নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ধার করা আত্মা

০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯

আমার আত্মার একটা ভাড়া বাসা আছে,
বাড়িওয়ালা প্রতি মাসে ভাড়া চায়।
তিন মাস ধরে বেকার,
এখন উচ্ছেদের নোটিশের অপেক্ষায়।

ঢাকার রাস্তায় এখন প্রচুর মানুষ,
শুধু মানুষগুলোর ভেতরে মানুষ কম।
ফুটপাতে দাঁড়িয়ে একজন জীবন বিক্রি করে,
কিস্তিতে যেখানে জীবন মেলে ।

একদিন সুখ কিনতে গেলাম।
দোকানদার জাতীয় পরিচয়পত্র চাইল?
বললাম, হারিয়ে ফেলেছি।
লোকটা হাসল। বুঝলাম, লোকটা অভিজ্ঞ ব্যবসায়ী।

আমাদের সম্পর্কটা আসলে খারাপ ছিল না,
শুধু দুজনের চাওয়া আলাদা ছিল।
তুমি চাইলে আকাশ, আমি চাইলাম ছাদ।
দুজনেই বৃষ্টিতে ভিজেছি,
তোমার কাছে সেটা কবিতা,
আমার কাছে নিউমোনিয়ার উত্তাপ।

মাঝমধ্যে সন্ধ্যায় চায়ের দোকানে বসি।
রাজনীতি নিয়ে কথা বলি,
দেশ নিয়ে উদ্বিগ্ন হই,
নেতাদের গুষ্টী উদ্ধার করি।
তারপর চায়ের বিল না দিয়ে
দোকানদারের কাছ থেকে পাঁচ টাকা ধার করি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
সব ডাল বুঝি বিলুপ্ত হলো, ঝরে গেল শেষ পাতা,
বুকের গভীরে জমেছিল শুধু একলা পথের কথা।
ভয় হতো খুব,শেষ উষ্ণতাটুকুও যদি যায় ঝরে,
কোনো এক চেনা কবর কি তবে অলখেই যাবে গড়ে?

তবু মাটির নিচে লুকিয়ে থাকে এক ফোঁটা চেনা প্রাণ,
অন্ধকার ভেদ করে ফেরে অবাধ্য এক গান।
অপাত্রে বিলানো আবেগের দিন গেছে আজ দূরে সরে,
তুমি হাত ছোঁয়াতেই নতুন পাতা জন্ম নিয়েছে ঘরে।

০৫ ই নভেম্বর, ২০২৬ ভোর ৬:২৩

রানার ব্লগ বলেছেন: বাহ, চমৎকার। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হুমায়রা হারুন বলেছেন: সুন্দর উপলব্ধি

০৫ ই নভেম্বর, ২০২৬ ভোর ৬:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার খুবই ভালো লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০২৬ ভোর ৬:২৪

রানার ব্লগ বলেছেন: যাক একটা কবিতা আপনার ভালো লাগা কে ছুতে পারল। এটাই সিকৃতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.