| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পতাকাটা তুলে দেবো পাকিস্তানের হাতে নিঃশর্তে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পদ্মার নীল জল বেচে দেবো গঙ্গাপারের বেনিয়াদের কাছে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
মানচিত্রের শেষ রেখাটুকু বন্ধক রাখবো আমেরিকার দরবারে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পবিত্র মাটির বুক চিরে দলিল লিখে দেবো ইসরায়েলের নামে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
নৈতিকতার থলি ছুঁড়ে দেবো ওয়াজিদের পায়ে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
করের খাতা তুলে দেবো সেই ট্যাক্সখেকো শকুনের থাবায়।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
হাসপাতালের শেষ বেডটাও লিখে দেবো ধর্মগুরুর দস্তখতে।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
বিশ্ববিদ্যালয় ভেঙে গুঁড়িয়ে সেখানে তুলবো প্রার্থনার মিনার।
আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
রবি, নজরুল, জীবনানন্দকে তুলে দেবো কেজির দরে নিলামে।
তখন আমার হাতে আসবে অঢেল সোনা আর রুপো, ডলার আর দিনার—
সেই অর্থে কিনবো Komatsu-র বিশাল বুলডোজার।
আর সেই বুলডোজারের লৌহচাকায় পিষে দেবো
আইনের গম্বুজ, প্রার্থনার মিনার — একে একে সব।
তখন সকল মানুষ পশু হবে,
আর এই ধরনী হবে স্বর্গ।
২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:০৬
প্রগতি বিশ্বাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২|
২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তখন সকল মানুষ পশু হবে,
আর এই ধরনী হবে স্বর্গ।
................................................................
সেই সুযোগ তো পাবেনা
হে মানব ( দুষ্টু) সন্তান,
আমেরিকা বসে আছে মিসাইল নিয়ে ,
অথবা ৭.২ রাইফেল ট্রিগারে আছে, লুকানো ঘাতক
নিমিষে উড়ে যাবে খামেনীর মতন ।
৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৩৯
প্রগতি বিশ্বাস বলেছেন: থাকে থাকুক, সময় তখন আবাবিল পাখি হবে!
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: গ্রেট।