| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক
নদীর বুক ভরাট হয়ে গেছে বহুদিন
পদ্মার শ্বাসে এখন কাদা আর ক্লান্তি
যেখানে একদিন জোয়ার উঠত দূর জনপদে
আজ সেখানে শুকনো চরের নিঃশব্দ প্রহরী।
বাংলাদেশে এখন জোয়ারের প্রাণ
মূলত দক্ষিণের লবণাক্ত বাতাসে বাঁধা
সুন্দরবনের গোপন খাঁড়ি
পশুর, শিবসা, তেতুলিয়ার ঢেউ
এখনো সমুদ্রের সংবাদ আনে।
আর উত্তরে?
করতোয়া যেন পুরোনো ইতিহাস
আত্রাইয়ের বুকে ধুলোর সংসার
তিস্তা তার ভাঙা কণ্ঠে শুধু স্মরণ করে
কীভাবে একদিন জল কথা বলত।
নদী যেমন ভরাট হয়
রাজনীতিও তেমনি
প্রথমে স্রোত কমে
তারপর ভাষা শুকিয়ে যায়
তারপর মানুষ বুঝতেই পারে না
কখন নদী আর নদী থাকে না
কেবল মানচিত্রে তার নীল রেখা বেঁচে থাকে।
দেশের রাজনীতিতেও আজ
জোয়ার আছে
কিন্তু তা জনতার গভীর নদীপথে নয়
ক্ষমতার মোহনায় সীমাবদ্ধ।
দক্ষিণের জোয়ারের মতো
কিছু স্লোগান এখনো ফুলে ওঠে
মাইক্রোফোনের বাতাসে ঢেউ তোলে
কিন্তু উত্তরের শুষ্ক নদীর মতো
গ্রামের বহু মানুষ
শুধু চেয়ে থাকে
কবে আবার সত্যিকারের পানি নামবে।
একসময় রাজনীতি ছিল বর্ষার নদী
ঘাটে ঘাটে তার শব্দ ছিল
চায়ের দোকানে বিতর্ক উঠত ঢেউয়ের মতো
ছাত্রদের চোখে আগুন জ্বলত।
এখন অনেক কথাই
পোল্ডারের ভেতর বন্দী
বাঁধ আছে, ব্যানার আছে
কিন্তু স্বাভাবিক প্লাবন নেই।
নদীর মতোই
দলগুলোও নিজেদের পলি জমিয়েছে
কেউ ইতিহাসের কাদা
কেউ ক্ষমতার লবণ
কেউ প্রতিশ্রুতির চর তুলে
মানুষের চলার পথ আটকে রেখেছে।
তবু আশ্চর্য
বাংলার মাটি এখনো পুরো মরে যায়নি
ভাটার পর যেমন
দূর দিগন্তে জলরেখা আবার জাগে
তেমনি কোনো এক অচেনা ভোরে
হয়তো মানুষ আবার শিখবে
রাজনীতি মানে কেবল দখল নয়
এটিও নদীর মতো প্রবাহ
যেখানে সবার জন্য পানি থাকে।
সেদিন হয়তো
উত্তরের মৃত নদীতেও
একফোঁটা জোয়ার ফিরবে
আর বাংলাদেশ
আবার নিজের গভীরতায়
নিজেকেই চিনে নেবে।
১৫ ই মে, ২০২৬ সকাল ১০:১৬
ডঃ এম এ আলী বলেছেন:
বানান প্রমাদের জন্য দুঃখিত । সংশোধন করে দিয়েছি ।
শেখ হাসিনার শুধু কিছু কনট্রিভিউশন নয় , তার কনট্রিভিশনকে
ছাড়িয়ে যেতে কয়েক যুগ লেগে যেতে পারে । তবে উনার
ভুলের খেসারত উনাকে দিতে হয়েছে ভয়ানকভাবে ।
তাইতো কবিগুরু বলেছিলেন -
“হায় বুদ্ধিহীন মানবহৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহুবিলম্বে মাথায় প্রবেশ করে,
প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া
ধরে, অবশেষে একদিন সমস্ত নাড়ী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয়
এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে।” কিন্তু তিনি সে সময়টুকু পান নাই ।
শুভেচ্ছা রইল
২|
১৫ ই মে, ২০২৬ সকাল ৭:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: যেহেতু বেঁছে আছেন সেহেতু ফিরলেও অবাক হব না।
