নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কালো পাথর

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



এক সুন্দর সকালে হিমু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
হঠাত সে ফুটপাতে এক টুকরো পাথরের সাথে উষ্ঠা খায়। উষ্ঠা খেয়ে হিমু মাটিতে পরে যায়। পাথরের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করছিলো। পাথর লেগে হিমুর পায়ের বুড়ো থেকে রক্ত পড়ে। হিমু ভিক্ষুককে জিজ্ঞেস করে- এই পাথর আপনার? ভিক্ষুক বলে হ্যা আমার পাথর। আপনার পাথরটি সরিয়ে রাখেন না কেন? এই যে আমি উষ্ঠা খেলাম। পায়ের আঙ্গুল থেকে রক্ত পড়ছে! বুড়ো ভিক্ষুক কোনো কথার উত্তর দিলো। সে ভিক্ষা করা করায় মনোযোগ দিলো। অফিসে যাওয়ার পথে লোকজন ভিক্ষা দেয়। পিক আওয়ারে কারো সাথে কথা বলে সময় নষ্ট করা ঠিক না।

হিমু পরের দিন আবার সেই রাস্তায় গিয়ে পাথরটি দেখে আসে।
পাথর পাশে রেখে ভিক্ষুক ভিক্ষা করছে। হয়তো অনেকেই এই পাথরের সাথে প্রতিদিন উষ্ঠা খায়। মানুষ উষ্ঠা খেলে ভিক্ষুক হয়তো মজা পায়। যাইহোক, হিমুর খালা অনেক ধনী মানুষ। তার একটাই সমস্যা তার ঘুম হয় না। একেবারেই ঘুম হয় না। ঘুমের জন্য সিঙ্গাপুর থেকে ডাক্তার দেখিয়েছেন। তবু ঘুম হয় না। খালা বললেন, হিমু তুই আমার ঘুমের ব্যবস্থা করে, বিনিময়ে তুই যা চাইবি তা-ই পাবি। এক কোটি টাকা চাইলে এক কোটি টাকা'ই পাবি।

হিমু ভিক্ষুকের কাছে যায়।
অনেক কাকুতি মিনতি করে পাথরটি কিনতে চায়। কিন্তু ভিক্ষুক পাথর বিক্রি করবে না। হিমু দশ হাজার টাকা দিতে চাইলো, তবু ভিক্ষুক পাথর বিক্রি করিবে না। শেষে হিমু গাবতলী থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে ধুয়ে মুছে তার খালাকে দেয়। এবং বলে, এই পাথরের গায়ে হাত রেখে তুমি যা চাইবে। তাই পাবে। খালা পাথরের গায়ে হাত রেখে ঘুম চাইলেন। এবং তার সুন্দর গভীর ঘুম হলো। খালা মুগ্ধ! আহ কি শান্তির ঘুম। হিমু গ্রেট।

কালো একটা 'পাথর' বেহেশত থেকে পৃথিবীতে আসে।
বর্তমানে পাথরটি মক্কায় আছে। জিবরাঈল (আঃ) এই পাথরটি পৃথিবীতে আনেন। এবং নিজে কাবা ঘরের দেয়ালে লাগিয়ে দেন। প্রথমে পাথরটি একদম সাদা ছিলো। পাথরটি মানুষের পাপ নিতে নিতে কালো হয়ে গেছে। এই পাথর নিয়ে অনেক কিছুই ঘটেছে। একবার পাথরটি চুরী হয়ে যায়। ৯ বছর পর পাথরটি পাওয়া যায়। এরপর পাথরটি ভেঙ্গে তিন টুকরাও হয়ে গিয়েছিলো। যাইহোক, বর্তমানে হজ্ব করতে গিয়ে লোকজন পাথরে চুমু খান। চুমু খেতে গিয়ে মারাত্মক ধাক্কাধাক্কি হয়। এই পাথরে চুমু খাওয়া সুন্নত।

