| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !
গর্জনে ভরা গ্যালারি ওই, হঠাৎ যেন শান্ত হয়,
তারুন্যর চোখে চোখ পড়িলে, থমকে দাঁড়ায় বিশ্বময়।
সোনার ট্রফির পিছে ছুটুক, জগৎ জুড়িয়া যত লোক,
আমার জীবনে তুমিই তো জয়, তোমাতেই জুড়াক এই চোখ।
নব্বই মিনিটের মাঠের লড়াই, টানটান সব উত্তেজনা,
আমার এ মন তোমা বিনে আর, অন্য কিছু তো বোঝে না।
খেলার শেষের নিখুঁত পাসে, গোলটি যেমন জড়িয়ে যায়,
আমার এ বুকেও প্রেমের কাঁপন, তারুন্যর ছোঁয়াতেই দোলা পায়।
তারকাদের ওই আকাশ ছোঁয়া, সুখ্যাতি আর নামের মেলা,
তোমার চোখের তারায় আমার, কাটুক সারা জীবনভেলা।
গৌরব আর খ্যাতির তরে, বিশ্ব করুক যুদ্ধ জয়,
তারুন্যর মুখে আমার নামটি, সবচেয়ে বেশি মধুর হয়।
বাজবে বাঁশি, উঠবে ট্রফি, চ্যাম্পিয়নের নতুন সাজে,
আমার পরম শ্রেষ্ঠ পাওয়া, তোমার চোখের চাওয়ার মাঝে।
বিশ্বকাপের আসর ভাঙবে, আসবে সাঁঝের নীরবতা,
তারুন্যর খেলায় চিরকাল ভালোবাসা, আমার শ্রেষ্ঠ জয়গাথা।
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আমার খুব আনন্দ হচ্ছে ।
কবিতাটি লিখেছি সন্ধ্যার সময়,
পোষ্ট করেছি খেলা শুরু হবার পরপরই,
আমার প্রেডিকসন ঠিক হবে সে বিশ্বাস নিয়ে কবিতার জন্ম ।
যা সত্যি কার অর্থে বাস্তব হলো ।
......................................................................................
ধন্যবাদ সবার আগে আপনার শুভেচ্ছা জানানোর জন্য ।
২|
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ব্যাপক আনন্দ আমারও হচ্ছে্। তবে আমার এলাকায় সুনাসন নীরবতা বিরাজ করছে। পাশের ফ্ল্যাট থেকেও হঠাৎই কোন সাড়া-শব্দ পাচ্ছি না। খ্যাক। বুঝতে পারি আর্জেন্টাইন ফ্যান সবাই, অনেকটাই ট্রমাটাইজড আর কি! আপনার পোস্টের কথা আমার মনে ছিলো, তাই জয়ের আনন্দ শেয়ার করতে চলে এলাম আর কি! ভালো থাকুন।
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৫:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্পেন খুব ভালো খেলেছে ।
..............................................................
স্ট্যটাস দেখুন ।
৩|
২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: অন্যায় ভাবে আর্জেন্টিনাকে হারিয়েছে।
২০ শে জুলাই, ২০২৬ রাত ৮:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা ! ওরা তো খেলতে পারে নাই,
ফাউল করেছে অনেক , গোল পোষ্টে কিক করেছে ৩ বার
আর স্পেন করেছে ২০ বার ।
স্পেন কর্ণার কিক করেছে ৯ বার আর্জেন্টিনা মাত্র ৪ বার ।
..................................................................................................................
পরিসংখ্যান বলে ফাইনালে আর্জেন্টিনা ওদের বুদ্ধিমত্তা ও গতির কাছে হার মেনেছে ।
৪|
২০ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৮
নাহল তরকারি বলেছেন: অসাধারণ লিখেছেন। ফুটবল বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে ভালোবাসার অনুভূতিকে যেভাবে এক সুতোয় গেঁথেছেন, তা সত্যিই মুগ্ধ করেছে। সুন্দর কাব্যিক প্রকাশভঙ্গির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর কাব্যিক প্রকাশভঙ্গির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
...................................................................................
আপনার ভালোবাসার অনুভূতিকে আমাকে মুগ্ধ করেছে ।
বাজবে বাঁশি, উঠবে ট্রফি, চ্যাম্পিয়নের নতুন সাজে,
আমার পরম শ্রেষ্ঠ পাওয়া, তোমার চোখের চাওয়ার মাঝে।
৫|
২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২১ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্যায় ভাবে আর্জেন্টিনাকে হারিয়েছে।
......................................................................
আপনি কি দেখেছেন,আর্জেন্টিনার খেলোয়াড়রা কিভাবে
মারামারি করেছে মাঠে ?
ভক্ত হলে চলবেনা , অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে ।
এছাড়াও, খেলার মাঠে রাজনীতি কেন? এই সময় ইসরাঈল কেন
রাজনীতি ঢুকাবে ?
৬|
২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২৩
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।
২১ শে জুলাই, ২০২৬ রাত ৯:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সারা পৃথিবীটা সুন্দর,
আমরা মানুষরা মারামারি হানাহানি করে
অসুন্দর বানায়ে রাখি !!!
৭|
২৮ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: নিউ জারসিতে হচ্ছে খেলা,
শঙ্খচিল ভাসালো স্বপ্নের ভেলা!
সুন্দর লিখেছেন। +
২৮ শে জুলাই, ২০২৬ রাত ৯:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা , অনেক পরে যে ট্রেন ধরলেন ?
......................................................................
খেলার উত্তেজনা আর বিশ্ববিদ্যালয়ে বিরাট ব্যনার
ফর আর্জেন্টিনা দেখে ভয়ে ভয়ে পোষ্ট দিলাম যে,
স্পেন জিতবে, পাবলিক পেলে তো পিঠের চামড়া থাকবেনা
তাই সতর্কও ছিলাম যদি দেখি আর্জেন্টিনা জিতে গেছে,
তাহলে পোষ্ট মুছে ফেলতাম ।
....................................................................................
বাস্তবে স্পেনের তরুনরা অত্যন্ত ভালো খেলেছে । আপনাকে
অশেষ ধন্যবাদ মন্তব্যর জন্য ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৬ ভোর ৪:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: তারুণ্যেরই জয় হয়েছে, অভিনন্দন।