১৫ ই মে, ২০২৬ সকাল ১০:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন । আল্লাহ ছাড়া ভবিতব্য কেও জানে না ।
শুভেচ্ছা রইল
৩|
১৫ ই মে, ২০২৬ সকাল ৭:৩৮
ঢাকার লোক বলেছেন: রাষ্ট্রপ্রধান যারা গণঅসন্তোসের কারণে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে বেঁচেছেন তাদের কেউ ফিরে এসেছেন তেমন নজির কম। তবে ভবিষ্যৎ কে বলতে পারে? এই ব্লগেই বেশ আগে একজন কেউ জনাব তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করায় আরেকজন মন্তব্য করেছিলেন, এর আগে যেন তাকে (মন্তব্যকারীকে) আল্লাহ দুনিয়া থেকে তুলে নেন ! (এদের কারো নাম বা কোন পোস্ট আজ আর আমার মনে নেই, ব্লগে কারো মনে থাকতে পারে)। আমি নিশ্চিত সেই মন্তব্যকারী, অন্য অনেকেরই মত, তখন ভাবতে পারেননি তারেক রহমান সত্যি সত্যি একদিন প্রধানমিন্ত্রী হবেন।
১৫ ই মে, ২০২৬ সকাল ১০:২০
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ , ঠিকই বলেছেন ।
কার কপালে আখেরে কী আছে
তা সর্বজ্ঞ আল্লা ছাড়া কেও
জানেন না ।
শুভেচ্ছা রইল
৪|
১৫ ই মে, ২০২৬ সকাল ১০:৪২
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তিনি কেবল দলকে ভাঙনের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন। জেনারেশন জেড ও আলফা প্রজন্মের মধ্যে আওয়ামী লীগের প্রতি তেমন কোনো সফট কর্নার নেই। খুব কম তরুণই আওয়ামী লীগকে সমর্থন করেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বিষয় বারবার দেখা যায়—যে দলই দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, শেষ পর্যন্ত তাদের প্রতি মানুষের বিরক্তি তৈরি হয়। তখন মানুষ আবার আগের ব্যর্থ বা পরাজিত দলকেই বিকল্প হিসেবে ফিরে পাওয়ার প্রয়োজন অনুভব করে।
১৬ ই মে, ২০২৬ সকাল ৯:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ আসল কথাটিই বলে দিয়েছেন ।
তখন মানুষ আবার আগের ব্যর্থ বা পরাজিত দলকেই বিকল্প হিসেবে ফিরে পাওয়ার প্রয়োজন অনুভব করে।
৫|
১৫ ই মে, ২০২৬ দুপুর ২:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশের রাজনীতিতেও আজ জোয়ার আছে
.....................................................................
আমাদের এই দেশ
জোয়ার ভাটার দেশ, সমতট ভূমি;
আবেগের দেশ !
এখানে সকালে যিনি রাজা
বিকেলে তিনি প্রজা !
সুতরাং যে কোন অঘটন ঘটতেই পারে ।
১৬ ই মে, ২০২৬ সকাল ৯:২১
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন ভাই ।
জোয়ার ভাটার দেশ
সুতরাং
যে কোন অঘটন ঘটন
হয়ে যেতেও পারে পারে ।
৬|
১৫ ই মে, ২০২৬ বিকাল ৩:২৪
জুল ভার্ন বলেছেন: "ছয় মাসের মধ্যেই ফিরে আসবো"- পালিয়ে যাবার পর থেকে বহুবার ঘোষনা দিয়েছে কিন্তু আসেনি। আপা আর ফিরবে না।
১৬ ই মে, ২০২৬ সকাল ৯:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
রথে চাপিয়ে দেশান্তরী করে দেয়া হয়েছে ।
উল্টো রথ বলে নাকি একটি কথা আছে !!!
