নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

অমীমাংসিত পূরুষ

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৯

নির্মলেন্দু গুণের অমীমাংসিত রমণীর মত,

তুমিও আমার এক অমীমাংসীত পূরুষ।

সেই কবিতার খোকাভাই আর তোমার নামের মিল দেখে-

চমকে উঠেছিলাম আমি।

আমিও সূনীলের কবিতার নায়িকা নই,

তবুও

কি অদ্ভুত এক উপায়ে;

আমার ডাকনামটাও মিলে গেলো

তার কবিতার মেয়েটার নামের সাথে।





সাতটা বছর!

কম সময় নয় ,

তবুও, তবুও কেনো আজও

আমার কবিতা মানেই তুমি?



আমার কবিতা মানেই,

আমাদের সেই ছাদ,

বকুলতলা,

ফুল কুড়িয়ে মালা গাঁথা-

কেউ শুনলে বলবে বড্ড সেকেলে

কিন্তু সেটাই যে আমাদের সত্যি।



তুমি খুব চুপচাপ আর শান্ত গভীর ছেলেটা

কি করে যে চলে এলে, একবাড়ী মানুষের মাঝে,

ঠিক আমার হৃদয়েরই কাছটিতে

খুব কাছে।



সে এক চির অজানা রহস্য!



খোকাভাই,

কখনও কি মনে পড়ে তোমার?

একদিন এক পড়ন্ত বিকেলে,

ইটের টুকরো কুড়িয়ে,

ছাদের দেওয়ালে এক কোনে,

লাল লাল হরফে লিখেছিলে

খোকা+ নিরু?

কি ছেলেমানুষী কান্ড!

ভাবলে বড্ড হাসি পায় এখন।





পরদিন দুপুরে তুমি কলেজ থেকে ফিরতেই;

চাচীমা কান ধরে হিঢ়হিঢ় করে টেনে নিয়ে গেলো ছাতে,

তার আগেই আমার তলব পড়েছিলো সেখানে।

তারপর অজস্র বকুনী আর ঘড়া ঘড়া জল ঢেলে;

মুছে ফেলতে চেয়েছিলেন উনি,

আমাদের সেই ভয়ংকর ছেলেখেলার স্মৃতি।



বিধাতা কি আড়ালে মুচকি হেসেছিলেন সেদিন?



জানো, বিয়ের পর,

তুমি তখন বিবাগী, নিরুদিষ্ট,

একদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে বেড়াতে এসে,

আমার ভালোমানুষ স্বামী বললেন,

"বড্ড গরম পড়েছে-

চলো, ছাদে বেড়িয়ে আসি।"



সেদিনও ছিলো গোধুলীলগ্ন।

আমরা ছাদের ঠিক সেই কোনটাতেই গিয়ে দাড়ালাম।

আমার চোখ অলখে চলে গেলো সেই দেওয়ালটাতেই।

খুব অস্পষ্ট কিন্তু তবু জ্বলজ্বলে,

দেখা যাচ্ছিলো অক্ষরগুলো।

যেখানে,একদিন তুমি লিখেছিলে,

একটি চিহ্নের বাঁধনে,

দুটি নাম।

খোকা+ নিরু।



আমি ভয়ে ভয়ে আড়চোখে তাকালাম সেদিকে।

ঘড়াঘড়া জল, প্রখর রৌদ্র-তাপ আর প্রবল ঝড়ঝাপ্টাও-

নিশ্চিহ্ন করে দিতে পারেনি সেই নাম।

খুব ঝাপসা কিন্তু দেওয়ালের রুক্ষপ্রস্তর,

দৃঢ় কঠিন ভাবে,

তার পাষান হৃদয়ে ধরে রেখেছে দুটি নাম।







মন্তব্য ২০৫ টি রেটিং +৪৬/-১

মন্তব্য (২০৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভাল লাগলো...

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৭

শায়মা বলেছেন: ধন্যবাদ ছায়া ভাই।:)

২| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৪

অরুদ্ধ সকাল বলেছেন:


খোকা+ নিরু।

কবি এই দুজন কে ?

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৬

শায়মা বলেছেন: কবিতার নায়ক নায়িকা।

:P

৩| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৪

রেজোওয়ানা বলেছেন: Valo laglo Niru

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৬

শায়মা বলেছেন: :P


Thanks কি দিতে হবে?

৪| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৮

আজাদ আল্-আমীন বলেছেন: সাতটা বছর!
কম সময় নয় ,
তবুও, তবুও কেনো আজও
আমার কবিতা মানেই তুমি?

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৯

শায়মা বলেছেন: :(

সেইতো। বুঝলাম না। তাই তো জিগাসা।

৫| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৯

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এখন পর্যন্ত পড়া তোমার সবচয়ে সৃজনশীল লেখা।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১২

শায়মা বলেছেন: :P

৬| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১১

জলপাই দেশি বলেছেন: কবিতা বেশি বোঝার দরকার নেই, দরকার নেই পেছনের মানুষটি খোঁজার। পড়ে ভালো লেগেছে, এটাই বড় কথা।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৬

শায়মা বলেছেন: সেই তো। সবাই খালি এটা খোঁজে সেটা খোঁজে। এত রাগ লাগে! X(

ইচ্ছা করে ধরে একটা আছাড় দেই।X( X(


আমি অবশ্য জানিও না কবিরা কি সব নিয়ম মেনে কবিতা লেখে। আমি লিখি নিজের নিয়মে। নিজের মনের কথাবার্তা। :P

নিজের কবিতা নিজেরই সব থেকে বেশী ভালো লাগে। কারণ এসব যে আমার নিজের কথা। কাউকে শুনানোর পাইনা। আপনাদেরকে পেয়ে ভালো লাগছে তাই আরো বেশী।

অজস্র ধন্যবাদ দেশী ভাই। ভালো থাকবেন।

৭| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৩

নস্টালজিক বলেছেন: সে এক চির অজানা রহস্য!



