নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সমাজের অসহায়-দরিদ্র মানুষদের জন্য আপনি কি করতে চান?

১০ ই মে, ২০২৬ বিকাল ৩:০৮



আমার জীবনের প্রধান লক্ষ্য মানুষের সেবা করা।
যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যখন কোনো দূর্ঘটনা ঘটে যায়, অনেক সাহসী মানুষও অসহায় হয়ে পড়ে। তখন আমি অসহায় মানুষের হাতের লাঠি হতে চাই। গাড়ি, বাড়ি, জমি আর ব্যাংকে কারি কারি টাকা। এসব আমি কখনো ভাবি না। জমি বাড়ি আর টাকা দিয়ে কি হয়? ক'দিন আর বাচবো? টাকা যদি মানুষের কাজে না লাগে, তবে সেই টাকার কি দাম আছে? ঢাকা শহরে আজও মানুষ রাস্তায় ঘুমায়। কত সরকার এলো গেলো, এদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এদের জন্য আমি কিছু করবো। ঢাকা শহরে মসজিদের অভাব নেই। অন্তত রাতে যদি এসব অসহায় মানুষদের থাকতে দিতো, তাহলে খুব ভালো হতো। মার্বেলে টাইলস, এসি। মসজিদ তালা দেওয়া। মানুষ রাস্তায় ঘুমায়। মসজিদের হুজুর গুলো মানবিক হলে, এইসব ঘরবাড়িহীন মানুষ গুলোর জন্য ভালো হতো।

আমাদের দেশের মানুষ গুলো নির্বোধ। জ্ঞানহীন এবং ইতর টাইপ।
এদেরকে লাইনে আনার জন্য পড়াতে হবে। বই না পড়লে এদের জ্ঞান হবে না। এদের জন্য আমি বই পড়ার ব্যবস্থা করবো। বিনিময়ে বই পড়ার জন্য এদের টাকা দিবো। স্বচ্ছ পবিত্র জ্ঞান অর্জন করতে পারলে মানুষ গুলো ইতর থেকে মানবিক হবে। মানুষ হয়ে জন্মেছি, তাই মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। জীবন তো শুধু হেসে খেলে পার করে দেওয়ার জন্য নয়। তাই মানুষের ভালো কাজ করতেই হবে। রাস্তায় একটা কলার খোসা পড়ে আছে। সে সরিয়ে দেওয়াও ভালো কাজ। একজন অন্ধকে রাস্তা পার করে দেওয়াও ভালো কাজ। একজন ক্ষুধার্তকে পেট ভরে খাইয়ে দেওয়াও ভালো কাজ। প্রতিদিন আমাদের অনেক গুলো করে ভালো কাজ করা উচিৎ। আমি করি। মানুষ যখন মানুষের পাশে দাঁড়াবে তখনই সমাজ এগিয়ে যাবে। সমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

হিরো আলম একগাদা পতিতা নিয়ে এসেছে।
এদের সে নায়িকা বানাবে বলে। সমাজের পতিতারা সামনে এসেছে। তাদের কোনো লজ্জা শরম নেই। ভিউ কামানোর জন্য ইউটুবাররা পতিতাদের নোংরা প্রশ্ন করে। পতিতারা হেসে হেসে নোংরা প্রশ্নের উত্তর দেয়। স্যোসাল মিডিয়ায় লোকজন ভিডিও দেখে মজা পায়। এসব মগজহীন নারীদের জন্য কিছু করা দরকার। পারিবারিক শিক্ষার অভাবে নারীরা ভুল পথে চলে গেছে। সবার আগে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হয়। তারপর চাকরি অথবা ব্যবসা। সমাজে ভালো কাজ করতে হলে টাকার প্রয়োজন। মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে ভালো কাজ বেশি দিন করা যায় না। এজন্য নিজের টাকা থাকা লাগে। টাকা করতে গিয়ে অসৎ হলে, সেই ভালো কাজের আর মূল্য থাকে না। একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী মানুষ অসৎ না হয়েও প্রচুর টাকা ইনকাম করতে পারেন। সমাজ নারীদের পতিতা হওয়ার জন্য সুযোগ দেয়। নিজ পায়ে দাড়ানোর সুযোগ দেয় না।

ঠগ, প্রতারক এবং ভন্ডদের সংখ্যা অনেক বেড়েছে।
মসজিদে কোরআন শরীফ লাগবে বলে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। মাদ্রাসার এতিম বাচ্চারা না খেয়ে আছে বলে টাকা নিচ্ছে। মেয়ের বিয়ের কথা বলে, টাকা নিচ্ছে। অসুস্থ মায়ের চিকিৎসার কথা বলে টাকা নিচ্ছে। আমরা এখন মিথ্যার যুগে বাস করছি। মানুষ মানুষকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম। সৎ পরিশ্রমী মানুষ কম। এই সমাজের মানুষদের মধ্যে নীতি নৈতিকতা নেই। ইচ্ছা থাকলে ভালো হওয়া যায়। ভালো কাজ করা যায়। সবার আগে নিজের পরিবার। এরপর সমাজের মানুষের জন্য ভালো কিছু করা। আমি ঠিক করেছি কোরবানী দিবো না। কোরবানীর টাকা একজন দরিদ্র অসহায় মানুষকে দিয়ে দিবো। সেই টাকা দিয়ে তার পরিবারটা বেচে যাবে। ভ্যানগাড়ি কিনবে। ভাড়ায় খাটবে। সেই ইনকাম দিয়ে তার সংসার খেয়েপড়ে বেচে থাকবে। অবশ্য এর আগে একজনকে একটা ভ্যানগাড়ি কিনে দিয়েছিলাম। সেই লোক ভ্যানগাড়ি বেচে দিয়ে আরেকটা বিয়ে করেছে।

