নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?


আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ হয় ।
সাধারনত বয়ানে বিভিন্ন হাদিস থেকে ঐতিহাসিক বর্ননা আসে,
সবাই শুনে কতজন বিশ্বাস করে তা ভিন্ন কথা ।
আজ হঠাৎ করে তিনি বিশ্বকাপ-২০২৬ নিয়ে বয়ান শুরু করলেন এবং মূলকথা হলো বিশ্বকাপ- ২০২৬
দেখা যাবেনা ! কারন কি ?
এটা বির্ধমীদের খেলা, এখানে অনেক মানুষের সমাগম হয়, প্রায় ৭০ লক্ষ কনডম বিনা মূল্যে বিতরন
হয়, এখানে মেয়েরা অশালীন ভাবে উদ্দাম নৃত্য করে , তাহলে আমার সামুর বিজ্ঞ লেখকের কাছে জানতে চাই :-

১) মহাজাতিক চিন্তা : এই খেলা কি হারাম ? মুসলিমরা দেখবে না ? কেন আমাদের ইমাম এ ধরণের বয়ান দেয় ?
২) সৈয়দ কুতুবে : কাতার, সৌদি, বাহরাইন, ইরাণ কেন বিশ্বকাপে অংশগ্রহন করে ?
৩) রাজীব নুর : এই খেলা যদি হারাম হয় তবে বাংলাদেশ কেন ৮৫ কোটি টাকা দিয়ে স্বত্ব কেনে ?
৪) ওমর খাইয়াম : এই বিশাল কর্মযজ্ঞ যদি মুসলিমদের জন্য হারাম হয়, তবে বাংলাদেশ, পাকিস্হান কি
শীঘ্রই আফগানিস্হান হবে ?
৫) নাহল তরকারি : আপনি এটিএম দিয়ে হিসাব করে বলবেন ,আমরা কত লক্ষ বৎসরের পিছনের দিকে হাটঁতে শুরু করেছি ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আমি খুবই শন্কিত , আমরা মনে হয় প্রস্তর যুগে ফেরত যেতে চাইছি !!!




মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩৩

আলামিন১০৪ বলেছেন: কোন বিষয়ে সবা্র একমত হতে হবে তা বিন্তু না, তবে

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কাজ পরিহার করা। (জামে তিরমিজি, হাদিস : ২৩১৭)

১৩ ই জুন, ২০২৬ রাত ৩:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কাজ পরিহার করা।
............................................................................................................
মোল্লারা এইসব ফতোয়া দেয়,
আবার মাদ্রসার ছাত্র ধর্ষন করে । তাহলে এটা কি
জরূরী কাজের মধ্যে পড়ে ???
( অনর্থক কাজের তালিকা কি কি , বিশ্বকাপ খেলা একটি অনর্থক কাজ ??? )

২| ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: ইহা নিয়ে আমার লেখা আসবে ; আরো টাইম লাগবে । মাদরাসায় বলাৎকার কেন বেড়েছে সেটা নিয়ে হুজুরদের খুতবা কোথায় ?

১৩ ই জুন, ২০২৬ রাত ৩:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার জানামতে এই ধরনের বয়ান বি.এন.পি গ্রহন করবেনা
তাহলে কার ক্ষমতায় এ ভাবে বয়ান তৈরী হচ্ছে ???

৩| ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: হুজুরদের এই সব বক ওয়াজ মানুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়, এসব নিয়ে ব্লগে আলোচনার কোন মানে হয় না।

তবে হুজুর যা বলেছেন ইসলামী রীতি অনুসারে সব ঠিক বলেছেন, কত মানুষ তা মানলো বা না মানলো ইহা হুজুরের দেখার বিষয় নয়, হুজুরের কাজ বয়ান করা। যতক্ষণ হুজুরের বয়ান শুনবেন ঠিক ঠিক বলে চিল্লাইবেন, মানেন বা না মানেন তা আপনার ব্যক্তিগত বিষয়।

আর আপনার জ্ঞতার্থে বলে রাখি- ইসলামে গান-বাজনা, খেলাধুলা, ছবি আকা, ছবি তোলা এগুলো সব হারাম। আজকালকার যুগে এসব হালাল হারাম নিয়ে কে ভাবে?

