নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে করতে হবে সাবস্ক্রিপশনের জন্য। যাইহোক, গত কয়েকদিন ধরেই পরিবারের আর কেউ বাসায় নেই। সুযোগ বুঝে আমিও সবকিছু ফেলে ডুব দিলাম টুকটাক পড়াশোনায় মনযোগ দেয়াতে। মোটামুটি নাওয়া-খাওয়া এক প্রকার বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে রইলাম। পড়ছি, ভিডিও দেখছি, গ্রেড এসেসমেন্ট দিচ্ছি। ভুলের কারনে মাঝে মাঝে গ্রেড এসেসমেন্ট একাধিকবার দিতে হচ্ছে। এক রকম মাথা নষ্ট অবস্থা। মোটামুটি পাঁচদিন ধরে লেগে থাকার পর অবশেষে পেয়ে গেলাম গুগলের "গুগল এ.আই. প্রফেশানল সার্টিফিকেট"।

সর্বমোট ৮ টি কোর্স সফলভাবে সম্পন্ন করতে পারলেই, আপনি এই প্রফেশনাল সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তেমন কঠিন কিছু নয়। আমার ধারনা ধৈর্য্য থাকলে, ব্লগের সবাই এক সপ্তাহের মধ্যে কোর্সটা শেষ করতে পারবেন। বিশেষ করে যারা প্রযুক্তি সংক্রান্ত ফিল্ডে প্রফেশনালি আছেন, তাদের বেশ উপকারে আসবে বলে আমার ধারনা। জেমেনাই, নোটবুক এল.এল.এম., ক্যানভাস, ডিপ রিসার্চ ছাড়াও গুগলের বেশ কিছু প্রডাক্ট সম্পর্কে মোটামুটি প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা অর্জন করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করার পাশাপাশি আপনি চাইলে লিঙ্কডইনেও শেয়ার করতে পারবেন। চাকুরির বাজারে এই সার্টিফিকেট কতটুকু ভূমিকা রাখবে তা অনেকটাই নির্ভর করছে আপনি কোথায় চাকুরির জন্য এ্যাপ্রোচ করছেন তার উপর। তবে লিঙ্কডইনের প্রোফাইলে এ ধরনের সার্টিফিকেট সম্ভাব্য প্রার্থীর সম্পর্কে একটা ইতিবাচক ধারনা দেয়, সেটা নিয়ে অন্তত কারো দ্বিমত নেই। সার্টিফিকেটগুলো অনলাইনে ভ্যারিফাই করার সুযোগ রয়েছে। যেমন আমরাটা পাওয়া যাবে এখানে। পাতার নিচের দিকে, এই সার্টিফিকেটের অধীনে যে কোর্সগুলো সম্পন্ন করা হয়েছে সেগুলো সার্টিফিকেটও পাওয়া ও ভ্যারিফাই করা যাবে। ইচ্ছে হলে কোর্সটা ট্রাই করে দেখতে পারেন। শুভ কামনা ধাকছে। ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কোর্স ফি কত?

০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: কোর্সেরা সুর্নিদিষ্ট কোন কোর্স ফি রাখে না। ওরা মূলত সাবস্ক্রিপশন বেইজড সাইট। বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার থাকে। মাঝে মাঝে গিয়ে ঢুঁ দিয়ে দেখে আসবেন। আমি এক বছরের জন্য ১৬০ ডলার দিয়েছি। এই সময়ের মধ্যে আপনি যতগুলো ইচ্ছে কোর্স সম্পন্ন করতে পারবেন। সাইটটিতে গুগল, মাইক্রোসফট, আই.বি.এম., মেটা, এ্যামাজন ছাড়াও আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয়ও বেশ কিছু কোর্স অফার করছে। লিবারেল আর্টস, বিজনেস, কম্পিউটার সায়েন্স, স্বাস্থ্য, ম্যাথ, পারসনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স ছাড়াও বেশ কিছু বিষয়ের উপর সার্টিফিকেট অর্জন করা সম্ভব। প্রয়োজনে কিছু বিশ্ববিদ্যালয়ের অধীনে ওখানেই ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রীও অর্জন করা যায়। ধন্যবাদ।

২| ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০১

হুমায়রা হারুন বলেছেন: আপনার দেয়া লিংকে যেয়ে দেখলাম এই কোর্স বেশ অনেকগুলো বিষয়ে আলোকপাত করে।
AI Fundamentals
AI for Brainstorming and Planning
AI for Research and Insights
AI for Writing and Communicating
AI for Content Creation
AI for Data Analysis
AI for App Building
AI for App Deployment
নিঃসন্দেহে যুগ উপযোগী।

০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, বাইরে থেকে দেখলে মনে হবে সিম্পল একটা সার্টিফিকেট। আদতে প্রতিটি সাবজেক্টের জন্যই বিষয়ভিত্তিক সার্টিফিকেট দেয়া হয়। তবে স্পেশালাইজেশন বা প্রফেশনাল সার্টিফিকেটগুলো বরাবরই একাধিক বিষয় মিলে তৈরী হয়ে থাকে। পড়তে পড়তে মাঝে মাঝে খানিকটা বিরক্তি আসাও অস্বাভাবিক নয়। বেশীরভাগ ক্ষেত্রেই এ ধরনের কোর্স সম্পন্ন করতে এক বা একাধিক মাস প্রয়োজন পড়ে। আমি জেদ ধরায় পাঁচ দিনে করতে পেরেছি, তবে বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। আরো দু'টো প্রফেশনাল কোর্স চলমান রয়েছে। এ মাসেই শেষ করতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন! এভাবে ভালো কাজের প্রতি আহবান জানানো প্রশংসাযোগ্য একটি কাজ। আপনার সাফল্য দেখে হয়তো কষ্ট করতে স্বেচ্ছায় রাজী থাকা আরও অনেকে অনুপ্রাণিত হবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.