| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা বলতে না। উগ্র ভিডিও বানাবে না।
আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। টিকটক ভিডিও দেখতে চাই না। ইউটুব ভিডিও দেখতে চাই না। আমি FM রেডিও এর আরজেদের পডকাস্ট শুনতে চাই। মেমরি কার্ডে গান ভরে, হেডফোন দিয়ে শুনতে চাই।
বন্ধুদের সেই আড্ডায় ফিরে যেতে চাই। নিজের মুখ দিয়ে সুখ দুঃখের কথা বলতে চাই। আমি চাই আমার ন বলা কথা মানুষ শুনুক। বন্ধুরাও তাদের কষ্টের কথা বলুক। সন্ধ্যা হলে পরিবার সবাই মিলে, টিভির সামনে খবর শুনতে চাই। সিডি এনে সিনেমা দেখতে চাই।
বৃহসস্পিতি বারের রাতের সুখ আবার অনুভব করতে চাই।
২|
২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
বৃহসস্পিতি বারের রাতের সুখ আবার অনুভব করতে চাই।
...................................................................................
এটা আবার কি জিনিস,
শুধু ঐ রাতেই পাওয়া যায় ??
৩|
২২ শে জুলাই, ২০২৬ রাত ১:৪০
হুমায়রা হারুন বলেছেন: @ স্বপ্নের শঙ্খচিলঃ বৃহস্পতি বারের রাতের সুখ আবার অনুভব করতে চাই।
.....এটা আবার কি জিনিস, শুধু ঐ রাতেই পাওয়া যায় ??
বৃহস্পতিবার রাতের পরে আসে, পরের দিনের সকাল। সেদিন থাকে সাপ্তাহিক ছুটি - শুক্রবারের। সেই আনন্দের কথা লেখাটিতে বলা হচ্ছে।
৪|
২২ শে জুলাই, ২০২৬ রাত ১:৪৭
হুমায়রা হারুন বলেছেন: শায়মা : আহা চাইলেই কি সব পাওয়া যায়! ফিরে পাওয়া যায়!! যায় না!!
@শায়মা আপু, পারা যাবে। manifestation সম্ভব। তখন লেখকের টাইম লাইন শিফট্ হয়ে 2G - এর রিয়্যালিটিতে চলে যাবে। তিনি যেভাবে চাইবে সেভাবেই হবে। যদিও সেইখানে সামু ব্লগ থাকবে না।
৫|
২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেদিন আসবে না, আসলে ইন্টারনেটের ধীরগতির কারণে বলবেন, দূর ছাতা ইন্টারনেটই চালাব না।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২৬ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: আহা চাইলেই কি সব পাওয়া যায়! ফিরে পাওয়া যায়!! যায় না!!