| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
নিষিদ্ধতার চাবুকে ক্রমাগত
ক্ষয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে
অলৌকিক লৌহদণ্ডে ঝুলন্ত
আমাদের যাপিত জীবনের ফাঁসগুলি—
আমরা বুঝে ফেলেছি, চলমান
পৃথিবীর ইস্পাতি ছদ্মবেশ!
বরফ-বরফ যুদ্ধে পরাস্ত পাখিরা
যখন ডানায় করে কিছু শুভ উল্লাস নিয়ে
আমাদের নগরে বেড়াতে আসে
তখনও আমরা যুদ্ধবাজ ঈগলের খামচিতে
মানবতার মানচিত্র দেখতে প্রস্তুত;
হরদম যান্ত্রিক হর্নে ছিন্নভিন্ন হয়ে যায়
পদ্মপুকুরের প্রতিটা ঢেউ
প্রতিটা কোমল পাপড়ি।
তবু ভোরের বাগিছায় গান গেয়ে যায়
কিছু পাখি— তবু আমাদের রক্তনালিতে
ধুক ধুক বেজে চলে হাতুড়ির হার্টবিট!
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪৮
সালমান মাহফুজ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...............................................
শত আঘাত, শত ক্ষত, বুকে চেপে রাখা ক্রন্দন,
ভেঙে দিতে পারে না জীবনের এই নিবিড় বন্ধন।
লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আমরা হারিনি শেষ কিসতি,
ভেতরে ভেতরে গড়ে তুলি এক নতুন সৃষ্টির সৃষ্টি।