নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ভুলের বীজ আজ মহীরুহ

০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৩৫

ভুলের বীজ আজ মহীরুহ
এই আন্দোলনে বাম ও ডানপন্থীদের যে অভূতপূর্ব সুমধুর মেলামেশা দেখা গেছে, তার জবাব নেই!
শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে অনেক ভুল ছিল এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় ভুলগুলোর একটি ছিল উগ্র ইসলামপন্থীদের বারবার প্রশ্রয় দেওয়া এবং তাদের সামনে নতি স্বীকার করা।
যাদের একসময় শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তাদেরই বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার রাজনৈতিক পরিণতি আজ দেশের মানুষ প্রত্যক্ষ করছে।
অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রের যথাযথ যাচাই ছাড়া যেখানে-সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং সেগুলোর আড়ালে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চলতে দেওয়া এসব ভুলের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
যে ভুলের বীজ একদিন রোপণ করা হয়েছিল, সময়ের ব্যবধানে আজ সেই বীজই মহীরুহে পরিণত হয়েছে। আর তার ছায়ায় দাঁড়িয়ে দেশের মানুষকে এখন তার খেসারত দিতে হচ্ছে।
প্রতিবাদ হোক অন্যায়, উগ্রবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে।
বাংলাদেশ হোক যুক্তি, মানবিকতা ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: যেহেতু বামদের কার্যকলাপ (স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত) শেষ পর্যন্ত স্বাধীনতা বিরোধীদেরকেই শক্তিশালী ও সমাজে তাদের প্রতিষ্ঠিত করেছে, তাই বাম না বলে বামদের এক কথায় বামাতি বলাই শ্রেয়।

আর দাড়ি টুপির লেবাস পরা, আলেম রূপী শয়তান হতে সাবধান.....
এ রকম শয়তানের কাছ থেকে ধর্মের শিক্ষা নিয়ে যেমন লাভ নেই, তেমনি এমন শয়তানকে ধর্মের কথা শুনিয়েও কোন লাভ নেই।

কারণ ধর্মকে শয়তানিতে রূপান্তরিত করাই আলেমের বেশ ধরা শয়তানের কাজ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১১

রাবব১৯৭১ বলেছেন: অসাধারন বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.