অভিনন্দন,শায়মা।।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৭

শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ নস্টালজিক ভাই।

৮| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৩

অরুদ্ধ সকাল বলেছেন:

আপনার কবিতা পড়ে ধন্য হলাম
জানো, বিয়ের পর,
তুমি তখন বিবাগী, নিরুদিষ্ট,
একদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে বেড়াতে এসে,
আমার ভালোমানুষ স্বামী বললেন,
"বড্ড গরম পড়েছে-
চলো, ছাদে বেড়িয়ে আসি।"

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৮

শায়মা বলেছেন: আমিও ধন্য হলাম অরুদ্ধ সকাল ভাই। আপনারা পড়ছেন এতেই আমি অনেক খুশী।

৯| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৩

তাহসিব বলেছেন: ভালো লাগল...........
ভালো থাকুন.........



t.c

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

শায়মা বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

১০| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৬

সকাল রয় বলেছেন:

একটি চিহ্নের বাঁধনে,
চমতকার ঝরঝরে লিখা

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২০

শায়মা বলেছেন: সকাল বিকাল রাত্রী ভাই

অনেক ধন্যবাদ।


:)

১১| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৯

আবু সালেহ বলেছেন: ভালো লাগলো নিরু.....................

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২০

শায়মা বলেছেন: :P

ধন্যবাদ সালু ভাই।


:P
:P

১২| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩১

মনোয়ার পারভেজ বলেছেন: হুম.. ভালো হয়েছে...। :)
আমি নতুন ব্লগার। আমার লেখা দেখার আমণ্ত্রণ রইলো। :#>
Click This Link

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: দেখলাম মানে পড়তে গেলাম। আপনার পেজটা আধা আসতেছে। পুরা পেজ খুলেনা। :(

১৩| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৬

মাহামুদ রাহি বলেছেন:
নিজের মনের কথার উপর কোন কথাই থাকতে পারে না। ভাল লাগল খুউব...।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯

নিষিদ্ধ জীবন বলেছেন: দারুণ কবিতা।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪০

হিরম্ময় কারিগর বলেছেন: শুরুটা দারুণ
পুরোটা চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: :P

ধন্যবাদ। :)

১৬| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: হিট হবার তরিকা জান্তে মঞ্চায়...... ;) ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: খুকী আপুকে নিয়ে কবিতা লিখে দেখতে পারো। :P

১৭| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৪

মনোয়ার পারভেজ বলেছেন: আবার লিংক দিলাম।
Click This Link

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৭

শায়মা বলেছেন: এবার পড়তে পেরেছি ভাই।

সুন্দর লেখা। :)

১৮| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১২

শিরীষ বলেছেন:






সে নাম রয়ে যাবে

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৮

শায়মা বলেছেন: :P


অতি সত্য কথা।



হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে। :(

১৯| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
হায় রে মানুষ, কত বিচিত্র তোমার খেয়াল!

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: যেমন? X(

২০| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭

কথক পলাশ বলেছেন: আমি আছাড় খাইতে ভয় পাই।
খোকা ভাই, ও খোকা ভাই!

শায়মাপু, চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: আছাড় খেলে ব্যাঙ হয় রাজকুমার জানোনা?:P


তাইতও কথায় আছে কষ্ট করলে কেষ্ট মিলে। :)

২১| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

মুকুট বিহীন সম্রাট বলেছেন: আচ্ছা নিরু টা কে? এক মানুষের কয় নাম থাকে? :(


লেখা ভালো হইচে।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: কেনো ডাক নাম আর আসল নাম দুইটা নামতো এমনিতেই থাকে।

আরো থাকে ব্লগ নাম যেমন আপনার মুকুটবিহীন সম্রাট।
:)

২২| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৭

আমার প্রতিকৃতি বলেছেন: আমরাতো পড়লাম. . তা নিরুর ভালোমানুষ স্বামী কি এটা পড়েছে ? ;) পড়েছে কি. . "সাতটা বছর!
কম সময় নয় ,
তবুও, তবুও কেনো আজও
আমার কবিতা মানেই তুমি?"

অনেক ভালো লিখেছেন।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫০

শায়মা বলেছেন: না না স্বামীদের এসব পড়া নিষেধ।

তাহলে ভালোমানুষ থেকে খারাপ মানুষ হয়ে যেতে পারে।:P



ধন্যবাদ পড়ার জন্য।:)

২৩| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৯

সুরঞ্জনা বলেছেন: অনেক ভালো লাগলো নিরু। :P কমেন্ট দিতে দেরি হলো, কারেন্ট চলে গেলো তাই। :(
খোকা আর নিরুর মাঝে পৃথু ঘোষ আর কুর্চীকে খুঁযে পেলাম।
সত্যি বলছি, মোটেও খুজতে চাইনি। আসলে মাধুকরী খুব প্রিয়
বই, আর এই দুই চরিত্রও আমার প্রিয়। আর প্রিয় মেয়েটির প্রিয়
লেখা পড়ে যদি প্রিয় মুখ উকি দেয়, সে কি আমার দোষ?

অনেক অনেক শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১২

শায়মা বলেছেন: না না কোনো দোষ নেই আপু। তোমার সাত খুন মাফ। :)

২৪| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০

আমি ভাল আছি বলেছেন: বাহ আপনি তো খুব সুন্দর বানিয়ে বানিয়ে লিখতে পারেন;)

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১১

শায়মা বলেছেন: তা বটে। :)





:P

২৫| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৫

আমি ভাল আছি বলেছেন: হিরু বলেছেনঃ আরো থাকে ব্লগ নাম যেমন আপনার মুকুটবিহীন সম্রাট।

উনার কথায় কিছু মনে করবেন না। মুকুট হারিয়ে মাথা আউলায়া গ্যাছে:P:D

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৯

শায়মা বলেছেন: কার মাথা আউলিয়ে গিয়েছে? উনার না আপনার? :P

২৬| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৬

মুকুট বিহীন সম্রাট বলেছেন: @আমি ভাল আছি- আচ্ছা ভাই হিরু টাকে? :( মাথাটাতো এবার সত্যি আউলাইয়া গেছে।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২০

শায়মা বলেছেন: হিরুইনের অপোজিট হিরু সম্রাট হইয়া এতদিনেও এইটা জানেননা?


