| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর মুতে দিই
তোমাদের নান্দনিক নগরিক দেয়ালে!
যেভাবে– আর দেখা হবে না বলেও
বার বার আমি তোমার কাছেই ফিরে আসি;
যেভাবে– আর ভালোবাসব না বলেও
ভালোবেসে ফেলি বাঁজপাখির ঠোঁটের মত
তোমার নাক, তাতে দুঃখ হয়ে ফুটে থাকা
নীল নাকফুল, আমি ভালোবেসে ফেলি
খয়েরি কামিজের আড়ালে ঘেমে ওঠা
তোমার শরীর, কবিতার মত স্নিগ্ধ অথচ
ক্লেদাক্ত কামনায় শিহরিত শরীর!
যেভাবে– আর মিছিলে হাঁটব না বলেও
আমি ঘুমাচ্ছন্ন স্বপ্নের ভেতর হেঁটে বেড়াই
এই নগরীর সমস্ত অলিগলি, বিড় বিড়
ঠোঁটের স্পন্দনে স্লোগান ধরি, স্তব্ধ হাওয়ায়
উড়ে বেড়ায় আমার প্রকম্পিত মগজের ভিতর
নেচে ওঠা অপ্রকৃতস্থ শব্দাবলি;
আমি জেগে উঠি, আমি আর ঘুমাতে পারি না…
হ্যাঁ, ঠিক সেভাবেই আমি কবিতার কাছে
ফিরে আসি, তার শরীরে সঁপে দিই আমার
অতৃপ্ত আত্মার নির্মেদ ইচ্ছেগুলি।
এভাবেই আমার কবিতা বেঁচে ওঠে
আমি মরে যেতে থাকি ; অথবা
আমি বেঁচে উঠি, আমার কবিতা
বুলেটবিদ্ধ রক্তাক্ত পাখি!
২|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৯
জিনাত নাজিয়া বলেছেন: কবিতা সবসময়ই সুন্দর। আপনার কবিতা ও সুন্দর হয়েছে।আমি কবিতার পাগল, তাই স ধরনের কবিতাই পড়ি। ধন্যবাদ।