৭|
১৫ ই মে, ২০২৬ বিকাল ৩:৪৬
নতুন বলেছেন: আপা এখন কেমন আছেন? একদম চুপ হয়ে গেলেন কেন বুঝতে পারছি না।
যদিও সালাউদ্দিন সাহেব আছেন, তাকে নিয়ে ভারতের কি পরিকল্পনা সেটা বুঝতে চেস্টা করছি।
১৬ ই মে, ২০২৬ সকাল ৯:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
ভাই বিষয়টি রাজনীতি আর কুটনীতির ব্যপার
ভিতরের খবর জানতে কী পারে কোন ব্লগার??
৮|
১৫ ই মে, ২০২৬ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: আপা আসবেন। অবশ্যই আসবেন।
১৬ ই মে, ২০২৬ সকাল ৯:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
আশাই জীবন ।
কত দিন রবে মানুষ পন্থের দিকে চাইয়া ???
৯|
১৬ ই মে, ২০২৬ সকাল ১০:৪১
নূর আলম হিরণ বলেছেন: তার আসার সম্ভাবনা আমি খুব একট দেখছি না। উনি বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারছেন না। যে জন্য দলের ফেরাও কঠিন হয়ে পড়ছে দিনদিন।
১৭ ই মে, ২০২৬ ভোর ৬:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
ওবাইদুল কাদেরের মত গর্দভকে যে দিন তিনি জেনারেল সেক্রেটারী বানিয়েছেন সেদিনই বুঝেছি
তিনার ডুবতে বেশি দেরী নাই । ভিতরে ভিতরে তার দাপ্তরিক কি কাজ ছিল জানিনা তবে প্রকাশ্যে
কাদের সাহেব দামী ঘরি আর ডোলের মত দেখায় আংটি হাতের পাঁচ আঙ্গুলে পড়ে হাত নেরে চেরে
সকাল বিকাল শুধু বি এন পি কে বলতেন পারলে রাস্তায় নামুন, খেলা হবে খেলা হবে। এটা কি
কোন উচ্চপদের রাজনীতি বিদের কথা নাকি কোন উল্লুকের কথা তা এখন তারা হারে হারে টের
পাচ্ছে ।
ঠিকই বলেছেন শুধু জোয়ার ভাটায় কাজ হবেনা । যদি কোনদিন সুনামী হয় তবে ভিন্ন কথা!!!
১০|
১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা তার দেশ।
এটা তার জন্মভূমি ।
ফেরা না ফেরা নিয়ে তো প্রশ্ন আসতে পারে না।
আমার দেশে আমি ফিরবো।
অবশ্য এখানে দেশ বিরোধীরা এখন এখন অনেক শক্তিশালী।
১৭ ই মে, ২০২৬ ভোর ৬:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
নীতি কথা বলার জন্য ধন্যবাদ । আসলেই কী এখন তারা শক্তিশালী? নাকী
পিছনের খুটির জোড় শক্তিশালী !!!
১১|
২৭ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: আমিও শুনেছি ফিরে আসবে।
হঠাৎ কোনোদিন এসে যেতেও পারে।
এমন মনে হয় আমার। রাজনীতিতে খুবই আশ্চর্য্যজনক ঘটনা ঘটে। এই যেমন তারেক জিয়া কখনও ফিরবে না বলতো সবাই। অথচ ফিরে তো এলেনই আবার প্রধানমন্ত্রীও হয়ে গেলেন.....