আবার বুড্ডা ম্যানের কাছে শুনতে হবে?

২৭| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৩

মুকুট বিহীন সম্রাট বলেছেন: আচ্ছা বুড্ডা ম্যানটা কে? :(

আমি দেশের খবর রাখি, মানুষের খবর তো রাখিনা।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩১

শায়মা বলেছেন: :P



আমি ভালো আছি ইজ আ বুড্ডাম্যান। হা হা হা :)

২৮| ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৪

শায়মা বলেছেন: :)

ধন্যবাদ হাসান মাহাবুব।

২৯| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৪

পলাশমিঞা বলেছেন: খোকাভাই পড়ে মনে প্রশ্ন জেগেছিল, ধন্যবাদ দিচ্ছি জবাবের জন্য।

জানেন, প্রায় ২০ বছর পর আমি আমার এক উপন্যাসের শিরোনাম ঠিক করেছি। না আপনার কবিতার নাম নয়, এখনো ৪০ পৃষ্টায় আছি। মজার কথা হল আমি নিয়াকার নাম আগে দিতে চেয়েছিলাম তাই নাম মিলছিলনা। মাস কয়েক আগে পেয়েছি। এখন বলবনা, লেখা শেষ হলে হয়তো ব্লগে পোস্ট করতে পারি কারণ খুবই সুন্দর নাম।

যাক এখন কবিতা আসি, আপনি আসলে খুব ভালো কবিতা লেখেন। আমার একটা প্রশ্ন করেছিল, কবি এবং কবিতা কি? আপনার কবিতা পড়ে মনে মনে ভাবলাম মনের প্রশ্নের যে জবাব দিয়েছিলাম তা ঠিক ছিল, কবির মনের কথাই কবিতা এবং কবি কল্পপুরে বসবাস করে। (আমি কাব্যকাননে থাকি)

কষ্টের কথা জানেন, আমার নাম এক জনে হাতে লেখেছিল, তাও ব্লেইড দিয়ে। আল্লারে আল্লা স্মরণ হলেই আমার গায়ে কাটা দিয়ে উঠে, কারন ওটা সত্যিই পাষাণী, তাই্ রংহীন পলাশ হয়েছি। একটা কবিতা লেখছি "বন্ধু রংনহীন পলাশ"

এত সব বলার কারণ হল, আপনার কবিতা পড়ে আমার দুখের সাগরে ঢেউ উঠেছে।

আপনি আসলে নিজের সাথে খুব গুচিয়েগাছিয়ে কথা বলেন তাইনা, বলার কারন আপনি যখন খোকাভাই বলেন তখন আপনাকে মনের চোক্ষে দেখতে পাই।

যাক আমার মন আপনাকে একটা প্রশ্ন করতে চাইছে, নারী কবিকে কি ডাকব? কবি বললে সাধারণতো আমার পুরুষ বুঝি।


এখন একটা উপদেশ তা হল, খোকা ভাইকে বিদায় দিয়ে কবিতায় অন্য নাম ব্যবহার করলে ভালো হবে। আপনার জন্য আমার ভয় হচ্ছে, হবার কারণ এসব নাম সুখের বাসরে শনির মত।


দুক্কিত কবিতা নিয়েতো কিছুই বলা হচ্ছেনা,

তবুও, তবুও কেনো আজও
আমার কবিতা মানেই তুমি?

-----------------------

আমার কবিতা মানেই তুমি!

এটা হল আপনার জবাব কারণ আপনি আত্মপ্রেমে আত্মভোলা হয়েছেন। এটা খুব ভালো এখন আপনি আপনার জীবন সাথীকে নায়ক বানিয়ে লেখতে থাকেন লেখায় পাণবন্ততা আসবে।

আমার এসেছে।

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

তবে নামটা কি ? জানতে ইচ্ছে করে। :(


কবি ও কবিতার ব্যাখালোচনাও ভালো লাগলো।
তবে বুঝলাম না রঙীন পলাশ নাকি রং হীন পলাশ কোনটা হয়েছেন?


গুছিয়ে কথা বলি কিনা জানিনা। তবে আমি মনে মনে কথা বলি। সবার সাথেই।:)


কবির বাংলা জেন্ডার জানেন না? বলেন কি !
কবি- মহিলা কবি তাই মহিলা কবি বলতে পারেন।


হা হা হা খোকাভাই নিয়ে আপনার উদ্বেগ দেখে হাসছি আমি। আপনি বড়ই স হজ সরল মানুষ ।


আপনার উপদেশ মনে রাখবো তবে আমকি খুবই নির্ভিক একজন মানুষ। এত ভয় পেলে কি জীবন চলে? :P

৩০| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩৬

আমি ভাল আছি বলেছেন: উফস! মাথা মনে হয় আমারটাই আউলায়া গেছে। নিরু কে বলেছি হির:(

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০০

শায়মা বলেছেন: আগে কি মাথাটা ঠিকঠাক ছিলো?:P

৩১| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩৭

আমি ভাল আছি বলেছেন: মন্তব্য দেওয়ার মাঝখানে এত্তবার কারেন্ট গেলে মাথা আউলাইব না তো কি হইব:(

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫০

শায়মা বলেছেন: আরো আউলাক মাথা। এককেবারে আউলা ঝাউলা। :P

৩২| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫২

বুমবুম বলেছেন: এত বড় ক্যামনে লিখলেন?:|

০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: টাইপ করে করে। :)

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৩

সাগর রহমান বলেছেন: ভালো লাগলো কবি।।
শুমকামনা।।

০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: অজস্র ধন্যবাদ সাগর।

ভালো থাকবেন।:)
অনেক খুশী হলাম।

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৮

রাজসোহান বলেছেন: বাহ, দারুন কবিতা

০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ।

কেমন আছো রাজ সোহান?

