| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
নতুন ভোরের গান
কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।
ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর হবে আবার সবার,
স্বপ্ন ডানায় আকাশ ছোঁব
খুলবে সুখের দ্বার।
বিশ্ব দেখবে বাংলায় আবার
ছড়াবো শুধু আলো,
জগৎ জুড়ে বাঙালীয়ানায় উৎসবে তাই
বাসবো অনেক ভালো!
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবাই কে আহব্বান জানাই,
আশায় বুক বাঁধি , যেন সব অনাচার দূর হয়ে
দেশ অনাচার মুক্ত হয়ে, দেশে সুবাতাস আসুক ।
...........................................................................
ব্লগে স্বাগতম ! আপনার ৪ বৎসর অতিক্রান্ত হয়েছে, আশাকরি এবার থেকে
প্রতিমাসে ১টি গল্প, ১টি কবিতা, ১টি চলমান ঘটনা ও ১টি ছড়া লিখুন
তাহলে এতদিনে, ৪৮x৪ = ১৯২ টি লেখার গর্বিত লেখিকা হতেন
এবং আমরাও অনেক সমৃদ্ধ হতাম ।
২|
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: মধুময় স্বপ্ন ভরে ওঠুক মৌচাক
শুভ কামনা
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার জন্য চাই সুন্দর একটি দেশ,
হানাহনি মুক্ত সম্প্রীতির সুজলা সুফলা স্বদেশ !
৩|
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ কবি বাহ
খুব্ সুন্দর হয়েছে চিল
৩১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি 'জী এত খুশি হয়েছেন জেনে
আমি আনন্দিত !
....................................................
সুন্দর একটি দেশ চাই ,
তাই ভাবনাগুলো বাস্তবতা পাক
সেই প্রার্থনা করি ।
৪|
৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: নতুন ভোরের গানে অনেক আশার কথা শোনালেন।
সামরিন হক এর মত আমিও বলতে চাইঃ "তা-ই যেন হয়"!
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামরিন হক এর মত আমিও বলতে চাইঃ "তা-ই যেন হয়"!
...................................................................................
আমরা সবাই , দেশে ভালো কিছু হোক
এই প্রত্যাশায় আছি, তাই তো বুকে অসীম
ভালোবাসা নিয়ে ভোরের গান গাই !
কারন মানতে হয় যে,
প্রত্যাশা, প্রচেষ্টা না থাকলে প্রাপ্তি ঘটেনা !!!
৫|
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন ভোরের গান ভালো লাগল।
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ , আপনার এই ভালোলাগা
দে শবাসীর জন্য সুবাতাশ আনুক
এ্টাই প্রার্থনা ।
৬|
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন চাইছে , দেশটা আগের মতো সুজলা সুফলা
সবার জন্য আনন্দময় হোক ।
আমরা সবাই দল বেঁধে গান গাইব, হাসব, বেড়াবো
কোন শন্কা থাকবে না ।
৭|
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৬
মেহবুবা বলেছেন: এমন করে ভাবতে পারলে বেশ হোত।
তবে আশা না করা স্বাস্থ্যের জন্য ভালো, তাইতো মনে হয়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন করে ভাবতে পারলে বেশ হোত।
................................................................
আশা রাখাটা মানুষের মনকে উজ্জীবিত রাখে,
ন্যায় যুদ্ধের জন্য ভোরের গান অতি আবশ্যক ।
৮|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
ভ্রষ্ট পথ থেকে ফিরে
ঐক্য, সততা, জ্ঞান ও
মানবিকতার মাধ্যমে
বাংলাদেশকে আবার
বিশ্বের সামনে তুলে ধরব ।
আবার বিশ্ব দেখবে বাংলাদেশ
ভ্রষ্ট পথের কাঁটা যত
সরাবো হাতে হাত
সত্য-ন্যায়ের আলো জ্বেলে
গড়ব নতুন প্রভাত।
হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে
ভাঙব বিভেদের দেয়াল
জ্ঞান ও শ্রমে এগিয়ে যাব
স্বপ্ন হবে সফল।
বাংলার মাটি, বাংলার মানুষ
ঐক্য হবে শক্তি
সততা আর মানবতায়
ফিরবে দেশের ভক্তি।
বিশ্বের বুকে মাথা তুলে
দাঁড়াবে বাংলাদেশ
শান্তি, জ্ঞান আর কর্ম দিয়ে
জয় করবে বিশ্বদেশ।
আবার নদী, আবার সবুজ
আবার গানের সুর
সোনার বাংলা পথ দেখাবে
আলো ছড়াবে দূর।
শুভেচ্ছা রইল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবার নদী, আবার সবুজ,আবার গানের সুর
সোনার বাংলা পথ দেখাবে,আলো ছড়াবে দূর।
.......................................................................
খুব সুন্দর হয়েছে এই লাইন গুলো,
বাস্তবে আমরা এক শ্রেণীর মব কালচারে বন্দী
যখন দেখি আদালতেও নারী আইনজীবিরা ম্যাজিষ্ট্রেটের সামনে অপমানিত হচ্ছে ।
এই যে অনাচার হচ্ছে , তা বর্তমান সরকার কেন কঠোর হাতে দমন করছেনা
এই দানবরাই একদিন বর্তমান সরকারকে গিলে খেতে চাইবে ।
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫
নাহল তরকারি বলেছেন: লেখাটির আশাবাদী ভাবনাটি সত্যিই ভালো লেগেছে। অন্ধকার ও হতাশার মাঝেও নতুন ভোরের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তব করতে ঐক্য, সততা ও মানবিকতার কথা বলা—খুব সুন্দর একটি বার্তা।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার এই বাস্তব উপলব্ধি আমাকে আনন্দিত করেছে
...................................................................................
আমরা সবাই মনে মনে দেশটির শান্তি প্রার্থনা করি,
সবাই মব কালচারের আতন্কে না ভুগে একটু শান্তিতে
ঘুমাতে চাই ।
১০|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০৪
শায়মা বলেছেন: ভাইয়া ভালোই তো কাব্য চর্চা চলছে তোমার। ![]()
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাঝে মধ্যে এসে আসর বসালে ভালই লাগে ।
..................................................................
আমি এখন অষ্ট্রেলিয়া ঘুরছি ।আর মন ভালো থাকলে
২/১ টি কবিতা দিয়ে সবার সাথে সংযোগ রাখতে চাচ্ছি,
রাজনীতি ভালো লাগেনা, ওতে শুধুই ভাঙ্গা সংসারের কাহানী
দূর্ণীতির বিষাক্ত বাতাশে শ্বাস নিতে কষ্ট !
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:০৩
সামরিন হক বলেছেন: তা-ই যেনো হয় ।
সুপ্রভাত ।