০৮ ই জুন, ২০২৬ রাত ১২:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
অতি ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ব্লগে আসতে পারিনি বলে উত্তর দিতে বিলম্ব হয়ে গেল ।
আপু তুমি ঠিকই বলেছ যে রাজনীতিতে অনেক সময় এমন ঘটনা ঘটে, যা আগে কল্পনাও করা যায় না।
ইতিহাসে বহু নেতাই দীর্ঘ নির্বাসন, মামলা-মোকদ্দমা বা প্রতিকূল পরিস্থিতির পর আবার রাজনৈতিক অঙ্গনে
ফিরে এসেছেন।
তবে একজন রাজনীতিকের ফিরে আসা শুধু তাঁর ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না; জনগণের সমর্থন,
রাজনৈতিক বাস্তবতা, সাংবিধানিক প্রক্রিয়া এবং সময়ের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শেখ হাসিনা
ফিরবেন কি না, কিংবা কবে ফিরবেন এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা কঠিন।
তারেক জিয়া ভাগ্যমান মানুষ , শুধু তারেক জিয়া কেন তার মা বাবাও ভাগ্যমান , তাঁরাও কল্পনা করতে পারেনি
যে তারা বাংলাদেশের ক্ষমতার সর্ব শিখরে বিচরণ করবেন । অহি হোতা হ্যায় যো মঞ্জুরে মাওলা হোতা হ্যায় ।
রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো, শেষ কথা সাধারণত জনগণই বলে। তাই ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা যায়, কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সময়ই এর উত্তর দেবে।
১২|
০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জমে উঠা পলিগুলোতে গাছ-গাছালি জন্মাক।
বাংলাদেশ নিজের গভীরতায় নিজেকে আবার চিনে নিক, এই কামনা করি।
০৫ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
সুপ্রিয় ভাই সত্যপথিক শাইয়্যান
আসসালামু আলাইকুম ,
খুবই মুল্যবান উচ্চমার্গের অর্থবোধক একটি মন্তব্য করেছেন ।
আমিউ কামনা করি বাংলাদেশ নিজের গভীরতায় নিজেকে আবার চিনে নিক।
ভাই , একটি অনুরোধ করব , আশা করি বিবেচনা করে দেখবেন , সফল হলে খুব খুশি হব ।
আপনি ভাল করে জানেন হিজরী সনের ইসলামী গুরুত্ব ।
আমাদের এখানে একটি ইসলামী সংগঠন হীজরী সনকে স্বাগত জানারোর জন্য একটি আলোচনা
সভার অযোজন করে। সংগঠনটির কর্ণধার হিসাবে আমার দেয়া স্বাগত বক্তব্যে তুলে দেয়া একটি
কবিতার মাঝখানের ৩টি পংতি তুলে দিলাম বিষয়টি আপনার বুঝার সুবিধার জন্য ;
...................................................................
...................................................................
ইংলিশ ক্যলেন্ডার দিন গুনে যায় প্রশাসনিক প্রয়োজনে
বাংলা সনও ঋতুর কথা বলে নীজের আপন তানে
ফসলের মাঠ, বৈশাখী হাওয়া, নদীর কূলে ঢেউ
আছে নিজস্ব মহিমা, আপন আলো তাদেরও।
তবু কেন হিজরী মাসে অন্য রকম টান?
কেন তারিখ শুনলেই জাগে হৃদয়ে ঈমান?
এ ক্যালেন্ডার শুধু নয় তো দিনের হিসাবখাতা
এতে লেখা উম্মাহর ঐক্য, বিশ্বাসের বারতা
চাঁদের সাথে বাঁধা থাকে রোজা, হজের ডাক
আল্লাহমুখী জীবনপথের এক অনন্ত আলোক।
.....................................................