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৪৭

~~~~~নিশ্চুপ নিরবতা~~~~~~ বলেছেন: খুবই জরুরী পোস্ট।দয়া করে পড়ে দেখ এখানে

০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: ওকে। পড়ছি।

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৮

ধীরে বৎস বলেছেন: শায়মাপু, এই কবিতাটা ভালো লেগেছে, কবিতার গুছানো আবেগকে জাঝা।

অটঃ নির্মলেন্দু গুণের কাউন্টার নির্মলেন্দু নিরু হয়ে যাক, কি বলেন? :D

০৯ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: হা হা হয়ে যাক। তবে নির্মলেন্দু নিরু মামলা করে দিলে তুমি সামলাবে ওকে? :P

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪০

প্রবাসী রনি বলেছেন: সায়মা আপু এতো সুন্দর করে লিখলে যে, প্লাস না দিয়ে পারলাম না।

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: হাজার হাজার ধন্যবাদ রনি।


লজ্জা পেলাম অবশ্য একটু। এমন প্রশংসায় লজ্জা লাগে ।:P

৩৮| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৪

কাব্য বলেছেন: আবারো গইদ্য কাইব্য /:)

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০

শায়মা বলেছেন: হুম।:P

নেক্সট টাইম পদ্য কাইব্য ট্রাই করিবো। :)

৩৯| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: প্রিয় সুহৃদ,
আমি নতুন। আপনার লেখা পড়ি, ভালো লাগে বলে। আপনার সবগুলো লেখাই অসাধারণ। সত্যি বলতে কি ব্লগে আপনাদের মতো কয়েক জন অসাধারণ লেখক আছেন বলেই আমার ব্লগে আগমন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার শুভ কামনায়-

আপনার একান্ত গুণমুগ্ধ
স্বপ্নচারী

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২১

শায়মা বলেছেন: হা হা হা


মাথা কি খারাপ হয়ে গেলো হঠাৎ? অবশ্য যা গরম পড়েছে। খারাপ হবারই কথা।

৪০| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ক্যান? মাথা খারাপের কি করলাম?


অটঃ তোমার সাথে কথা আছিল। সময় পাইলে কইও।

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৪

শায়মা বলেছেন: ওকে এখন সময় আছে। :)

৪১| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫০

সুনেত্রা বলেছেন: ভালো লেখা বলতে খারাফ লাগছেনা।


শুভ কামনা

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫১

শায়মা বলেছেন: :P

Thanks :)

৪২| ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭

কালপুরুষ বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা।

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: ধন্যবাদ। :)

৪৩| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৪

সুরঞ্জনা বলেছেন: ওগো মেয়ে তুমি কুতায়?????????????????????????

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৫

শায়মা বলেছেন: সাত বছর পর হঠাৎ মহা মেজাজ খারাপ আপু। X(

৪৪| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৩

ফাহাদ চৌধুরী বলেছেন: একদিন তুমি লিখেছিলে,
একটি চিহ্নের বাঁধনে,
দুটি নাম।
খোকা+ নিরু

সে এক চির অজানা রহস্য!


চমৎকার ।

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ। :)

৪৫| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৬

আলী প্রাণ বলেছেন: ভালো লাগলো আপনার লেখা......

কবিতা ক'জনার কাছে এমনভাবে ধরা দেয়, আপনার লেখা ধরে রাখে শেষ পর্যন্ত, যেন শেষ না হলেই ভালো হতো.....

ভালো থাকবেন, ভালো লিখবেন।

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: এই মন্তব্যটা একদম অন্যরকম।

অনেক ভালো লাগলো।

ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।

৪৬| ১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৭

আহমেদ চঞ্চল বলেছেন: বাহ।।।। ভালো একখান কবিতা লিখেছেন।।

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ।

৪৭| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৪

ভাঙ্গন বলেছেন: সুন্দর!
অনিন্দ্য!

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: ধন্যবাদ ভাঙ্গন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৪৮| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১০

টানজিমা বলেছেন: শামাপ্পি......
এই রকম বাজে লেখা আমি জীবনেও পাড়ি নাই..................
মাইনাশ দিলাম.......... :( :(

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: বুঝেছি তুমি দিনে দিনে বুশ হয়ে যাচ্ছো। :P

৪৯| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০১

সমুদ্র কন্যা বলেছেন: আপু লেখা পড়ে পড়ে কতকিছু যে মনে হচ্ছিল...এত এত কমেন্টস পড়ে আবার সব ভুলেও গেছি।

আমার কোন খোকাভাই নেই, সাত বছর কেটেও যায়নি, একখানা ভাল মানুষ স্বামীও নেই। কিন্তু তারপরও তোমার লেখাটা বুকের ভিতর ভীষণ একটা কষ্ট হয়ে নাড়া দিয়ে গেল। অনেক হয়েছে, বুঝেছো? এবার একটা আনন্দের লেখা দাও।

১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: ওকে তাই হবে।

আনন্দধারা বহিছে ভূবণে।

৫০| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৫

হানিফ রাশেদীন বলেছেন: ভাল লাগলো স্যার, কবিতাটি পড়ে প্রথমেই আমার কাছে আপনার সরল ভাবনার চিত্র ফুটে উঠছে; এমন করে ভাবতে পারা : নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

ভাল, সুন্দর ও সহজ জীবন কামনা...

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৫

শায়মা বলেছেন: ধন্যবাদ রাশেদীন ভাই।

