| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

২০২২ সালের সিনেমা Fall নিয়ে আজকের রিভিউ যদিও এই রিভিউের মধ্যে রয়েছে স্পয়লার এ্যালার্ট। আগেই সাবধান করে দিলাম সবাইকে। এই সিনেমা নিয়ে সেই ২০২২ এর দিকেই একটা রিভিউ লিখেছিলাম তারপরেও আবারো একটা রিভিউ লিখলাম কারণ সিনেমাটি আমি আবার দেখেছি। আবার দেখার কারণ হলো এই সিনেমার আরেকটা পার্ট বের হয়েছে কিছুদিন আগে তাই সেটা দেখার আগে আগেরটা দেখে নিলামগল্প মনে করার জন্য।
বেকি কনর ও শাইলো হান্টার দুই ঘনিষ্ঠ বন্ধু। একদিন তারা বেকির স্বামী ড্যানকে নিয়ে পাহাড়ে উঠতে যায়। কিন্তু বাদুড় দেখে ভয় পেয়ে ড্যান পা পিছলে নিচে পড়ে মারা যায়। স্বামীর মৃত্যুর পর বেকি মানসিকভাবে ভেঙে পড়ে এবং একাকী জীবনযাপন শুরু করে।
এক বছর পর শাইলো বেকিকে মরুভূমির ২,০০০ ফুট উঁচু একটি পরিত্যক্ত টিভি টাওয়ারে ওঠার প্রস্তাব দেয়। সেখানে ড্যানের ছাই ছড়িয়ে দিয়ে অতীতের শোক কাটিয়ে ওঠাই তাদের উদ্দেশ্য। বেকি প্রথমে রাজি না হলেও পরে বন্ধুর সঙ্গে অভিযানে যায়।
টাওয়ারের একেবারে চূড়ায় ওঠার পর তারা নিচে নামতে গিয়ে বিপদে পড়ে। পুরোনো মই ভেঙে যায় এবং তারা শত শত ফুট ওপরে আটকে যায়। তাদের খাবার ও পানি নিচে পড়ে যায়। ফোনে নেটওয়ার্ক না থাকায় তারা কারও সঙ্গে যোগাযোগ করতে পারে না। সাহায্যের আশায় নানা চেষ্টা করেও ব্যর্থ হয়।
এদিকে শাইলো স্বীকার করে যে ড্যানের সঙ্গে তার একসময় গোপন সম্পর্ক ছিল। পরে পানি আনতে গিয়ে শাইলো নিচে পড়ে মারা যায়, কিন্তু পানিশূন্যতার কারণে বেকি তার বন্ধুকে জীবিত দেখার ভ্রমে ভুগতে থাকে।
শেষ পর্যন্ত বেকি সাহস করে নিচে নেমে বাবার কাছে সাহায্যের বার্তা পাঠায়। তার বাবা জরুরি সেবায় খবর দেন। অবশেষে বেকি উদ্ধার হয় এবং বাবার সঙ্গে তার সম্পর্কের পুনর্মিলন ঘটে।
সিনেমাটি অবশ্যই দেখবেন আর না দেখলেও কোনো ক্ষতি নেই।
২|
০৯ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০০
নাহল তরকারি বলেছেন: কি খবর?
৩|
০৯ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবির ট্রেইলার দেখেছি। আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে ছবিটি অবশ্যই দেখতে হবে।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১৩
অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ। দেখতে হবে ।