নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার হতে চান নাই। তারা হয় দেশের বাইরে পাড়ি জমিয়েছেন, অথবা, দেশের মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর জব খুঁজেছেন। কারণ? উন্নত জীবনমানের আশার হাতছানি।

মানুষ পড়ালেখা করে শিক্ষা গ্রহণ করে কেন? তার অনেক কারণের অন্যতম হচ্ছে - একটি ভালো চাকরী পাবে সেই আশায়। এটাই এখনকার বাস্তব সত্য কথা। বাংলাদেশের টপ ট্যালেন্টদের ভালো চাকরীর প্রলোভন দেখিয়েই ভাগিয়ে নেয় মাল্টিন্যাশনাল, ট্রান্সন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কোম্পানীগুলো। দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্যে পড়ে থাকে তলানিটুকু।

আর, সরকারী চাকুরে মানে ছিঁড়ে সেন্ডাল, এটাই যদি হয় আমাদের চিন্তা-ভাবনা, আমাদেরকে এই ভুল চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আগের যেসব যুগে সরকারী অফিসারদের পেটে-ভাতে রাখা হয়েছে, সেই সব যুগে সরকার ভালো ভাবে চলে নাই, দেশ ভালো ভাবে চলে নাই।

তাই, আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিবো, সরকারী অফিসারদের জীবনকে উন্নত মানে নিয়ে যাওয়ার চেষ্টা তাঁরা করেছেন বলে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমানের সরকার , বারবার দরকার ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সমর্থনের জন্যে ধন্যবা নিরন্তর।

২| ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৫০

মাথা পাগলা বলেছেন: বাংলাদেশে সরকারি চাকরি হয় ঘুষের মাধ্যমে। সরকারি চাকরি যারা করে তারা সবাই ঘুষখোর।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষ পড়ালেখা করে শিক্ষা গ্রহণ করে কেন? তার অনেক
কারণের অন্যতম হচ্ছে - একটি ভালো চাকরী পাবে সেই আশায়।

..............................................................................................
আমার যতদূর মনে পড়ে, ছোটবেলায় যখন পড়ালেখা করতাম তখন
আশপাশ থেকে কানের মাঝে ঢুকায়ে দেয়া হতো, ভালো করে লেখা পড়া কর
নাহলে মানুষ হতে পারবিনে , চাকরি বাকরী পাবিনে , কি খাবি ? অমুকের ছেলে
দেখেছিস কি ডাট ফাট ! টাকা , টাকার জোড়ে সুতরাং পড়া লেখায় মনযোগ দে !
............................................................................................................
বাস্তবতা হলো তখনকার খুব সামান্য মা বাবারাই বলত জ্ঞানী হতে হবে, বিদেশ যাবি,
তাহলে বিশ্ব দেখবি , মানুষের মতো মানুষ হবি ।
বর্তমান জেনারেশনের বাবা/ মা'রা কি ভূমিকা রাখছে আপনিই বলুন !

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫০

রাসেল বলেছেন: সরকারি অফিসে কোনো কারণে যেতে হবে—এই কথাটা চিন্তা করলেই আমার ভয় লাগে।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪০

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: /বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী হারিয়েছেন তারা কত শতাংশ আর একই সময়ে সরকারী চাকরীজীবীরা যারা চাকরি হারিয়েছেন তারা কত শতাংশ?

/বেসরকারী খাতের চাকরী হারানো মানুষগুলো কিন্তু খুব সহসাই চাকরী পাবে না। যেহেতু বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি/ব্যবসায়ী প্রতিষ্ঠান নতুন করে চালু করা near to impossible. কারন বন্ধ হওয়া ফ্যাক্টরি/প্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য নতুন করে রাতারাতি হারিয়ে যাওয়া বাজার, বায়ার, সাপ্লাই চেইন, দক্ষ শ্রমিক কর্মচারী জোগাড় করা দুস্কর। স্বাভাবিক ভাবেই বেকার জনগোষ্ঠী বিবিধ আয়কর, ভ্যাট, এক্সাইস ডিউটি, ইত্যাদির দিতে পারবে না। কারণ এরা বেশিরভাগই নিজের আর পরিবারের পেট তো চালানোর জন্য informal job এ ঢুকে যাবে। তাহলে সরকারী কর্মজীবীদের বাড়তি বেতনের টাকার সংস্থান কিভাবে হবে?