সেই অনুষ্ঠানের জন্য আমি বেশ প্রয়াস নিয়ে একটি উদ্ধোধনী নাশিদ ( ইসলামী গীতি কবিতা) লিখে আমাদের
এখাকার পরিচিত বিশিষ্ট একজন ক্লাসিক্যাল সংগীত বিশেষজ্ঞ/ ব্যক্তিত্ব যিনি আবার তাঁর সমধুর কন্ঠে ভাল
ইসলামী নাশিদও পরিবেশন করে থাকেন , উনাকে অনুরোধ করেছিলাম অনুষ্ঠানের মাসখানেক পুর্বে ) । তিনি
নাশিদটির লীরিক পাঠের পরে জানালেন এর সুন্দর সুরারোপ করে একটি সমধুর নাশিদ তৈরি করে পরিবেশন
উপযোগী করতে উনার নাকি বেশ কয়েকমাস সময় লেগে যাবে । উনার কথা শুনে আমি অপারগ হয়ে গেলাম ।
আজ আপনাকে আমার এখানে পেয়ে মনে পড়ল আপনি আমার দুটি কবিতাকে এ আই প্রয়োগ করে খুব সুন্দর
দুটি গানের রেকর্ড সামুতে তুলে দিয়েছিলেন ।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি আমার লেখা নাশিদটিকে একটি সুললিত সুকন্ঠি ইসলামী নাশিদ/গানে
পরিনত করে দিতে পারবেন । যদি সম্ভব হয় আমাকে জানালে হিজরী নববর্ষের জন্য উদ্দোধনী নাশিদটির
লিরিক আমি এখানে কিংবা আপনার সাম্প্রতিক পোষ্টে তুলে দিব । দয়া করে জানাবেন ।
শুভেচ্ছা রইল
১৩|
০৫ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি আমার লেখা নাশিদটিকে একটি সুললিত সুকন্ঠি ইসলামী নাশিদ/গানে
পরিনত করে দিতে পারবেন।
==================================
আমার উপর আস্থা রাখার জন্যে ধন্যবাদ নিরন্তর।
আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করবো নাশিদটি বানানোর। আপনি এখানে দিতে পারেন, অথবা, চাইলে আমার ইমেইলে পাঠাতে পারবেন - [email protected]
ইমেইলে পাঠালে আমি এম,পি থ্রি ফরমেটে আপনাকে পাঠাতে পারবো।
এবং, দয়া করে একটি ডেইট দিবেন যেদিনের মাঝে আমি তা ডেলিভারি দিতে পারবো।
০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা ওয়া বারাকাতুহু .
এত শীঘ্র এমন হ্যাঁবোধক উত্তর দানের জন্য ধন্যবাদ ।
নীচে নাশিদ এর কথামালা ( লিরিক) তুলে দেয়া হল। আপনি সংগীত বিশেযজ্ঞ , আপনি অবশ্যই খুবই
উন্নতমানের সুরারোপ করতে পারবেন বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি । প্রয়োজনে লিরিকের কথা পরিবর্তন
করে নিতে পারেন মুবিধাজনকভাবে ।
আমার কাছে সুরারোপিত নাশিদটি পাঠানোর জন্য কোন টাইম লিমিট নেই ।
আপনার সময় ও সুবিধা অনুযায়ী পাঠালেই খুশী হব ইনশাল্লাহ ।
হিজরী নববর্ষের উদ্বোধনী নাশীদ
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
সকল প্রসংসার মালিক আল্লাহ তুমিই মহান
তোমার রহমতে জাগে মোদের সকলের প্রাণ
নূরের আলো ছড়িয়ে যাক হৃদয়ের আকাশে
ইসলামের সুবাস ফুটুক জীবন-ভালোবেসে।
