| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার ছাপ
কমে যাচ্ছে মনের উত্তাপ।
দেখা পেলাম যখন পরিপূর্ণ রূপসীর
কিন্তু তার হৃদয় খালি না!
সে উড়ে উড়ে অজানা কাকে
আমার আগ্রহে তার অনাগ্রহ।
লজ্জাবতী, গুণবতী, রূপবতী খুঁজে
একা শুধু বেদনা পেলাম।
আল্লাহ তোমার কাছে চেয়ে
তবে কেন পেলাম না!
বলছি আমি উদাসীন ছিলাম
কিন্তু তারা তো ছিল না!
প্রীতির জন্য কত যে কাঙাল
রতিক্রীয়ার জন্য ভীষণ উন্মুখ
ওরা দুর্বল বলে হাসাহাসি করে
তুমি বলেছ ভুলেও কাছে যেতে না
সম্পদশালী না করা পর্যন্ত অপেক্ষা করতে
কিন্তু আমি রয়ে গেলাম দরিদ্র
হাত বাড়িয়ে্ এলো না পাশে
চুপ থেকে থেকে গোপনে দূষিত
সব হারিয়ে ভাবি কী লাভ হলো?
ছুটা উচিত ছিল তারুণ্যে লাবণ্যে
তুমি বলেছ প্রাপ্তি পূণ্যে।
দেখি সবকিছু আমার শূন্য
আমি হতে পারিনি গণ্য
উত্তরা, ঢাকা।
২৬.১১.২৬
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৩
সুলাইমান হোসেন বলেছেন: দুনিয়ার জীবন খুব অল্প সময়ের জন্য।কিন্তুু কবিতায় বর্ণিত ব্যাক্তির জন্য একেকটা মুহুর্ত হাজার বছরের মতো মনে হতে পারে।কবিতায় বর্ণিত অবস্তা অবশ্যই ধৈর্যের অবস্তা বা ধৈর্যের মকার,এই মকাম অবশ্যই উঁচু একটি মকাম।অনেক প্রথিতযশা মনিষী তাদের হাল বা অবস্তার কারনে বিবাহ করেন নাই।বিবাহ না করে থাকাটা অবশ্যই কষ্টের।কিন্তু বর্তমান জমানায় এমন অনেক মানুষ রয়েছেন যারা মনে করেন আমার জন্য বিবাহ ক্ষতিকর,অথবা হাল বা অবস্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়,এজন্য তারা সেচ্ছায় বিয়ে করেননা।
আজীবন চিরকুমার থাকা মুসলিম মনিষীদের মধ্যে মুহাদ্দিস ইমাম নববী রহ.অন্যতম।
কবিতায় বর্ণিত অবস্তায় পতিত ব্যাক্তি যদি ধৈর্য ধরে এবং ইবাদতে আত্মনিয়োগ করে,তাহলে সে এমন মকামে পৌঁছানোর আশা রয়েছে যেখানে সবাই পৌঁছাতে পারবেনা।
বিখ্যাত সুফি এবং মহাত্মাদের মধ্যে যারা সারাজীবন অবিবাহিত জীবন কাটিয়েছেন তাদের কয়েকজন হলেন,
১।জুনায়েদ বাগদাদী র শায়েখ সিররি সাকতি রহ.
২।বিশর হাফী রহমাতুল্লাহি আলাইহি।
৩।ওয়ায়েস আল কারনী রহমাতুল্লাহি আলাইহি।
৪আলাউদ্দিন আলী আহমদ সাবীর কালীয়ারী রহ.(সাবীর পাক)
তবে তাদের হালের সাথে আমাদের হাল তুলনা করা ঠিক নাও হতে পারে।
তাযকিরাতুল আউলিয়া কিতাবে সাবির পাক রক.এর কাহীনি বর্নিত আছে।তিনি বিবাহ করেননি।তিনি আল্লাহর একত্বের ধ্যানে,তার জামাল কামাল সৌন্দর্য দর্শনে এমনভাবে মগ্ন ছিলেন যে,বিবাহ তার হালের সাথে যেত না।
কিন্তু আমাদেরকে তাদের সঙ্গে তুলনা করা ঠিক নয়।বিবাহ নবীজির সুন্নত,সুতরাং বিবাহের জন্য উপযুক্ত পরিবেশ পরিস্থিতি থাকলে বিবাহ করাটাই উত্তম।বিবাহিত জীবনকেই স্বাভাবিক জীবন বলা হয়।
নবীদের মধ্যে যারা বিয়ে করেননাই,তাদের মধ্যে ঈসা আঃ,ইয়াহইয়া আঃ, খিযির আঃ অন্যতম।ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবে পরেছিলাম,ঈসা আঃ এর চরম দারিদ্র্য, যুহদ,দুনিয়া বিমুখতা সম্পর্কে।
বর্নীত আছে ঈসা আঃ নিজের জন্য কোনো থাকার ঘর বানান নাই।তিনি দুনিয়াতে বিয়ে করেন নাই।অবশ্য কেয়ামতের আগে তিনি দুনিয়াতে আসবেন এবং বিবাহ করবেন।আখিরাতে জান্নাতেও বড় আয়োজনের মাধ্যমে তার বিবাহ হবে।সেখানে সেই বিবাহ অনুষ্ঠানে দাওয়াত পাবে সব সাধকরা।