| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে কথাও বললাম। কিন্তু কেউ তেমন সাহায্য করতে চাইলেন না। বরং কাজটা ভীষণ কঠিন এই ঝুঁকিতে না যেতেই সাবধান করলেন। অবশ্যই তারা তাদের দিক থেকে সঠিক। কিন্তু নিজের ভিতর কিছু করার তাড়ানা ভাবাতেই থাকল। এক সময় যা হোক চেষ্টা করে দেখি। ঝুঁকি না নিলে কাজে না নামলে কিছুই হবে না। অন্য কেউ আমার গল্প নিয়ে আমাকে ছবি বানিয়ে দিবেন এমন ভাবনা কোন কাজে আসবে না। তাই নিজেই নেমে পরলাম কাজ করতে। বিষয়টা একদমই নতুন আমার কাছে। তারপরও একদম নতুন নয়। ক্যামেরার সামনে অভিনয় আর বিশ্বের বিখ্যাত পরিচালকদের কাজের সাথে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের কাজ করার ধরন অনেকটাই শিক্ষা দিয়ে ছিল ছবি বানানোর নানা প্রকৃয়া সম্পর্কে। আর সবচেয়ে বড় বিষয় হোল, নিজের ধারনা থাকা যা পরিচ্ছন্ন ভাবে ক্যামেরায় তুলে আনতে হবে। নিজের মধ্যে কিছু করার উৎসাহ ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু বছর আগে হঠাৎ করেই মনে হলো একটা কাজ করা দরকার, অনেক মনে মনে ভাবা হয়েছে এবার কাজে নেমে যাওয়া জরুরী। নিজের একটা গল্প নিয়ে কাজ শুরু করলাম। গল্পকে সিনেপ্লে করার জন্য গল্প থেকে কিছু বাদ কিছু সংযোজন করে একটা গল্প দাঁড় করানো হলো। গল্পের বিষয়টা আমার নিজের সবচেয়ে পছন্দের।
এরপর শুরু হলো অভিনয় কারা করবে তাদের নিয়ে ভাবনা চিন্তা। কলা কুশলি ক্যামেরা এবং অন্যান্য নানা বিষয়ের প্রস্তুতি। একে একে প্রতিটি ধাপের সম্ভাব্য সকল আয়োজন শেষ হলে অর্থনৈতিক আয়োজনের বিষয়েও ভাবতে হলো। যতটা বাজেট ধরা হলো এর মধ্যে কাজ শেষ করা যাবে কিনা।
বিশাল এই আয়োজন করার মধ্যেই অনেকটা সময় কেটে গেলো।
যাহোক এক সুন্দর সকালে কাজ শুরু করেছিলাম মুভি তৈরি করার। ধাপে ধাপে সব চিত্র ধারন শেষ করা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু ধকলও পোহাতে হয়েছিল।
এরপর সম্পাদনার কাজ করতে অনেকটা সময় চলে গেলো। যা হোক এ বছর সব কাজ শেষ করে ফ্যাস্টিভ্যালে পাঠাতে শুরু করলাম। গত মাসের আঠাশে সেপ্টেম্বর খবর পেলাম আমার মুভিটি বিচারকরা সিলেকশন করেছেন ফাইন্যালের জন্য। পরের দিন উনত্রিশে সেপ্টেম্বর দর্শকদের দেখানো হবে।
অপেক্ষা ছিল ভালো খবর শোনার । অপেক্ষা করতে করতে ঘুমাতে গেলাম। সকালে উঠেই খবর পেলাম আমার মুভিটি Thilsri International Film Festival থিলশ্রী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তামিল নাডু ইণ্ডিয়ায়, এওয়ার্ড ইউনার মুভির শিরোপায় জয় করেছে। এত একটা আনন্দের খবর মন ভরে গেল । এত একটা আনন্দের খবর আজ সবাইকে জানাতে এলাম।
অধীর হয়ে যদি কাজটা না করতাম তা হলে এই স্বীকৃতি পাওয়া হতো না। সীমিত সামর্থের মধ্যে যতটুকু সম্ভব ভালো কিছু করার চেষ্টা আর কলাকুশলী সকলের আন্তরিকতায় শেষ পর্যন্ত সুন্দর ভাবে সব কিছু শেষ হয়েছিল। এই কাজটি করার সময় কিছু মানুষকে সাথে পেয়েছিলাম এঞ্জেলের মতন। তাদের সার্বিক সহায়তা না পেলে এই কাজটি একা করা আমার পক্ষে কঠিন হতো। তারা সুহৃদ হয়ে সব সময় পাশে থেকেছেন। নিজের অসুবিধা করেও আমাকে সময় দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।
আমার গল্পের নাম উতল অপেক্ষা। মুভিতেও একই নাম রেখেছি। ইংরেজিতে Impatient Waiting.
বাংলায় করা হলেও ইন্টারন্যাশনাল ফ্যাস্টিভ্যালে দেওয়ার জন্য সাবটাইটেল ইয়রেজিতে করা হয়েছে। নামও দিতে হয়েছে ইংলিশে যাতে গ্রহণযোগ্য হয় ভিন্ন ভাষাভাষীর মধ্যে।
২|
০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ । প্রথম ছবি বানিয়ে এওয়ার্ড উইনার হওয়া অনেক বেশি পাওয়া। কাজটা ছিল আন্তরিকতার।
এখনই লিঙ্ক দেয়া যাবে না। এখন ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে পাবলিক করা যাবে না।
দেশে কোন ফ্যাস্টিভ্যালে যোগ করতে পারলে জানাব।
হয়তো আগামী বছর পাবলিশ করব তখন কিন্তু কিছুটা পয়সা দিয়েই দেখতে হবে।
শুভকামনা
৩|
০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
অভিনন্দন।
৪|
০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
অভিনন্দন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুভির শিরোপায় জয় করেছে। এত একটা আনন্দের
খবর আজ সবাইকে জানাতে এলাম।
..............................................................................
লিংক দিতে পারতেন তাহলে দেখা যেত ।