ঈমানেরই ডাকে জাগুক স্বপ্ন হাজারো
সত্যের পথে চলার শপথ হোক যে আরও
ভ্রাতৃত্ব আর মমতার ফুল ফুটুক চারিধার
কুরআনের সুরে সুরে গড়ি জীবন অপার।
মহান রাব্বুল আলামীন আল্লাহ তুমিই মহান
তোমার রহমতে জাগে মোদের সকল প্রাণ
নূরের আলো ছড়িয়ে যাক হৃদয়ের আকাশে
ইসলামের সুবাস ফুটুক জীবন-ভালোবেসে।
হে আল্লাহ! দাও তাওফিক, দাও নেক হেদায়াত
হিজরী নববর্ষের এ মিলন হোক রহমতের আয়াত
রাসুল প্রেমে আলোকিত হোক প্রতিটি মন
আজানের ধ্বনি ছড়িয়ে যাক বিশ্বভুবন।
অন্ধকার ভেঙে জ্বালো দীনের দীপশিখা
মানবতার পথে হোক সকল প্রাণের দীক্ষা
ত্যাগ আর ধৈর্যের শিক্ষা বুকে ধারণ করি
সুন্নাহর আলোয় যেন মোরা জীবন গড়ি।
রবের প্রেমে জাগুক ধরা, মুছোক বিভেদ
সত্য-সুন্দরের আহ্বানে কাটুক যত খেদ
কল্যাণের এ মাহফিলে উঠুক প্রাণের গান
ইসলামের সৌন্দর্যে সাজুক বিশ্বজাহান।
মালিকে জাহান রাহমানুর রহিম তুমিই মহান
তোমার রহমতে জাগে মোদের সকলের প্রাণ
রবের কাছে বিনীত মোদের এই অন্তর খানি
কবুল করো, কবুল করো এই নাশিদের বাণী।
কবুল করো, কবুল করো এই নাশিদের বাণী
নূরের পথে যেন চলি মোরা তোমারই পানে।
এ আইকে রিকোয়েস্ট করার পর প্রাপ্ত একটি স্টুডিও-কম্পোজিশন উপযোগী সুরলিপি (Lead Sheet) এখানে তুলে দিচ্ছি। এটি আপনার মত একজন দক্ষ সুকন্ঠি মিউজিক অ্যারেঞ্জার সহজেই অনুসরণ করে পূর্ণাঙ্গ অডিও কম্পোজিশন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, তবে আপনার সুবিধা মত অন্য যে কোন ভাবে করে দেয়ার পুর্ণ অধিকার আপনার রইল ।
স্কেল
D Minor (হারমোনিক মাইনর আবহ)
স্বরসমূহ:
সা = D
রে = E
গা = F
মা = G
পা = A
ধা = Bb
নি = C#
সা' = D
টেম্পো
72 BPM
Time Signature: 4/4
Style: Islamic Nasheed
INTRO (একক কণ্ঠ)
বি-স্মিল-লা-হির রাহ-মা-নির রা-হিম
সা রে গা মা | পা মা গা রে
সা রে গা পা | মা গা রে সা
(২ মাত্রা বিরতি)
সকল প্রশংসার মালিক আল্লাহ তুমিই মহান
সা সা রে গা | মা মা গা রে
সকল প্রশংসার মালিক
গা মা পা পা | ধা পা মা গা
আল্লাহ তুমিই মহান
গা মা পা ধা | পা মা গা রে
তোমার রহমতে জাগে
সা রে গা মা | পা মা গা রে
মোদের সকলের প্রাণ
নূরের আলো ছড়িয়ে যাক হৃদয়ের আকাশে
গা গা মা পা | ধা ধা পা মা
নূরের আলো ছড়িয়ে যাক
গা মা পা ধা | পা মা গা রে
হৃদয়ের আকাশে
সা রে গা মা | পা মা গা রে
ইসলামের সুবাস ফুটুক
গা মা পা ধা | পা মা রে সা
জীবন-ভালোবেসে
INTERLUDE (৪ বার)
কিবোর্ড / ফ্লুট
সা রে গা মা |
গা মা পা ধা |
পা মা গা রে |
সা ---- ||
অন্তরা ১
ঈমানেরই ডাকে জাগুক স্বপ্ন হাজারো
সা রে গা মা | পা মা গা রে
ঈমানেরই ডাকে জাগুক