আপনার জন্য একটি হালাল প্রেমের শর্টফিল্ম দিলাম, সময় করে দেখবেন কিন্তু। B-)




১৩ ই জুন, ২০২৬ রাত ৩:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইসলামে গান-বাজনা, খেলাধুলা, ছবি আকা, ছবি তোলা এগুলো সব হারাম।
আজকালকার যুগে এসব হালাল হারাম নিয়ে কে ভাবে?

.....................................................................................................
তাহলে মধ্যপ্রাচ্যর সব রাষ্ট্রর ইসলাম তকমা খারিজ করে দেয়া উচিৎ ।
একমাত্র আফগান ছাড়া আর কোন সহি মুসলিম রাষ্ট্র দেখিনা ।

৪| ১৩ ই জুন, ২০২৬ রাত ৩:০৮

জ্যাক স্মিথ বলেছেন: মাদ্রসার ছাত্র এবং হুজুররাও ফুটবল, ক্রিকেট খেলে- রাত জেগে বিশ্বকাপ ফুটবলও দেখে। এই সব ছোটখাটো হারাম বিষয় নিয়ে যে সকল হুজুরেরা চিল্লাপাল্লা করে এরাই হচ্ছে আসল কাঠ মোল্লা।







১৩ ই জুন, ২০২৬ রাত ৩:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মোল্লারা মাদ্রসার ছাত্র ধর্ষন করে বলে চারিদিকে শুনতে পাই
এটা কোন ইসলাম সমর্থন করে ???

৫| ১৩ ই জুন, ২০২৬ ভোর ৬:৫৫

সুলাইমান হোসেন বলেছেন: আমি কিন্তু মোবাহ হিসেবে দেখি,যেমন আম্মাজান আয়শা রা.কেও নবীজি বেদুইনদের খেলা তামাশা দেখিয়েছেন।এর মধ্যে মজা আছে এটা হারাম নয়।বিনোদন।কিন্তু অপ্রাসঙ্গিক কিছু হারাম কাজ অবশ্য আছে,খেলার সাথে যার কোনো সম্পর্ক নেই।তাছাড়া অনেক নামকরা মুসলিম বিশ্ব বিশ্বকাপ খেলে,যেমন সৌদি,ইরান,ইরাক,কাতার।খেলাধুরার সাথে হারাম হালালের কোনো সম্পর্ক নেই।এটা মানুষের কিঞ্চিৎ চিত্তবিনোদন।যা মন মানষিকতাকে প্রফুল্য রাখে।অবশ্য এর মধ্যে নেকি বা সওয়াব নেই।এবং গুনাহের কাজ না করলে গুনাহও নেই। এগুলো অনর্থক কাজের অন্দর্ভুক্ত,যা উঁচু লেবেলের মুত্তাকিরা পরিহার করলেও কম এবং ছোটখাটো জান্নাত নিয়ে তুষ্ট মুত্তাকিরা পরিহার না করলে কোনো সমস্য হওয়ার কথা নয়।

১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খেলাধুরার সাথে হারাম হালালের কোনো সম্পর্ক নেই।
.................................................................................

সহমত ! কিন্ত বিভিন্ন মাধ্যম কি বলে , আসুন দেখে নেই :-

ইসলামে খেলাধুলার সাথে হালাল ও হারামের সুস্পষ্ট সম্পর্ক রয়েছে।
যেকোনো খেলাধুলা নিজে থেকে সরাসরি হারাম বা হালাল হয় না, বরং খেলার ধরন, উদ্দেশ্য এবং আনুষঙ্গিক
কার্যকলাপের ওপর ভিত্তি করে শরিয়তে তা নির্ধারিত হয়।ইসলামী দৃষ্টিকোণ থেকে খেলাধুলা হারাম হওয়ার মূল
কারণগুলো নিচে দেওয়া হলো:
জুয়া ও বাজি: টাকার বা কোনো বস্তুর বিনিময়ে বাজিকর হিসেবে খেলা বা দেখা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ (হারাম)।
ফরজ আদায়ে গাফিলতি: কোনো খেলাধুলার কারণে যদি নামাজের মতো আবশ্যকীয় ইবাদত বা দৈনন্দিন ফরজ দায়িত্বে ব্যাঘাত ঘটে, তবে তা হারাম হয়ে যায়।
অপব্যয় ও অশ্লীলতা: যে খেলায় বেপর্দা, নগ্নতা, অশ্লীল অঙ্গভঙ্গি বা অনর্থক সময় ও অর্থের অপচয় হয়, তা শরিয়তে পরিত্যাজ্য।
হিংসা ও শত্রুতা: যে খেলা মানুষের মনে হিংসা, বিদ্বেষ, গালিগালাজ বা মারামারির জন্ম দেয়, তা ইসলাম অনুমোদন করে না।

