| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
নতুন ভোরের গান
কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।
ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর হবে আবার সবার,
স্বপ্ন ডানায় আকাশ ছোঁব
খুলবে সুখের দ্বার।
বিশ্ব দেখবে বাংলায় আবার
ছড়াবো শুধু আলো,
জগৎ জুড়ে বাঙালীয়ানায় উৎসবে তাই
বাসবো অনেক ভালো!
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবাই কে আহব্বান জানাই,
আশায় বুক বাঁধি , যেন সব অনাচার দূর হয়ে
দেশ অনাচার মুক্ত হয়ে, দেশে সুবাতাস আসুক ।
...........................................................................
ব্লগে স্বাগতম ! আপনার ৪ বৎসর অতিক্রান্ত হয়েছে, আশাকরি এবার থেকে
প্রতিমাসে ১টি গল্প, ১টি কবিতা, ১টি চলমান ঘটনা ও ১টি ছড়া লিখুন
তাহলে এতদিনে, ৪৮x৪ = ১৯২ টি লেখার গর্বিত লেখিকা হতেন
এবং আমরাও অনেক সমৃদ্ধ হতাম ।
২|
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: মধুময় স্বপ্ন ভরে ওঠুক মৌচাক
শুভ কামনা
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার জন্য চাই সুন্দর একটি দেশ,
হানাহনি মুক্ত সম্প্রীতির সুজলা সুফলা স্বদেশ !
৩|
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ কবি বাহ
খুব্ সুন্দর হয়েছে চিল
৩১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি 'জী এত খুশি হয়েছেন জেনে
আমি আনন্দিত !
....................................................
সুন্দর একটি দেশ চাই ,
তাই ভাবনাগুলো বাস্তবতা পাক
সেই প্রার্থনা করি ।
৪|
৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: নতুন ভোরের গানে অনেক আশার কথা শোনালেন।
সামরিন হক এর মত আমিও বলতে চাইঃ "তা-ই যেন হয়"!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:০৩
সামরিন হক বলেছেন: তা-ই যেনো হয় ।
সুপ্রভাত ।