গা মা পা ধা | পা মা গা রে
স্বপ্ন হাজারো
সত্যের পথে চলার শপথ হোক যে আরও
সা রে গা মা | পা পা ধা পা
সত্যের পথে চলার
মা গা রে সা | রে গা মা পা
শপথ হোক যে আরও
ভ্রাতৃত্ব আর মমতার ফুল ফুটুক চারিধার
গা মা পা ধা | ধা পা মা গা
ভ্রাতৃত্ব আর মমতার
গা মা পা ধা | পা মা গা রে
ফুল ফুটুক চারিধার
কুরআনের সুরে সুরে গড়ি জীবন অপার
সা রে গা মা | পা ধা পা মা
কুরআনের সুরে সুরে
গ মা গ রে | সা ----
গড়ি জীবন অপার
অন্তরা ২
একই সুরে:
হে আল্লাহ! দাও তাওফিক,
দাও নেক হেদায়াত
হিজরী নববর্ষের এ মিলন
হোক রহমতের আয়াত
রাসুল প্রেমে আলোকিত
হোক প্রতিটি মন
আজানের ধ্বনি ছড়িয়ে যাক
বিশ্বভুবন
BRIDGE (সুর উচ্চ হবে)
অন্ধকার ভেঙে জ্বালো দীনের দীপশিখা
পা পা ধা নি | সা' নি ধা পা
অন্ধকার ভেঙে জ্বালো
পা ধা নি সা' | নি ধা পা মা
দীনের দীপশিখা
মানবতার পথে হোক সকল প্রাণের দীক্ষা
পা ধা নি সা' | সা' নি ধা পা
মানবতার পথে হোক
মা পা ধা পা | মা গ রে সা
সকল প্রাণের দীক্ষা
অন্তরা ৩ ও ৪
একই মেলোডিক প্যাটার্নে চলবে।
GRAND FINAL
মালিকে জাহান রাহমানুর রহিম তুমিই মহান
গ মা পা ধা | নি সা' নি ধা
মালিকে জাহান
পা ধা নি সা' | নি ধা পা মা
রাহমানুর রহিম
গ মা পা ধা | পা মা গ রে
তুমিই মহান
সা রে গা মা | পা মা গা রে
তোমার রহমতে জাগে
OUTRO
কবুল করো, কবুল করো এই নাশিদের বাণী
ধীর লয়ে
গা মা পা ----
কবুল করো
পা ধা নি ----
কবুল করো
সা' নি ধা পা
এই নাশিদের
মা গ রে সা
বাণী
শেষ লাইন
নূরের পথে যেন চলি মোরা
সা রে গ মা | পা ধা পা মা
তোমারই পানে
গ মা গ রে | সা ----
সমাপ্তি কর্ড
Dm | Bb | F | C
Dm | Bb | A7 | Dm
এ আই বলছে এই বিন্যাসে অনুসরণ /রেকর্ড করলে এটি একটি ৪–৫ মিনিটের উদ্বোধনী সমবেত নাশিদ হিসেবে খুব সুন্দর শোনাবে , যেখানে একক কণ্ঠ, কোরাস, হারমোনি ব্যবহার করা যাবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২৬ ভোর ৬:৫৪
মিরোরডডল বলেছেন:
তবু আশ্চর্য
বাংলার মাটি এখনো পুরো মরে যায়নি
ভাটার পর যেমন
দূর দিগন্তে জলরেখা আবার জাগে
তেমনি কোনো এক অচেনা ভোরে
হয়তো মানুষ আবার শিখবে
রাজনীতি মানে কেবল দখল নয়
এটিও নদীর মতো প্রবাহ
যেখানে সবার জন্য পানি থাকে।
হুম, ওয়েল সেইড।
জোয়ার ভাটার দেশে হাছিনা কী আবার ফিরছে!!!
আলী ভাই কি হাসিনা লিখতে চেয়েছিলো?
তাহলে শিরোনামে বানানটা ঠিক করতে হবে।
দেশ ও দেশের মানুষের যেমন অনেক ক্ষতি করেছেন, ঠিক একইভাবে দেশের জন্য তার কিছু কন্ট্রিবিউশনও ছিলো।
আফটার অল, প্রাইম মিনিস্টার ছিলেন, তাই নামটা আমরা ঠিক করে লিখি?
ভালো থাকবে আলী ভাই।