এটি কবিতা বলা যায় কিনা জানিনা। তবে এটা আমার কথামালা। :)

ভালো থাকবেন। আবারও অসংখ্য ধন্যবাদ।

৫১| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৮

ম্যাভেরিক বলেছেন: যে যাহারে ভালো পায়, সে তাহারে পায় না, বড় সহজ নয় এ গান!

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: :P

ধন্যবাদ ম্যাভেরিক ভাই। :)

৫২| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৫

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: ভালোবাসা ছাড়া আর কোনো যোগ্যতাই নেই এ দীনের- শক্তি

১০ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: মানে ?

বুঝলাম না ভাই। :(

৫৩| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২২

মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌! দারুণ বরাবরের মতোই।

কাল খেতে খেতে রবিঠাকুরের নৌকাডুবি পড়ছিলাম। ইচ্ছে হল তাই কয়েকটা লাইন এখানে শেয়ার করছিঃ

"সংসারে সে ব্যক্তি কিছু হারায় নাই সে কিছু পায় নাই। অমনি যাহা আমাদের হাতে আসে তাহাকে আমরা সম্পূর্ণ পাই না; ত্যাগের দ্বারা আমরা যখন তাহাকে পাই তখনই যথার্থ তাহা আমাদের অন্তরের ধন হইয়া উঠে। যাহা-কিছু আমাদের প্রকৃত সম্পদ তাহা সম্মুখ হইতে সরিয়া গেলেই যে ব্যক্তি হারাইয়া ফেলে সে লোক দুর্ভাগা; বরঞ্চ তাহাকে ত্যাগ করিয়াই তাহাকে বেশি করিয়া পাইবার ক্ষমতা মানবচিত্তের আছে। যাহা আমার যায় তাহার সম্বন্ধে যদি আমি নত হইয়া করজোড় করিয়া বলিতে পারি 'আমি দিলাম, আমার ত্যাগের দান, আমার দুঃখের দান, আমার অশ্রুর দান' - তবে ক্ষুদ্র বৃহৎ হইয়া উঠে, অনিত্য নিত্য হয় এবং যাহা আমাদের ব্যবহারের উপকরণমাত্র ছিল তাহা পূজার উপকরণ হইয়া আমাদের অন্তঃকরণের দেবমন্দিরের রত্নভান্ডারে চিরসঞ্চিত হইয়া থাকে।"

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৯

শায়মা বলেছেন: এর থেকে যথার্থ উদাহরন আর নেই মেঘদূত।



আপনার মন্তব্যগুলো সত্যিই অদ্ভুত মূল্যবান। এমন করে আপনি ভেবে ফেলতে পারেন অবাক লাগে।

৫৪| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৩

সায়েম মুন বলেছেন: হুমম--চমৎকার!

কবিতার প্লট চিরচেনা কিন্তু প্রকাশভঙ্গি অসাধারণ!

১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৯

শায়মা বলেছেন: অশেষ ধন্যবাদ সায়েম মুন। :)

৫৫| ১১ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:০৩

জুন বলেছেন: অপূর্ব শায়মা ।
মনে হলো প্রায় সবার জীবনেরই ঘটে যাওয়া এমনতর ঘটনা কি সুন্দর কবিতায় লেখা।

শুধুই ব্যাস্ত থাকা অমুক +তমুক লেখাটাকে বিশেষ কারো চোখের আড়ালে লুকিয়ে রাখার প্রানান্তকর প্রচেষ্টায়।

খুব ভাল লাগলো।

১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: ধন্যবাদ জুন।

অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য। :)

৫৬| ১১ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৮

অপলক বলেছেন: খোকা+ নিরু?
দৃঢ় কঠিন ভাবে, :( :| :||
তার পাষান হৃদয়ে ধরে রেখেছে দুটি নাম।

১১ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: :P


কেমন আছেন?

৫৭| ১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৮

সুরঞ্জনা বলেছেন: Shayma moni ki khobor? Mon poboner nao ki ghate vireche?

১১ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৪

শায়মা বলেছেন: :P


ফিরেছে । হঠাৎ এত মেজাজ খারাপ হয়েছিলো যা সচরাচর আমার হয়না। :(

৫৮| ১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২২

প্রতীক্ষা বলেছেন: নাইসি !!


++++

১১ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ।:)

৫৯| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০০

অপলক বলেছেন: ভাল নেই। ভাল থাকতে নেই। ভাল থাকা ভুলে গেছি। শুধু জীবনের স্পন্দনটুকু ভালকে ভালবেসে বেঁচে আছে।

আপনাকে আগের মন্তব্যে ধন্যবাদ জানাতে ভুলে গেছি। আপনার লেখা সুন্দর হয় কেন জানেন? আপনি যখন লেখেন, পুরোপুরি ডুবে যান। যেটা আমি পারি না।

আমার ধারনা আপনি এলোমেলো ডাইরী লিখলেও সেটা শিল্প হয়ে উঠবে। সবার ভাল লাগবে।

১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১১

শায়মা বলেছেন: ছাই। :P

আমি আসলে একজন অতি আবেগী বকবকি মানুষ। তাই বক বক শুরু করলে আর থামাথামি নেই। কাজেই ডুবা ছাড়া কি আর গতী আছে? :P


অপলক আপনার নামটা শুনলেই একটা শান্ত চুপচাপ তবে আবেগী মানষের ছবি ভেসে ওঠে আমার মনের মাঝে। কিছুটা আপনার প্রফাইল ছবিটার মত সুন্দর।

৬০| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫১

মুকুট বিহীন সম্রাট বলেছেন: অফটপিক- বয়ে যাওয়া হাওয়া হুট করে থেমে গেলে প্রকৃতি আগোছালো হয়ে যায় বড় বেশি,
তাই হাওয়া বইতে দিলে ধরার ঝঞ্জাট (বানান ঠিক আছে?) ধুয়ে যায় সহসাই।

১১ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৯

শায়মা বলেছেন: আমি কোনো এক কারনে মহা ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম সম্রাট। X( X( X(


এখন অবশ্য কিছুটা ঠিকঠাক হয়েছি। তবুও ..........:(

৬১| ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৪

চতুষ্কোণ বলেছেন: ভালো লাগলো

১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ।:)

৬২| ১২ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:১৪

আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দর

১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: ধন্যবাদ আশরাফ মাহমুদ।:)

