নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার আধো আধো সকাল হবে?

২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা ছাড়া মাঝি হবো! সেই নদীতে!
তোমার মায়ার রূপের স্রোতে
ভাসতে থাকা সকাল বিকেল সাঁতরে যাব।

দূরের আকাশ কুয়াশাকে ঘর বানিয়ে
ভেসে গিয়ে দূর দিগন্তে! থাকতে দেবে।
তুমি আমার ভাঙা ঘরে প্রদীপ হবে?
বিদ্যুৎ বিহীন সন্ধ্যার মতো
তেলাপোকার আশংকাতে হাতটা ধরার
সাহস হবো।

তুমি আমার সেই সমস্ত ভাঙাচোরা
দিনের কাছে অভিমানের নৌকা হবে?
তুমি আমার ফেলে আসা উঠোন হবে?
স্মৃতির শৈশব।
তুমি আমার না-বলা সেই চিঠি হবে?
আত্মবিশ্বাস দখল করা রাজ্য মহল।
তোমার জানলায় পৌঁছে দেবে
অক্ষরবিহীন ভালোবাসা।

এইসব কিছু হও না হও তবে তুমি আমার হবে?
হাতটা ধরে সারাজীবন পাশে থাকার
হাতটা একটু ধরতে পারি?


মোঃ মুসা গাঙচিল
শশীভূষণ চরফ্যাশন ভোলা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৭

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা খুব ভালো লাগলো কবি

২| ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিতা ভালো হয়েছে।

৩| ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:০৮

জিনাত নাজিয়া বলেছেন: খুব রোমান্টিক কবিতা, অনেক সুন্দর। আমার এলাকার কবি,আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৮

সামিয়া বলেছেন: উথাল পাথাল রোমান্টিক কবিতা ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.