-সরকার কি ব্যাঙ্ক ব্যবস্থা থেকে ঋণ করে সরকারী কর্মজীবীদের বেতন দেবে?

-দিলে সেই ঋণ শোধ হবে কি ভাবে? টাকা ছাপিয়ে?

-টাকা ছাপালে যে মুদ্রাস্ফীতি ঘটবে, তাতে টাকা তার মূল্যমান হারাবে। এতে বেতন বৃদ্ধির ইতিবাচক প্রভাব সরকারী কর্মজীবী সৎ মানুষের জীবনে কতটুকু হবে? (অসৎ সরকারী কর্মচারীরা এই হিসাবে পরে না, তারা ঠিকই উৎকোচ দিয়ে মুদ্রাস্ফীতি সামাল দিয়ে ফেলবে)।

-মুদ্রাস্ফীতির সময় চাকরী হারানো সেই বেসরকারী কর্মজীবী মানুষগুলোর কি হবে?

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



গতকাল জাতীয় সংবাদ পত্র প্রথম আলোতে এই সৃবাদটি দেখার পর এই মাত্রই বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক
ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র শীর্ষক একটি পোস্ট প্রকাশের পর এখানে
এসে আপনার এই লেখাটি দেখতে পেলাম ।
বাংলাদেশে প্রায় ২৪ লক্ষ সরকারী কর্মী বাহিনীর মধ্যে শত করা প্রায় ৯০ ভাগই বলতে গেলে নিন্মতম গ্রেডের কর্মচারী ।
অপর দিকে মোট সরকারী কর্মী বাহিনীর মধ্যে আমার হিসাবে প্রায় শতকরা ৮০ ভাগের মত কর্মকর্তা/কর্মচারীর ঘুষ
নেয়ার সুযোগ নেই । যারা সরাসরি প্রশাসনের নিয়োগ , বদলী , প্রমোশন ও টেন্ডার , কেনা কাটা ও বিল প্রদানের
সাথে যুক্ত তাদের পক্ষেই ঘুষ খাওয়া সম্ভব বাকিরা পাশের টেবিলে বসে শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই
করতে পারেনা । তাই কম বেতনের জ্বালা সেই ৮০ ভাগের উপর দিয়েই যায় । তাই ঘুষখোরদের বেতন মাসে
কোটি টাকা দিলেও তাদের চরিত্রের কোন পরিবর্তন হবেনা যতক্ষন অনিয়মের সুবিধা থাকে ততক্ষন তাদের
খাই খাই চাহিদা বাড়তেই থাকবে মাসে ১লক্ষ ৫৬হাজার টাকাতো তাদের কাছে নস্যি নস্যি, বড় যোর
তাদের বিরি চুরুটের দাম । তবে ঐ সমস্ত পদে সৎলোক যে একেবারে নেই তা কিন্তু নয় । যাহোক এ দুর্দিনের
বাজারে নতুন পে স্কেল সরকারী কর্মজীবিদেরকে কিছুটা আসানি দিবে তাতে সন্দেহ নেই । তবে এই বেতন বৃদ্ধি
মুদ্রাস্ফিতি ও দেশের বেসরকারী চাকুরী জীবিদের মাঝে বিরোপ প্রভাব ফেলবে । তাই সে দিকটিও সরকারকে
ভেবে দেখকে হবে ।
শুভেচ্ছা রইল

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: এমন কোনো সরকারি প্রতিষ্ঠান আছে, যেখানে ঘুষ লেনদেন হয় না?
বেতন বৃদ্ধি করলে ঘুষ কিন্তু কমে যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.