নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-< B-)

১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯ উইকেটের বিশাল ব্য্যবধানে, সেটা আবার টেস্ট ক্রিকেটে, তাও আবার অস্ট্রেলীয়ার মাটিতেই!! :-< নিঃসন্দেহে এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে কোন সংস্করণে সবচেয়ে বড় বিজয় হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশে কি কীর্তিটা নাই করেছে তা বুঝতে হলে আগে জানতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কতটা অপ্রতিরোধ্য। যে অস্ট্রেলীয়ার মাটিতে গিয়ে এশিয়ার দলগুলো নাকানিচুবানি খেয়ে আসে; শ্রীলংকার মত দল এখন পর্যন্ত অস্ট্রেলীয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি, পাকিস্তান ৩২ বছর আগে একবার অষ্ট্রেলিয়াকে হারিয়েছিলো তাদের মাটিতে। এই শতাব্দিতে অস্ট্রেলীয়ার মাটিতে অস্ট্রেলীয়াকে হারিয়েছে শুধুমাত্র ভারত আর আজকের এই জয়ের মাধ্যমে এর সাথে যুক্ত হলো বাংলাদেশের নামও।



আজাকের আগে ২০১৭ সালে বাংলাদেশ অস্ট্রেলীয়াকে মাত্র একবারই হারতে পেরেছিলো টেস্ট ক্রিকেটে মিরপুরের মাঠে দূর্বল শক্তির অস্ট্রেলীয়াকে কিন্তু এবারই প্রথম পূর্ণ শক্তির অস্ট্রেলীয়াকে হারালো বাংলাদেশ তাদের নিজেদের মাটিতেই তাও আবার ৯ ইউকেটের বিশাল ব্যবধানে যা রীতিমত এক অবিশ্বাস্য বিজয়। বিষয়টা এমন না যে ভাগ্য গুনে কোন মতে টেনে হিছড়ে বাংলাদেশ জয় পেয়েছে- অস্ট্রেলীয়াকে বাংলাদেশ হারিয়েছে এক প্রকার হেসে খেলেই, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে বাংলাদেশ একক অধিপত্য ছড়িয়েছে, এক মুহুর্তের জন্যও অস্ট্রেলীয় ঘুরে দাঁড়াতে পারেনি।



কেন এই জয় অকল্পনীয়- উপরে যার কিছু প্রমাণ দেখিয়েছি আরও কিছু প্রমাণ হচ্ছে- অস্ট্রেলীয়ার ডারউইনের সবুজ বাউন্সি পিচে অস্ট্রেলীয়ার দূর্দান্ত সব পেসারদের বল মোকাবেলা করা বিশ্বের যে কোন ব্যটারদের জন্য এক অগ্নি পরীক্ষার নাম, এমন বাউন্সি পিচে অস্ট্রেলীয়ার ইয়া লম্বা লম্বা পেসারদের পুঁচকে বাংলাদেশী ব্যাটাররা যেভাবে মোকাবেলা করলো তা দেখে মনেই হয়নি যে এটা অস্ট্রেলীয়ার মাঠ, খেলা দেখে কেউ ভুল করে ভাবতেই পারে এটা হয়তো মিরপুরের মাঠ, কিন্তু সত্যিটা হচ্ছে এটা মিরপুর না, এটা অস্ট্রেলীয়র ডারউইন।



আজ থেকে কি তাহলে অস্ট্রেলীয়ান ক্রিকেটের পতন শুরু হলো আর বাংলাদেশের উত্থান? বাংলাদেশ কি পারবে আগামী বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে?



খেলার সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলীয়া ১ম ইনিংস: ১৯৮, ২য় ইনিংস ২৮৪
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬, ২য় ইনিংস ৫৭/১
প্লেয়ার অব দ্যা ম্যাচ: হাসান মাহমুদ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সাবেকদের কারও কাছে এই হার ‘অত্যন্ত লজ্জার’, কারও কাছে ‘সবচেয়ে বড় অঘটন’






মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

ভুয়া মফিজ বলেছেন: যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ আজ পর্যন্ত কোন টেস্টে হারতে পারেনি সেই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ ইউকেটের বিশাল ব্যবধানে হারানো রীতিমত এক অবিশ্বাস্য বিজয়। তথ্যে ভুল আছে। ২০১৭ এর অগাষ্টে মিরপুরে বাংলাদেশ প্রথমবার অস্ট্রেলিয়াকে হারায়।

এটা অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়, তবে এই টেস্ট জয়ের মাহাত্ম্য আরো অনেক দিক দিয়েই অতুলনীয়। বিশাল অভিনন্দন টাইগার বাহিনীকে। আশা করি দ্বিতীয় ম্যাচেও ক্যাঙ্গারুদেরকে দৌড়ের উপরে রাখবে!!! :)

