| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
রূপসী
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী! তুমি দেখতে গিয়েছো কাঞ্চনজঙ্ঘা
দেখতে কি পেয়েছো পর্বতশৃঙ্গের সৌন্দর্য?
কতো সুন্দর! ঠিক তোমার মতো
দেখে কি তুমি উৎফুল্ল হয়েছো?
হয়েছো কি আনন্দিত আর খুশি?
আমি দেখেছি তবে সরাসরি না
অন্তর্জালের ভিডিওতে, কী যে সুন্দর দৃশ্য!
তোমার মতো আমারও ঘোরাঘুরি পছন্দ!
তবে আমার হয় না কোথাও যাওয়া
কাঙ্ক্ষিত তুমি যদি আমার সঙ্গী হতে
কুয়াশা ভোরে তোমার হাত ধরে হাঁটা
একসাথে জোছনা দেখতাম রাতে।
তুমি কি আমার হতে পারো না?
তুমি কি হতে পারো আমার প্রেরণা?
আমি তোমার প্রেমিক হতে চাই
চাই তোমার প্রীতির ছোঁয়া।
তোমার ডাকে জেগে উঠব
তোমার প্রেমে মেতে উঠব।
যদি চাও চলে এসো, আমার শহরে
তোমায় নিয়ে ঘুরব রিক্সা করে।
কথা বলবো নিঝুমে একান্তে
ভুলে যাবো যত সব বিষাদ!
উত্তরা, ঢাকা।
২০.১০.২৬
২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুশি হলাম সুন্দর মন্তব্যে জন্য। আপনাকে ধন্যবাদ
২|
২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
গিরিরাজ কাঞ্চনজঙ্ঘা
..........................................................
ভোরের আকাশে জাগে জাদুময় ক্ষণ,
কাঞ্চনজঙ্ঘা, তুমি কেড়ে নাও সারা বিশ্বর মন।
শুভ্র বরফে মাখা ওই দূর সূ-উচ্চ চূড়া,
যেন কোনো রূপকথার স্বপ্ন দিয়ে গড়া।
ঊষার প্রথম আলো যখনই ছোঁয় তোমায়,
সোনালী আভায় , সারা অঙ্গ মেতে যায়।
ধীরে ধীরে সোনা গলে রূপালী সে আলো,
ভুবন ভুলানো রূপ,দূরহয় মনের সব কালো।
মেঘের আঁচল ওড়ে তোমার ওই কাঁধে,
প্রকৃতির মায়াজাল কাঙ্ক্ষিত ফাঁদে।
মানুষের চোখে তুমি এক পরম বিস্ময়,
শান্ত, সুউচ্চ, আর সীমাহীন দিগন্ত থাক অপরাজেয়।
চোখ জুড়ানো সেই স্বর্গীয় রূপের মেলা,
অনন্তকাল ধরে চলে আলো-ছায়ার খেলা।
২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৩
সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ অসধারণ লাগলো
৩|
২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো।
২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩২
নাহল তরকারি বলেছেন: কবিতায় প্রকৃতির সৌন্দর্য আর মনের ভালো লাগাকে সুন্দরভাবে একসঙ্গে ফুটিয়ে তুলেছেন। কাঞ্চনজঙ্ঘা দেখার আকাঙ্ক্ষা থেকে প্রিয় মানুষের সঙ্গে পথচলার স্বপ্ন—সব মিলিয়ে কবিতাটি বেশ আবেগময়। আপনার কল্পনা ও লেখনী আরও সুন্দর হোক। শুভকামনা রইল।