নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের পর ২০২৪ সালের এই দিনে আদালতের রায়ে সব মামলাতেই বেকসুর খালাস পেয়েছিলাম।

শরীরের ক্ষত হয়তো আজও রয়ে গেছে, কিন্তু সেদিনের মুক্তির আনন্দ, স্বস্তি আর আবেগ আজও অমলিন।
আলহামদুলিল্লাহ!

★★ফেসবুক মেমোরি....
ইতিপূর্বে দুটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে মুক্তি পেয়েছিলাম। আজ অবশিষ্ট দুটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা/ সাইবার ক্রাইম এ্যাক্ট মামলা থেকে মুক্ত! এক এক করে আইনী প্রক্রিয়ায় সবগুলো মামলা থেকে মুক্ত।

২০১৮ সালের ২৭ অক্টোবর থেকে আমি ঘুমাইনি।
আজ হতে ৩০৯ বছর ঘুমাবো আমি।
পৃথিবী, তোমার ভোর হলে আমায় ডেকে দিও,
জুলভার্ণের ৮০ দিনে বিশ্বভ্রমণ অথবা
মায়াকোভস্কির শেষ ৮ সেকেন্ডের পর আমায় জাগিও।
জতুগৃহে ১৪ বছরের বনবাস শেষে পৃথিবী দেখছি-
প্রগতির প্রো-গতিতে সবে মাত্র একপ্রহর,
দ্বিপ্রহর কেটে গেলে ভৈরবীতে সুর সাধব আবার
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
স্রোতস্বিনী ক্ষীরনদী ক্ষীণকায় খাল দেখছি-
খালের পাঁজরে অক্সিজেনের চাষ,
নদী তার স্রোত ফিরে পেলে বাতাসে পাল ওড়াব;
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
ছয়টি বছর আমি ঘুমাইনি।
অন্তত তিন মাস পর,
অথবা তিন দিন...
ভীষণ ক্লান্ত আমি।
ভীষণ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার নামে টোটাল মামলা ছিলো কয়টা এবং সেগুলো কি কি ? কোন পোষ্টের কারণে শেখ হাসিনা সরকারের দুষ্ট নজর আপনার উপর পড়েছিলো ?

১১ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫২

জুল ভার্ন বলেছেন: আমার বিরুদ্ধে চারটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মামলা দিয়েছিল, যা পরবর্তীতে অর্থাৎ ২০২৩ সালে ICT (Information and Communication Technology) বা সাইবার নিরাপত্তা আইন করা হয়।
অগ্নিসংযোগ, জননিরাপত্তা বিঘ্নিত করা, আইনশৃংখলা রক্ষাবাহিনির কাজে বাঁধাদান, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক তৎপরতা'র অভিযোগে ১৪ টি মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিলো। মজার ব্যাপার ডিএমপির বিভিন্ন থানায় দেওয়া মামলাগুলোর সব ঘটনাই একই রকম, ৩০/৩৫ জন আসামিদের তালিকায় শুধু নামের সিরিয়াল আগে পিছে করা। আরও মজার ব্যাপার একদিনে একই সময়ে যাত্রাবাড়ি থানা, দারুসসালাম থানা এবং পল্টন থানায় তিনটা মামলায় আমাকে অন্যান্যদের সাথে আসামি করা হয়েছে। সেই মাময়লাগুলোতেও লোয়ার কোর্ট, হাইকোর্ট আমাকে জামিন দেয়নি।

জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ২০২৪ সেপ্টেম্বর-নভেম্বর মাসে একে একে সবগুলো মামলা আদালত খারিজ করে আমাদের নির্দোষ রায় দেয়।

আমার বিভিন্ন লেখা /পোস্টের স্ক্রিনশট আলামত হিসাবে যুক্ত করে দেওয়া হয়।

২| ১১ ই নভেম্বর, ২০২৬ ভোর ৫:৪৫

অধীতি বলেছেন: এখন শুধুই বিশ্রাম।
ভোরের শিশির মাড়িয়ে অলস সন্ধ্যায় এক কাপ কফি।
নভেম্বর রেইনের সাথে আসা উত্তরের শীতে কম্বলের ভেতর বসে নাতি-পুতিদের সাথে পিঠাপুলি ও গল্পের আসর জমানো।
এখন গণতান্ত্রিক বাংলাদেশে মুক্তচিন্তার ঘুম।

১১ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: আহ কী সুন্দর মনোমুগ্ধকর অভিব্যক্তি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.