১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: তথ্যগত ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, আপটেড করে দিয়েছি। আসলে অস্ট্রেলীয়াকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে হারাতে পারে এটা আমার কাছে এখনো অবিশ্বাস্য, যদিও ২০১৭ সালের অস্ট্রেলীয়া দলটি ছিলো দ্বিতীয় সারির দূর্বল দল, এবং খেলা হয়েছিলো মিরপুরের মাঠে, যে কারণে উক্ত জয়টি আমার মনে খুব একটা দাগ কাটেনি তাই উক্ত জয়ের কথা আমি একদম ভুলে গিয়েছিলাম।

ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আসলেই ভালো খবর ।

১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: যদি সিরিজই জিতে যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব শাসন করবে আগামী অন্তত ১০ বছর, বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশ প্রো। B-) গবেষণায় দেখা গেছে অস্ট্রেলীয়ার মাটিতে যদি কোন খেলোয়ার বা দল যদি একবার ভালো খেলে তাহলে উক্ত খেলোয়ারের বা দলের খেলার ধরণই পাল্টে যায় পরবর্তী কালে।

৩| ১৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

শেরজা তপন বলেছেন: অভিনন্দন অবশ্যই প্রাপ্য। অনেকদিন পরে সবার ক্রিকেটের প্রতি উৎসাহ দেখে ভালোই লাগছে।

১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আসলে এটা এমনই এক জয়, যে জয়ের ফলে অনেক ঘুমন্ত ক্রিকেট ফ্যানরাও জেগে উঠেছে বা নড়েচড়ে বসেছে।
এটা সত্যিই দূর্দান্ত এক জয়। এই একটা মাত্র জয়ের ফলে বাংলাদেশের খেলার ধরণই পাল্টে যেতে পারে আগামী বছরগুলোতে।

৪| ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:০৫

ভুয়া মফিজ বলেছেন: ২০১৭ সালের অস্ট্রেলীয়া দলটি ছিলো দ্বিতীয় সারির দূর্বল দল আপনার মন্তব্য পড়ে একটা কৌতুক মনে পড়ে গেল। যাকগে, আপনার সেই তথাকথিত দ্বিতীয় সারির দূর্বল দলে ছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খাজা ইত্যাদি খেলোয়াড়। জাস্ট আউট অফ কিউরিওসিটি, তখনকার অস্ট্রেলীয়ার প্রথম সারির শক্তিশালী দলের কয়েকজন খেলোয়াড়ের নাম বলেন দেখি!!! আমার স্মৃতিশক্তি খুবই দূর্বল, একেবারেই মনে করতে পারছি না!!!!! :P

১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: একমাত্র ডেভিড ওয়ার্নার এবং নাথান লায়ন ছাড়া ওই দলের কেউ'ই তখন অতটা ফর্মে ছিলো না, সেই হিসেবে আমি তাদের দূর্বল দল বলেছি, ওরা মিরপুরের খাড়খড়ে চৌচির পিঁচে খেলে অতটা অভ্যস্ত না, যে কারণে পরিবেশ পরিস্থিতি সবকিছু তাদের প্রতিকুলে ছিলো।

৫| ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:




অস্ট্রেলিয়ার বিপক্ষ্যে এই এতিহাসিক জয়ে বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি রইল প্রাণডালা অভিনন্দন ।

১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:২৪

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের এই জয়ে আপনাকেও জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
যেখানেই থাকুন বাংলাদেশের সাথেই থাকুন।

৬| ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৩৮

মাথা পাগলা বলেছেন: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এমন জয় নিঃসন্দেহে ঐতিহাসিক জয়।

এখন খেলা আর তেমন দেখা হয় না। প্লেয়ারদের নামও জানি না। বিশ্বকাপ আসলে হয়তো আবার খেলা দেখবো। তবে বিশ্বকাপে পাকিস্তান এবং ভারতকে হারিয়ে যে আনন্দ পেয়েছি বাংলাদেশের আর কোন জয়ে ঐরকম আনন্দ পাই নাই। হয়তো বয়স কম ছিলো বলে ফিলিংস ঐভাবে কাজ করতো।

১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:২৭

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের চোখ এবার বিশ্বকাপের দিকে, এবার আর ছেড়ে কথা বলা যাবে না। বাংলাদেশ লাস্ট ১০ টি টেস্ট ম্যাচের ৪ টিতেই জিতেছে, যেখানে প্রথম টেস্টে জয় পেতে অপেক্ষা করতে হয়েছিলো ৩০ টি ম্যাচ।