কেউ কেউ বলেন, পাথরটি আদম হাওয়ার- আমল থেকেই পৃথিবীতে ছিলো।
নবীজি বলেছেন, এই পাথর হাশরের ময়দানে সাক্ষ্য দেবে। কে কোন নিয়তে পাথরে চুমু দিয়েছে। হজরত উমর ইবনে খাত্তাব (রা.) তাওয়াফের সময় হাজরে আসওয়াদ সম্পর্কে বলেছিলেন- 'আমি জানি এটি একটি সাধারণ পাথর, যা কারও ক্ষতি বা উপকার করতে পারে না। কিন্তু আমি রাসুলুল্লাহ (সা.)–কে এটি চুম্বন করতে দেখেছি, তাই আমিও তা করি।' আমার এক বন্ধু সৌদি ওমরা করতে গিয়েছে। এবং সে সুযোগ পেয়েছে পাথরে চুমু দেওয়ার। কিন্তু সে চুমু দেয়নি। কারণ লাখ লাখ মানুষ এই পাথরে চুমু দেয়। আতর মাখে। পাথরের গায়ে নিশ্চয়ই অনেক জীবানু আছে। আমি ভাই জীবানু ভয় পাই।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'আমি জানি এটি একটি সাধারণ পাথর,
..............................................................
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর !

১৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: পাথরের কোনো গুন থাকে না।
তবু মানুষ পাথরে চুমু খায়।

২| ১৪ ই মে, ২০২৬ রাত ৮:০০

নতুন বলেছেন: হাজরে আসওয়াদ সম্ভবত একটা উল্কা ।

১৫ ই মে, ২০২৬ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: আসওয়াদ এখন নাই। যেটা আছে, সেটা প্রতীকী।

৩| ১৪ ই মে, ২০২৬ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পাথরের টুকরার সংখ্যা আরো বেশি।

১৫ ই মে, ২০২৬ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: বেশি হলেও কিছু যায় আসে না। কম হলেও কিছু যায় আসে না।

৪| ১৪ ই মে, ২০২৬ রাত ৯:৪৫

নাহল তরকারি বলেছেন: কমেন্ট পড়তে আসলাম।

১৫ ই মে, ২০২৬ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৫| ১৪ ই মে, ২০২৬ রাত ১০:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।

১৫ ই মে, ২০২৬ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আপনার অশেষ দয়া।

৬| ১৪ ই মে, ২০২৬ রাত ১০:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:




পবিত্র কাবার কোণে নীরব এক আহ্বান
হজরে আসোয়াদ ভালোবাসার চিরন্তন সম্মান
অসংখ্য চোখের অশ্রু মিশে আছে তার বুকে
তাওবার নরম ভাষা ঝরে নীরব সুখে।

কালো সেই পাথর যেন জান্নাতেরই স্মৃতি
স্পর্শে জাগে হৃদয়ে ঈমানের গভীর গীতি
লাখো প্রাণের দোয়া ঘুরে তারই চারপাশ
আল্লাহর ঘরে এসে মুছে যায় সব হতাশ।

চুম্বনে নয় শুধু, আছে অনেকেরই অন্তরের টান
হজরে আসোয়াদ শিখায় প্রেমই ইবাদাতের প্রাণ।

শুভেচ্ছা রইল

১৫ ই মে, ২০২৬ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: সেই পাথরে চুমু খেলে কি পেট ভরে যাবে? অভাব দূর হবে? অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে? মানে পাথরে চুমু খেলে কি কি উপকার হবে?

৭| ১৫ ই মে, ২০২৬ দুপুর ১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অনেক বছর আগে মক্কার আকাশ থেকে একখণ্ড উল্কাপিন্ড সিটকে পড়েছিল।
সেই উল্কাপিণ্ডটি জান্নাত থেকে এসেছে বলে ওই এলাকার মূর্খ লোকেরা ধরে নিয়েছিল এবং বর্তমানের মূর্খ লোকেরা সেই পাথরটিকে চুমু খাচ্ছে।

১৫ ই মে, ২০২৬ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।

৮| ১৬ ই মে, ২০২৬ রাত ২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাথরের কোনো গুন থাকে না।
......................................................
যদি কোন গুনই না থাকে , তবে
পাথরের আংটি কেউ মূল্য দিয়ে পড়ত না ।

১৮ ই মে, ২০২৬ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: দুর্বল যুক্তি।

৯| ১৬ ই মে, ২০২৬ সকাল ৯:১৬

ডঃ এম এ আলী বলেছেন:

পাথরে চুমু খেলে মানুষের মনের সাধ পুরণ হবে ।
এটাই বড় কথা ।

১০| ১৬ ই মে, ২০২৬ রাত ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অনেক নোংরা একটি পাথর।
এই পাথরে চুমু খাবার কথা আমি কল্পনাও করতে পারি না।
ওয়াক থু!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.