নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য অস্থিরতা

৩১ শে মে, ২০২৬ রাত ১০:৪৯

আমি কখনো তোমার বাড়ির পথ মাড়াইনি
তবু কতবার যে পৌঁছে গেছি,
তা কেবল রাতের আধার জানে।

এই শহর ঘুমিয়ে পড়লে
আমি রাস্তায় নেমে আসি,
পকেটে কিছু খুচরো প্রেম,
আর কিছু ব্যর্থ বিকেল,
বুকের ভেতর তোমার জন্য
এক অদ্ভুত অস্থিরতা নিয়ে।

একসময় ভেবেছিলাম
মদ খেয়ে, ধোঁয়ার ভেতর ডুবে,
অথবা বন্ধুদের কোলাহলে
তোমাকে ভুলে থাকা যাবে।
কিন্তু মানুষ কি কখনো
নিজেকে নিজে ভুলতে পারে।

তুমি ছিলে বলেই
এই পৃথিবী কে পৃথিবী লেগেছে।
নইলে এই গোলক তো কেবল
ইট, লোহা আর ক্লান্ত মানুষের ভিড়
এখানে মুগ্ধতার সহবস্থান কোথায়।

আজকাল শেষরাতে
হঠাৎ দরজা খুলে বাইরে দাঁড়াই,
দেখি, আকাশ জোরা নির্জনতা।
দূরে কোনো বিরহী কুহক ডাকে।

কখনো কখনো ভাবি,
তুমি যদি এখন এসে বলতে
চলো, পালাই।
তাহলে আমি সমস্ত জীবন
পুরোনো অন্তর্বাসের মতো ফেলে দিয়ে
তোমার সঙ্গে পালিয়ে যেতাম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৬ রাত ১১:১০

শায়মা বলেছেন: মনে হয় আজ রাতে বলবে...... :)

৩১ শে মে, ২০২৬ রাত ১১:১৭

রানার ব্লগ বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.