অন্যদিকে, শরীরচর্চা, মানসিক ক্লান্তি দূর করা এবং সুস্থ বিনোদনের উদ্দেশ্যে খেলা হালাল বা বৈধ হতে পারে,
যদি তা উপরের নিষেধগুলো থেকে মুক্ত থাকে।
খেলাধুলা সম্পর্কে বিস্তারিত ফতোয়া ও মূলনীতি জানতে মুসলিম বাংলা খেলাধুলার শরয়ী বিধান ওয়েবসাইটটি দেখতে পারেন।

৬| ১৩ ই জুন, ২০২৬ সকাল ৯:৪০

ক্লোন রাফা বলেছেন: যাঁদের কাছে প্রশ্ন করলেন তাঁরা কি ইসলামিক স্কলার⁉️অথবা এরা কেউ কি বিশেষজ্ঞ বিশেষ বিষয়ে?

১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যাঁদের কাছে প্রশ্ন করলেন তাঁরা কি ইসলামিক স্কলার⁉️
.....................................................................................
অত্যন্ত প্রাসঙ্গিক কথা ,
সামুতে কে কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ আছেন, এমন কোন ঘোষনা নেই ।
সুতরাং যিনি যে বিষয়ে লিখে থাকেন তার নিকট তাই জানতে
চেয়েছি , তিনি কি ভাবছেন ।
আপনার কোন পরার্মশ থাকলে বলুন !

৭| ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৬

নতুন বলেছেন: বর্তমানে আমাদের দেশের মোল্যা গোস্ঠির কতা শুনলে আমেরিকার আমিশ সম্প্রদায়ের কথা মনে পড়ে যায়।

এরা বাংলাদেশের ভবিষ্যত আমিশ গোস্ঠি।

১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উপ্তত কড়াই থেকে বাচাঁর জন্য জলন্ত আগুনে ঝাঁপ
দেবার মতো অবস্হা ।

...................................................................
আমাদের দেশ নিয়ে কেন এত মারামারি ???
চীন, ভারত,রাশিয়া, আমেরিকা, তুরস্ক, পাকিস্হান ও আফগানিস্হান,
এসব দেশ কেন আমাদের অশান্তি ঘটাচ্ছে ???

৮| ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ একটা জাহান্নাম হতে যাচ্ছে এটা জানি । কিছুটা আশার আলো আছে কিন্তু তা নিভতে সময় নেবে না ।

১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ একটা জাহান্নাম হতে যাচ্ছে
.................................................................
এই দেশটি ছায়াসুনিবিড়, শান্তির দেশ
আমরা বে-ঈমানরা নিজ স্বার্থর জন্য কামড়াকামড়ি
করছি । জনগণকে ভয় দেখিয়ে লুটপাট করছি
যখন ছোঁবড়া হয়ে যাবে তখন সাগরে ফেলে চলে যাবে ।
.............................................................................
বাংগালীর ঢুঁস না খেলে হুঁস হয়না ।

৯| ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দারুণ কথোপকথন!!!
রাজীব ভাইয়েরটা জোস হয়েছে।

১০| ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: উপ্তত কড়াই থেকে বাচাঁর জন্য জলন্ত আগুনে ঝাঁপ
দেবার মতো অবস্হা ।
...................................................................
আমাদের দেশ নিয়ে কেন এত মারামারি ???
চীন, ভারত,রাশিয়া, আমেরিকা, তুরস্ক, পাকিস্হান ও আফগানিস্হান,
এসব দেশ কেন আমাদের অশান্তি ঘটাচ্ছে ???


এই মাদ্রসা শিক্ষা আমাদের দেশ এবং সমাজে কি দিচ্ছে সেটা কেউ ভেবে দেখছেনা।

আরবরা যখন আধুনিক শিক্ষায় কারিকুলাম ডিসাইন করছে। আমাদের দেশে প্রতিটা এলাকাতেই মাদ্রাসা আছ।

দেশে এতো কোরানে হাফেজ কেন দরকরা? বর্তমানে কোরান হারিয়ে যাবার ভয় নাই। যেখানে আরবরা এতো হাফেজ মাওলানা পড়ছেনা আমাদের দেশের মোল্যারা ধর্মের ঠিকাদারি নিয়েছে। কারন তারা ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.