৭| ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫৮

কিরকুট বলেছেন: অস্ট্রেলিয়ার এই হার কে সবাই অঘটন বলছে কিন্তু আমি বলবো, এটাই স্বাভাবিক । বাংলাদেশ ক্রিকেটদল হিসাবে যথেষ্ট শক্তিশালী কিন্তু এইদেশের রাষ্ট্রযন্ত্র সবসময় সিন্ডিকেট নামের এক বস্তু দিয়ে দলটি কে অথর্ব বানিয়ে রেখেছে ।

১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: এটাকে অঘটন বলা যায় না কারণ বাংলাদেশ বড় ব্যবধানে জিতেছে এবং পুরো খেলা জুড়ে একক আধিপত্য দেখিয়েছে, অস্ট্রেলীয়া জাস্ট দাঁড়াতেই পারেনি। এখন দেখার বিষয় দ্বিতীয় টেস্টে কি করে।

৮| ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা দেখি না।
খেলা কখন শুরু হয়, কখন শেষ হয়। কখন জিতে, কখন হারে কিচ্ছু জানি না।

১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: আজকাল টেস্ট খেলা খুব কম মানুষই দেখে, আমি শুধু স্কোরের উপর নজড় রাখতাম।

৯| ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার জানার জন্য বলি, সেই সময়ে এটাই অস্ট্রেলিয়ার সেরা টিম ছিল। তখন যদি এ্যশেজের শিডিউল থাকতো, এই দলই যেতো। আগের মন্তব্যে আপনাকে বলেছি, তখনকার অস্ট্রেলীয়ার প্রথম সারির শক্তিশালী দলের কয়েকজন খেলোয়াড়ের নাম বলেন দেখি!!! ........কোন নাম কি দিতে পেরেছেন? পারেন নাই।

এটা ঠিক যে সেই সময়ের তাদের আরো বিখ্যাত চারজন খেলোয়াড় দলের বাইরে ছিল, মিচেল স্টার্ক (অনুপস্থিতির কারণ: পায়ের ইনজুরি), জেমস প্যাটিনসন (অনুপস্থিতির কারণ: পিঠের ইনজুরি), শন মার্শ (অনুপস্থিতির কারণ: অফ ফর্ম), আর জশ হ্যাজেলউড (আংশিক অনুপস্থিতি: মিরপুরের প্রথম টেস্টে খেলেছিলো। কিন্তু ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ে এবং দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়ে অস্ট্রেলিয়া ফিরে যায়)।

অস্ট্রেলিয়ার হারের কারন দূর্বল দল না, পিচের কোয়ালিটি কিছুটা দায়ী ছিল; যেটা আপনি বলেছেন। তবে ওই পিচে দুই দলই খেলেছে..............কাজেই সব দোষ পিচের উপর দিয়ে দিলে অথবা অস্ট্রেলিয়াকে দূর্বল দলের তকমা দিলে তখনকার বাংলাদেশ দলের পারফরমেন্সকে খাটো করা হয়।

একমাত্র ডেভিড ওয়ার্নার এবং নাথান লায়ন ছাড়া ওই দলের কেউ'ই তখন অতটা ফর্মে ছিলো না, সেই হিসেবে আমি তাদের দূর্বল দল বলেছি......একটা বেফাস কথা বলে ফেলেছেন, সেখান থেকে সরে আসতে শরম লাগছে, বুঝতে পারছি। কোন ব্যাপার না। এমন বেফাস কথা আপনি অহরহই বলে থাকেন। আমি বিষয়টা বুঝতে পারছি। ;)

পোষ্টের জন্য ধন্যবাদ!!!!! :)

১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আপনার অবস্থা হচ্ছে - নেই কাজ তো খই ভাজ.. আমি প্রথম কমেন্টে দুই লাইনে যা বলে দিয়েছি আপনি এই মন্তব্যে এসে তার সমর্থনেই বিস্তারিত বলে দিলেন, তো এখানে শরম লাগার কি হলো? আমার কি উচিৎ ছিলো টাইম ম্যাশিনে চড়ে সেই ২০১৭ সালে গিয়ে উক্ত খেলার লাইভ ধারা বিবরণী আপনাকে শুনিয়ে দেয়া?

জ্যাক কখনো বেফঁস কথা বলে না, উক্ত সিরিজের ডেভিড ওয়ার্নার এবং নাথান লায়নের পারফর্মেন্স যদি দেখতেন তাহলে এমন ভুয়া তর্ক করতেন না, আর আপনার নামই তো ভুয়া মফিজ। কথা কাজে বেশ ভালোই মিল দেখা যাচ্ছে। =p~

একটা বাচ্চা ছেলেও ২০১৭ সালের ওই জয় আর এই জয়ের তুলনা করে তর্ক করবে না। ;)

অস্ট্রেলিয়ার সাবেকদের কারও কাছে এই হার ‘অত্যন্ত লজ্জার’, কারও কাছে ‘সবচেয়ে বড় অঘটন

১০| ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ে এক নদী ভালবাসা

১৮ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.