৬৩| ১২ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫১

সোমহেপি বলেছেন: +++++++++++++++++++

১২ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

শায়মা বলেছেন: :)

৬৪| ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ভাল। স্বপ্নের পুরুষ।

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১২

শায়মা বলেছেন: :)
কে বলেছে স্বপ্নের পূরুষ? :(

৬৫| ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮

অপলক বলেছেন: যাক আমি নই আমার নামটা তাহলে স্বার্থক।

আর এত সুন্দর প্রশংসা করলে আমি তো প্রশংসা পেতেই এটা সেটা মন্তব্য করব। =p~ =p~
ভাল থাকুন।

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৬

শায়মা বলেছেন: :P

আর ধন্যবাদ।

৬৬| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা ব্যাপারে খুবই আশ্চর্য হলাম, মনে হয় ওটাও এই প্রথম ঘটলো। যাই হোক, ভালো থাকুন:)

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০১

শায়মা বলেছেন: আরেকবারও বলেছিলেন।

কিন্তু বলেননি কি সেটা।:(

বড় জানতে ইচ্ছে করে।

৬৭| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৭

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: আপনার কবিতা পড়ে শক্তি চট্টোপাধ্যায়ের ঐ লাইনটা মাথায় এলো তো, তাই লিখেছিলাম!

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০০

শায়মা বলেছেন: ধন্যবাদ আপনাকে লাঠিয়াল।

৬৮| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ২:৩৩

এম এস সোহেল বলেছেন: ভালো লাগলো

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ। :)

৬৯| ১৩ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:২৪

করবি বলেছেন: সুন্দর লিখেছেন নিরু........

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: :)

ধন্যবাদ করবি।

৭০| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩০

সাপিয়েন্স বলেছেন: চমৎকার

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ।:)

৭১| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকবার আপনিও একটা জবাব দিয়েছিলেন। মনে আছে, সেটা কী ছিল?:)

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: :( মনে নাইরে ভাই।

চেক করতে হবে। :)

৭২| ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬

মেঘ রোদ্দুর বলেছেন: খোকাভাই এর সবগুলো কবিতাই অসাধারণ হইছে++++

২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০২

শায়মা বলেছেন: :P

৭৩| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬

আকাশ মামুন বলেছেন: ইস...............
ভয়ংকর সুন্দর

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৫

শায়মা বলেছেন: ধন্যবাদ মামুন।

৭৪| ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬

পারভেজ বলেছেন: খোকা ভাইকে নিয়ে গল্প হলে মন্দ হয় না :)

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: হবে হবে। বেঁছে থাকলে ধীরে ধীরে সবই হবে। :P

৭৫| ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

সহেলী বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম !
শিরোনামটা দিয়ে দাও না আমায় ! বড্ড মানায় অন্য কোথাও !

২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: দিয়ে দিলাম। যেখানে মানায় লাগিয়ে দিলেই চলবে এখন। :)

৭৬| ০৬ ই মে, ২০১০ রাত ১১:২৪

নিউটন বলেছেন: নিরূ

০৬ ই মে, ২০১০ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: হুম।:P

৭৭| ১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৪

আলিম আল রাজি বলেছেন: আমি কমেন্টে লিখলাম>
খোকা+ নিরু

;)

১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৭

শায়মা বলেছেন: হা হা হা



হা হা হা


হা হা হা

৭৮| ১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:২০

দুরের পাখি বলেছেন: ক্লাস সেভেনে প্রথম দিন ক্লাসে গিয়েই দেখি ব্লাকবোর্ডে খোদাই করে লেখা , লিটন+সাবিনা । আফসোস জীবনে কোনদিন সাবিনারে দেখলামই না ।

১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: আহালে .........

হা হা হা


মনে হয় সাবিনা ইয়াসমিন লিখছিলো।:)

৭৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৮

জলমেঘ বলেছেন: খুব খুব খুউব ভালো লাগলো কবিতাটা

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

৮০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৭

মাহী ফ্লোরা বলেছেন: চমৎকার।খুব ভাল লাগছে পড়তে।:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: আবৃতি করো।:)

৮১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৫

শিপন মোল্লা বলেছেন: শুধু কবিতাই না মন্তব্যের উত্তর গুলোও দারুন। আমি বুজতে পারছিনা কি ভাবে তারিফ করুম । তবে আপনার অন্য লিখা গুলো পরে কেনো যেন আপনাকে আমার মোএীদেবির কথা মনে পরে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৭

শায়মা বলেছেন: হায় হায় কই মৈত্রীয় দেবী আর কই আমি।

৮২| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৭

নীল-দর্পণ বলেছেন: এই সুন্দর কবিতাটি এত দিন আমার চোখে পড়েনি কেন!

০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:২২

শায়মা বলেছেন: তুমি চোখে রঙিন চমশা পরে ঘুরে বেড়াও তাই নীলুমনি।:)

৮৩| ১৮ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৬

রিমঝিম বর্ষা বলেছেন:

তোমার খোকা ভাইকে নিয়ে লেখাগুলো পড়লে কি যে লাগে আপি বলতে পারবোনা। :(

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১

শায়মা বলেছেন: তা তো লাগবেই.......:)

হারানো দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে.....:(

৮৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২১

আহমাদ জাদীদ বলেছেন: বেশ ভালো লাগল......... :) :) :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

৮৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৮

হানিফ রাশেদীন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। উপরে আমার কমেন্ট আছে, তার মানে আমি আগে পড়েছি। আপনার কবিতা, আসলেই আপু, বেশ সুন্দর হয়। হৃদয় কেড়ে নেয়া বিষয়, যা বেশ তাৎপর্যময়। এই কবিতাটাই শেষের দিকে চিরন্তর অর্থবহ কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যান্কস ভাইয়া।:)

৮৬| ০১ লা মার্চ, ২০১২ বিকাল ৪:১২

অসামািজক রািফ বলেছেন: মহিলা কবি কেমন বয়স্ক লাগে,মেয়েকবি ডাকবো :P ভালো হইছে। নিরুটা কে?;)

০১ লা মার্চ, ২০১২ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: নিরুটা নিরুপমা.........

:P

যা ইচ্ছা তাই ডাকতে পারো।:)

৮৭| ১৭ ই মার্চ, ২০১২ ভোর ৬:৪৭

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: আপুনি , কি লিখেছেন ! পুরোটা পড়তে পড়তে স্নায়ুতে বেশ ক'বার টের পেলাম , শুধু এই টুকুই বলবো ।

১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:১৭

শায়মা বলেছেন: :P

তোত্তবেলার নিরুপমা কথা আপুনি.....:)

৮৮| ১৭ ই মার্চ, ২০১২ ভোর ৬:৫৩

ছেড়া পলিথিন বলেছেন: হৃদয়ের কোনো একটা জায়গায় একটু খানি ব্যাথা পেলাম

১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:১৮

শায়মা বলেছেন: :P

৮৯| ১৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:০৭

রাতুল_শাহ বলেছেন: শায়মা বুবুর এত সুন্দর কবিতা কোথায় থেকে যে আসে -
সে এক চির অজানা রহস্য!



ইটের টুকরো কুড়িয়ে,
ছাদের দেওয়ালে এক কোনে,
লাল লাল হরফে লিখেছিলে
খোকা+ নিরু?
কি ছেলেমানুষী কান্ড!
ভাবলে বড্ড হাসি পায় এখন।


স্কুলে পড়ার সময় এই সব ব্যাপারে বেশ ভাল অভিজ্ঞতা আছে।

ধূর আমি বুঝিনারে মন, শায়মা বুবুর কবিতা এত সুন্দর হয় কেমনে?

১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: হা হা হা

হইসে!!!!!!!!!!!!!!!!!!!!!



এত বলতে হবেনা


তাইলে আকাশে উড়ে যাবো একেবারেই।:)

৯০| ১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩১

রাতুল_শাহ বলেছেন: এটাই তো চাই।

আপনি আকাশে উড়ে যান আর আমি রাজত্ব করি।

১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: ঐ এত হিংসা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



সাধে কি হিটলার তোমার এত প্রিয়!!!!!!!!!!!!

৯১| ১৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

ছেড়া পলিথিন বলেছেন: আপা হাসেন কেনো? সত্যী কথা :(

১৭ ই মার্চ, ২০১২ রাত ৮:১৯

শায়মা বলেছেন: আহালে ভাইয়া।


কবিতা পড়ে দুঃখ পেয়ে আবার ভুলে যেতে হয় সাথে সাথেই জানোনা??? :)

৯২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

ইখতামিন বলেছেন:
এই কবিতাটাও অনেক ভালো লেগেছে
৪৩ তম ভালো লাগা.

দুঃখ পেয়ে সাথে সাথেই ভুলে গেছি :P

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: হা হা


থ্যাংকস!!!:)

৯৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

দ্যা আহমেদ মামুন বলেছেন: খোকা + মান্না= কান্না

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: ঐ ভাইয়া এইটা আমার খোকাভাই। মান্না কান্না কেউ না!!!!!!!!!!!:(

৯৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
নাইস ওয়ান। লাইকড ইট।

আপনার সবচেয়ে পরিনত কিন্তু সিম্পল লেখাগুলোর একটা।

অফটপিক, ছড়ায়ও অবশ্য আপনি খুব একটা খারাপ না, আমার মতই লিখেন অনেকটা।

শিখেন আরো ভালো করে। শিখতে হবে অনেক কিছু। পাড়ি দিতে হবে আরো অনেক পথ।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: এহরে আসছেন। দুদিনের পিচকা আমাকে উপদেশ দেয়!!!!!!!!!!


আমি সব কিছুতে ভালো হি হি হি । সকল রুপ লুকাই রাখছি সব জানলে তো এখুনি ভীমরি খেয়ে মরবা ভাইয়ামানিটা!!!!!!!!!!!!! :P

৯৫| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
সাবধান করতেছি। অপমান জনক কথা কইলে কিন্তু ব্যানের ধার ধারবোনা। দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।

আর এইসব মনি টনি কি? ঢঙ্গী টু দ্যা পাওয়ার ইনিফিনিটি!! শুনলেই গা গুলায়। এরচেয়ে ভাইয়া দ্যা বস বলতে পারেন। বস হইতে আপত্তি নাই।

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৮

শায়মা বলেছেন: এহ লে আসছেন আবার বস হতে!!!!!!!!!!!!!!!!( ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেলাম সাত সকালে ভাইয়ামনিবস |-) )


আর আমি ঢঙ্গী সে তো সবাই জানে এটা কি নতুন হলো? কিন্তু ব্যানের কথা আসলো কেনো!!!!!!!!!!!!



তুমি তো পুরান পাপী । তো ব্যান কয়বার খাইসিলা হি হি হি !!!!! আমার কাছে খাইসিলা মনে হচ্ছে নাকি আবার তোমারও !!!!!!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

৯৬| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:
মাত্র একবারই খাইছি। B-)) B-))

খাইয়া মাঝে ৩ বছর অফ ছিলাম। নাইলে এই ব্লগে আমি কিংবদন্তী হইয়া যাইতাম নিশ্চিত। 8-| 8-|

