নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান

একজন সাংবাদিক, একটিভিস্ট ও সৃষ্টিশীল লেখক। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির সাথে একমত হোক, তারা কিন্তু জাতীয় পার্টির মতো গৃহপালিত দল হিসেবে নয়, বরং ভালোভাবেই কাজ করছে বিরোধী দল হিসেবে বিএনপি সরকারকে চাপে রাখতে।

আবার, ওদিকে অনেক বেশি চরম বিরোধী দল বা পক্ষ হিসেবে আছে আইনগতভাবে 'নিষিদ্ধ' আওয়ামী লীগ, যারা যেকোনো মুহূর্তে সরকারকে চাপে ফেলতে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সক্ষম। সারাদেশে যাদের কমপক্ষে ৪ -৫ কোটি লোকজন আছে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ সমর্থক হিসেবে।


আর, এদিকে বিএনপির মানুষের সাথে 'কানেক্ট করার অক্ষমতা' এখনো আগের মতোই আছে; বরঞ্চ বেড়েছে অনেক বেশি। ৫ আগস্টের পর থেকে ক্ষমতায় আসার আগেই এবং এর পরে এদের বেশিরভাগ নেতাকর্মীরা নিজেদের যেভাবে 'অনেক কিছু' ভাবছেন এবং জনগণের থেকে দূরে সরে গেছেন ও যাচ্ছেন...আর তারা যে মানুষের সাথে কানেক্ট করতে পারে না, সেটা নিয়ে তাদের কোনো হেলদোল না এখন আছে, আর নিকট ভবিষ্যতেও হবে বলে মনে হয় না! :D

আবার, এদিকে দেশের ক্রমবর্ধমান চরম অর্থনৈতিক দূরাবস্থা ও সেটা সামাল দিতে পারার অক্ষমতার কারণে এই সাত মাসেই দেশের মানুষ তাদের উপর মারাত্মক অসন্তুষ্ট। আর হয়তো মানুষ ৫ মাস দেখবে...মানে, মোট ১ বছর পর্যন্ত। এরপর অন্তত অর্থনৈতিক এই দূরাবস্থা থেকে দেশের মানুষকে উত্তরণ ঘটাতে না পারলে, মানুষজন প্রকাশ্যেই বলবে, "এই সরকারকে দিয়ে কিছু হবে না!"

আমি বিএনপির ভবিষ্যৎ খুব বেশি ভালো দেখি না! আপনারা কি মনে করেন?? :)







মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "এই সরকারকে দিয়ে কিছু হবে না!"
..................................................................
এখনো অনেক সময় আছে, সরকার কঠিন আচরন
শুরু করলেই দেশে ৫০% অরাজকতা কমে যাবে,
আর শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের নিষেধাঙ্জ্ঞা তুলে
নেয় তবে, রাজনীতিতে অস্হিরতা কমে আসতে পারে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৭

শেহজাদ আমান বলেছেন: বেশ খানিকটা একমত আপনার সাথে। তবে, সরকারের আহতে সময়য় কম। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। মানুষ ঋণে ও অভাবে চরমভাবে জর্জরিত। আর হ্যাঁ, আপনার দ্বিতীয় কথার সাথে অনেকটাই একমত। শর্ত সাপেক্ষে লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫৪

রাসেল বলেছেন: বিএনপি কি সত্যিই চায় না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫৮

শেহজাদ আমান বলেছেন: সেটা চাইলে বড় বোকামী করবে তারা। এভাবে দীর্ঘদিন নিষিদ্ধ করে রাখা সম্ভব না ৪-৫ কোটি সমর্থকের একটা দলকে। এতে বিএনপির হীতে বিপরীত হবে! :)

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৯

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি থাকতে পারবে যদি জ্বালানী সমস্যা সমাধান করতে পারে । চুরি -চামারি কম করলে সুবিধা পাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.