মাদ্রাসা গুলো সমাজের বেশি ক্ষতি করছে।
দান খয়রাতে চলে মাদ্রাসা। বিশ্ব এগিয়ে গেছে। এখন দরকার আধুনিক শিক্ষা। যারা হজ্ব করেন, হজ্ব না করে সেই লাখ লাখ টাকা দেশের দরিদ্রদের জন্য ব্যয় করুন। তাতে আল্লাহ মোটেই রাগ করবেন না। আপনাদের হজ্বের টাকা দিয়ে সৌদি আছে রাজার হালে। তাদের বিলাসিতার শেষ নেই। দান খয়রাত না করে মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দেন। আমাদের আর মসজিদ মাদ্রাসা দরকার নেই। প্রয়োজনের চেয়ে হাজার গুণ বেশি মসজিদ মাদ্রাসা আমাদের আছে। মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে সওয়াব এর লোভ করা থেকে বিরত থাকুন। সত্য কথা বলি, চারিদিকে এত এত অসৎ মানুষ আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে ভাবি, মানুষের জন্য আর কিচ্ছু করবো না। শুধু নিজের আরাম আয়েশ নিয়ে থাকবো। দেশ বিদেশ ঘুরে বেড়াবো। বই পড়বো। পরিবারের সবাইকে নিয়ে বিলাসিতায় মেতে উঠবো।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো নির্বোধ। জ্ঞানহীন এবং ইতর টাইপ।
..........................................................
সবার জন্য তা প্রযোজ্য নয় ।
আপনি খোলস ছেড়ে বাইরে আসুন
সব ধরনের লোক পাবেন ।

১১ ই মে, ২০২৬ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: সমাজের অসহায়-দরিদ্র মানুষদের জন্য আপনি কি করতে চান?
এগুলো সোশাল মিডিয়ায় বলা সহজ ;করা কঠিন।

৩| ১১ ই মে, ২০২৬ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি নিজেই তো এক অসহায় আর দরিদ্র।
টাকা পয়সার সমস্যার কারণে ঠিকমতো পড়াশোনাও করতে পারিনি।
এখন কামলা দিয়ে বেড়াচ্ছি।

৪| ১১ ই মে, ২০২৬ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: আপনি ভালো মনের মানুষ, শুধু আপনি আপার অন্যায় দেখতে পান না এটাই সমস্যা বাকি সব ঠিক আছে। ;)

আমরা অনেকেই বলি অনেক কিছু করতে চাই। কিন্তু দিনের শেষে আসলে কতটুকু করতে পারি।

আমি একটা হিসাব কইরা দেখলাম সেলারির ০.২৫% এর মতন প্রতিমাসে মানুষের জন্য খরচা করি, এটার এক বেলার বাইরের খাবার চেয়েও কম। :(

আসলে বলা সহজ কিন্তু খুব কম মানুষই আসলে অন্যের জন্য বিনা লাভে কিছু করি। :(

৫| ১১ ই মে, ২০২৬ দুপুর ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



নতুন বলেছেন: আসলে বলা সহজ কিন্তু খুব কম মানুষই আসলে অন্যের জন্য বিনা লাভে কিছু করি। - বিনা লাভে উপকার করার দরকার নেই। লাভ হিসাব করে উপকার করুন, আমি বিশ্বাস করি উপকারের পরিমাণ বেড়ে যাবে।

৬| ১১ ই মে, ২০২৬ বিকাল ৩:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



অসহায় মানুষের জন্য কাজ করবেন সরকার। মানুষ মানুষের জন্য ততোটুকু কাজ করতে পারবেন - যতোটুকু তার আয়ত্বে আছে। যাইহোক আপনি রাজীব নুর সাহেব সমস্যার সমাধান দিন -

১। কিভাবে অসহায় মানুষের উপকার করা সম্ভব?
২। অসহায় মানুষকে কিভাবে আত্মনির্ভরশীল করা সম্ভব?

“কী বোর্ড নষ্ট” লিখতে পারছি না বলে উত্তর দেওয়া থেকে বিরত থাকবেন না।

৭| ১১ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: ২। অসহায় মানুষকে কিভাবে আত্মনির্ভরশীল করা সম্ভব?


এটা সবচেয়ে দরকারী।

৮| ১৪ ই মে, ২০২৬ রাত ৯:৫০

নাহল তরকারি বলেছেন: দুনিয়া দুেই দিনের। মাদ্রাসা তে গিয়ে দোয়া কালাম শিখলে আল্লাহর নৈকট্য পেতাম। দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থাকলে কি আল্লাহকে পাওয়া যাবে? ভোগ বিলাস ছেড়ে আল্লাহ কে ডাকতে হবে। সে জন্য দোয়া কালাম শিখতে হবে।

আপনি দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে দিন।

৯| ১৬ ই মে, ২০২৬ সকাল ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমাকে এক হুজুর বলেছে- সবাই ঠিকমতো জাকাত আদায় করলে বাংলাদেশে কোন দরিত্র মানুষ থাকবে না।
তাই আপনি দারিদ্র দূর করতে চাইলে আজই জাকাত আদায় করুন।
সবাই বড়লোক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.