আপনার কাছে খাইছি নাকি মনে নাই। তবে আসল পরিচয় প্রকাশে চিনলে এইবার ব্যান করবেন নিশ্চিত। অনেকেই গালি দিছিলো, আপনি দিছিলেন নাকি মনে নাই। চেক কইরা দেখতে হবে


ওপস স্যরি ভাইয়ু!!!!!!!!!!! তোমার কমেন্ট কেমনে জানি ডিলিট হয়ে গেলো!!!!!!!!!:(

তাই আমি সেটা কপি করে দিলাম । মুছে ফেলা কমেন্ট থেকে।:) :) :)


না আমি গালি দেইনা কাউকে সহজে এবং কঠিনেও কারণ আমি ঝামেলা দেখলে সেখানে নাক গলাই না । জীবনে কোনো আন নেসেসারী ঝগড়া ফ্যাসাদ আনার কোনো ইচ্ছা হয় না আমার। অনেক সময়ই অনেক কিছু একটু চুপ থেকে সহ্যও করে নেই তবুও ঝামেলা এড়িয়ে চলি।


তবে হ্যাঁ মাথা মাঝে মাঝে ইদানিং কেনো যেন ঠাস করে ..... X((


নইলে আমি একজন ধৈর্য্যশীলা , মায়াবতী , গুণবতী এবং ঢঙ্গী হিসাবে পরিচিত ছিলাম। এতক্ষনে নিশ্চয় খেয়াল করেছো আমি তোমার মন্তব্যের একটা লাইন মুছে দিয়েছি এবং কেনো জানো আমি চাইনা কোনো অপ্রত্যাসিত ক্যাচালবাজ তোমার এই কমেন্ট নিয়ে ক্যাচাল বাধাবার সুযোগ না পাক। তোমার হয়তো কিছু যাবে আসবেনা বাট তুমি রাগ করে চলে যাবে বা দুঃখ পেয়ে । আই ডোন্ট ওয়ান্ট দ্যাট।:(

৯৭| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন:
বাপরে, এত্তো কিছু একসাথে? আপনারে তো এই গ্যালাক্সী থাইকা বহিস্কার করা উচিত।

মাথাটা যদি এইভাবে ঠাস করতে থাকে, হাসিগুলা যদি হইতে থাকে পেত্নীদের মত অট্টহাসি, তাইলে বুঝতে হবে ঘাপলা একটা না একটা হইছেই। সেইটা শরীরের না, মনেরই নিশ্চিত।

আপা, আপনার তো পাবনায় যাওয়ার সময় হইছে। :| :|

২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

শায়মা বলেছেন: ঠিক ঠিক !!!! আমার অকারনে হাসি পায় আবার অকারণে কান্নাও পায় আবার মাঝে মাঝে মেজাজ টং হয়ে যায় !!!!!!!!!!!!



এই জন্যই বলি সবাই দূরে থাকো আমার থেকে। :( :( :(

৯৮| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন:
বুঝতে পেরেছি। :-0 :-0

দাম্পত্য কলহ হইছে। কলহের পর ভাইয়া পালাইয়া হাফ ছাইড়া বাচছে। এরপর আপনার মনে বিরহের উদয় হইছে। বিরহের বেদনার ফল স্বরুপ হতাশা, আর হতাশা একটি সামাজিক এবং মানসিক ব্যাধি। এদের সিম্পটম ঠিক এইরকমই হয়।

আপা, এর থাইকা বাচতে তো সুইসাইড করা ছাড়া গতি নাই। জলদি ভাইজানরে খবর দেই আপনি সুইসাইড করতেছেন। B:-) B:-) B:-)

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

শায়মা বলেছেন: ফু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


মর তুই!!!! X(( X(( X(( X((


সাবধান আমার মাথায় কিন্তু এখন রাগের ভুত চাপতেছে!!!!!!!!!!



দূরে গিয়ে মর এইবার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X(( X(( X((






























X((






























:P









হাহাহাহাহাহাহা

৯৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: খোকা+ নিরু!
আমার 'আমার কথা - ২' এ কথা প্রসঙ্গে এই প্লাস চিহ্নের বিষয়টি উঠে এসেছিলো। সেখানে আমি দুটো নাম এই প্লাস চিহ্নবন্দী করে উল্লেখ করেছিলাম। আপনার কবিতাটা পড়ে, আপনার অনুমতি না নিয়েই "খোকা+ নিরু"ও যোগ করে এলাম। আপত্তি থাকলে জানাবেন, আবার মুছে দিয়ে আসবো।
কবিতার আবেগ সুগভীর, স্টাইলটা আধুনিক। শেষ স্তবকটা দ্ব্যর্থহীন। সব মিলিয়ে, "অমীমাংসিত পুরুষ' ভালো লেগেছে।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

শায়মা বলেছেন: হা হা না ভাইয়া কোনো আপত্তি নেই। কিন্তু তোমার পোস্টের লিঙ্ক দাও ভাইয়ামনি! আমিও পড়ে আসি।:)

১০০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: সরি, আপনার উত্তরটা কি আমার নজরে পড়ে নাই? পড়ে নাই হয়তো বা, নইলে লিঙ্কটা এখানে নেই কেন? যাহোক, এখন দিয়ে দিচ্ছিঃ Click This Link
ইন শা আল্লাহ, আগামীকাল সোমবার ০৮ ফেব্রুয়ারী ২০১৬ তারিখ থেকে একুশের বইমেলায় আমার দুটো বই পাওয়া যাবে। প্রথমটা কবিতার বই “গোধূলির স্বপ্নছায়া”, প্রকাশক- জাগৃতি প্রকাশনী, স্টল নম্বর ১৭৩-১৭৫।
দ্বিতীয়টা আত্মজৈবনিক স্মৃতিকথা “জীবনের জার্নাল”, প্রকাশক- বইপত্র প্রকাশন, স্টল নম্বর ১২৭-১২৮।
এই ব্লগে লেখা "আমার কথা সিরিজটাই "জীবনের জার্নাল” এ এসেছে। পড়বেন আশা করি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: অবশ্যই পড়বো ভাইয়া। :)

১০১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: অবশ্যই পড়বো ভাইয়া। :)

১০২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

জেন রসি বলেছেন: আগে এই নাম প্লাস করে রাখার ব্যাপারটা প্রায়ই চোখে পড়ত। দেয়ালে, গাছে এবং বিভিন্ন জায়গায়! :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: হা হা ! :P

তাই তো লিখেছিলাম জিনিভাইয়ু!!!!!!

১০৩| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১২:২২

একলব্য২১ বলেছেন: পড়লাম শায়মা আপু। এইভাবে এই ভার কিভাবে বহন কর। ভুলা কি যায় না।

এই একই কথা হেনা ভাইকে বলতাম। উনি ভুলতে চাইতেন না। এই স্মৃতিচারণই তার এক ধরনে সুখ ছিল। সেই স্মৃতি থেকে নিজেকে আলাদা করতে চাননি আমৃত্যু।

২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১১

শায়মা বলেছেন: তোমাকেও ভুলিনি ভাইয়ু!!

কোথায় হারালে!!

১০৪| ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:০৭

মেহবুবা বলেছেন: মনে হচ্ছে একটা উপন্যাসের সারমর্ম এ কবিতা !
জুনের মন্তব্যে সহমত।

কোনো কোনো খোকা ভাই বোকা হয় অথবা নামকরনের সার্থকতা বজায় রাখে, নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.