতে
স্বর্গে চলে যাচ্ছেন যুধিষ্ঠির
আমি পাগলের মত এদিক-ওদিক ছুটি
ইউলিসিসের ঠোঁটে বিজয়ের শিস্
পুড়ে গেছে ট্রয়, নিভে গেছে প্রেম
জলে ভাসছে প্রেমিকের কাটা শির
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।