| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক

বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।
৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের ভবিষ্যৎ যেন শব্দে ঘুরে।
ঘোষণা এলো সিদ্ধান্ত হয়ে
উর্দুই হবে রাষ্ট্রের একমাত্র ভাষা
শব্দগুলো নেমে এলো বজ্রের মতো
বুকে বয়ে আনলো কঠিন বারতা।
শব্দ যখন পৌঁছে বাংলার বাতাশে
উর্দুই হবে রাষ্ট্রের ভাষা
বাতাস থেমে যায় এক মুহূর্তে যেন
নিরবে জাগে অজানা প্রত্যাশা।
কিন্তু মানুষের প্রাণের গভীরে
আরেক সুর তখন জেগে উঠে
মায়ের মুখের ভাষার ডাকে
অন্তর সমুহ প্রকাশ্যে ঝুকে।
সময়ের সাথে দ্রত লয়ে লেখা গল্পে
জাগে নতুন আন্দোলনের গান
ভাষার অধিকার, পরিচয়ের দাবি
মানুষের কণ্ঠে জাগে অবিচল প্রাণ।
অর্থাৎ সেই মার্চের স্বপ্নের বীজ
বিন্যস্ত হলো বাংলার বুক জুড়ে
২১ ফেব্রুয়ারীর রক্তাক্ত মাটিতে
ঝরে পড়ল সালাম জব্বার, বরকত সহ
আরো অনেক শহীদদের তাজা প্রাণ।
প্রাণের বিনিময়ে ভাষা পেল স্বীকৃতি
পেল তার চিরস্থায়ী আশন
বাঙলা ভাষা হয়ে গেল রাষ্ট্রভাষা
মানব ইতিহাসে জ্বলে এক রক্তিম আলো।
আজও যখন শহীদদের কথা মনে পড়ে
প্রতিটি বাঙালি হৃদয় বলে
ভাষা শুধু শব্দ নয়
ভাষা মানে মুক্তি, মর্যাদা আর
বাংলার স্বাধিনতার গান।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
দেশের কিছু কিছু জায়গা থেকে শুনেছিলাম শহিদ মিনারের স্মৃতি
স্তম্ভ্য ভেঙ্গে ফেলা হচ্ছিল। জানিনা কথাটি কতটুকু সত্য।তবে
একুশের চেতনা নিয়ে এবার কেমন দেখলেন জানাবেন ।
উপন্যাসটি লিখেই ফেলুন । এখন আর্কাইভে ভাষা
আন্দোলন নিয়ে অনেক তথ্যপাবেন।এ ব্লগেও
অনেক পুরাতন লেখায় দুর্লভ অনেক ছবি ও
তথ্য পাবেন।ওমর খৈয়ামের কাছে তথ্য
ভান্ডার আছে , সেখান থেকেও
অনেক তথ্য পাবেন।
অনেক শুভেচ্ছা
রইল ।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি খুব ভালো কবিতা লিখেন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০১
ডঃ এম এ আলী বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
আপনার মুল্যায়ন আমার জন্য
অনেক অনেক অনুপ্রেরণাদায়ক।
শুভেচ্ছা রইল
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৭
সুলাইমান হোসেন বলেছেন: 
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর মন্তব্য ও ছবিটির জন্য ধন্যবাদ ।
আপনার দেয়া ফর্মুলা ব্যবহার করেও ছবি বড় করতে পারছিনা ।
আমি কোন ছবি ইমেজকে প্রথমে
Desktop অথবা download অথবা picture এ save করি
তারপর নিয়ম অনুসরণ করে তারপরে সামুতে নিয়ে আসি ।
ছবি বড় করতে না চাইলে এই নিয়মে আমার কোন অসুবিধা হয়না।
আগে IMGUR র্ব্যাবহার করে ছবি বড় করে সামুতে নিয়ে
আসতাম । গত সেপ্টেম্বর ২০২৫ হতে আমার রিজিওনে
IMGUR রেসট্রিকটেড । তাই সমস্যা হয়েছে বহুবিধ ।
যাহোক Desktop অথবা download অথবা picture এ save করা
ঝবিকে কিভাবে বড় করে সামুতে নিয়ে আসা যায় সে বিষয়ে দয়া করে
একটি দিক নির্দেশনা দিলে উপকার হবে ।
শুভেচ্ছা রইল
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে ছবি আপলোড করে। ডাইরেক্ট লিংক সামুতে দিবেন
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫
ডঃ এম এ আলী বলেছেন:
চেষ্টা করেও পারিনি । কোথায় ছবি আপলোড হয়েছে , তার কোন হদিছই করতে পারলাম না , লিংক পাওয়া তো
দুরের কথা , এটা অবশ্য আমারই অক্ষমতা । দয়া করে পুর্বে ইমগুর ব্যবহার করে কী ভাবে করতে হয়
শিখিয়েছিলেন এখানেও দয়া করে একটু কষ্ট করে প্রতিটি স্টেপ বাই স্টেপ লিখে শিখিয়ে দিলে অনেক
উপকৃত হব । আমার ভক্ষমতার জন্য যত পারেন হা হা হা করে হাসতে পারেন
।
৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন:
এভাবে।
ইমেজের লিংকটি মাঝখানে এড করবেন। সাইজ উল্লেখ করে দিতে হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২২
ডঃ এম এ আলী বলেছেন:
মাশাল্লাহ দারুন সুন্দর হয়েছে ফুলের ছবি । ঠিক এই রকম গোলাপ ফুলের তিনটি চারা কিনেছি আজকে
সামনের বাগানে লাগানোর জন্য । ফুল গাছ বড় হয়ে ফুল ফুটলে এখান দিয়ে পাঠিয়ে দিব আপনার
সামনের জন্ম দিনের শুভেচ্ছা হিসাবে । ছবি বড় করার বিষয়ে উপরে মন্তব্যের ঘরের কথাগুলি মনে
রেখে উপকার করলে খুশী হব ।
শুভেচ্ছা রইল পরিবারের
সকলের তরে।
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার কবিতা। ঐতিহাসিক প্রেক্ষাপটের চিত্র আঁকা হয়েছে ছত্রে ছত্রে।
- কিছু টাইপো আছে, যেমন - বাতাশে, দ্রত, স্বাধিনতার ইত্যাদি। কবিতা বলেই চোখে পড়লো, নইলে চোখে পড়তো না। কারণ আমার লেখাতে এমন প্রচুর টাইপো থাকে।
- ইদানিং শুনতে পাই শহীদ নাকি ভুল বানান, সঠিক হবে শহিদ!! অথচো সব সময় শহীদই লিখি।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
দেখে মন্তব্যটিতে লাইক ।
পরে এসে বানান শুদ্ধ করব ।
টাইপো ধরিয়ে দেয়ার জন্য
কৃতজ্ঞতা জানবেন ।
কবিতাটি যে কত মনযোগ দিয়ে
পাঠ করেছেন তাতো বুঝায় যায়
।
এমন মনযোগী পাঠক পেলে
লেখায় অনুপ্রেরনা পাওয়া যায়
বহুগুনে ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
কবিতায় আবেগ কিছুটা কম হয়েছে। আসলে শব্দ দিয়ে সাজিয়ে সাজিয়ে আপনি ইতিহাস লিখেছেন।
দেশভাগ এবং ভাষা আন্দোলন নিয়ে আমি একটা উপন্যাস লিখতে শুরু করেছিলাম। সেই উপন্যাস আর শেষ করতে পারিনি। এদিকে ৭ বছর পার হয়ে গেছে। প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করতে পারিনি।