নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

অনন্ত সেই ভালবাসার স্রোত

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব হোক কোটি বছরের সীমাহীন বুড়ো;
বুকের গহীনে তুমি আছো মিশে একাই,
আমার প্রেমের তুমিই শুধু ধ্রুবতারা, চূড়ো।

ইলেকট্রনরা ছুটছে ব্যাকুল স্পন্দনে,
যেন প্রতিটি কণিকায় জাগে তোমার নাম,
রক্তের স্রোতে মিশে আছো তুমি এভাবে;
তোমাকে সঁপেছি আমার এ চেনা ধাম।

সময় ও স্রোত বয়ে যাক বহুদূরে,
আমি তো বাঁধা তোমার চোখের ওই মায়ায়;
বুকের গভীরে যে তীব্র তড়িৎ তরঙ্গ,
তা মিশে গেছে আজ তোমার চেনা ছায়ায়।

তুমিহীন বেঁচে থাকা এক মরীচিকা,
শূন্য এ বুকে শুধু হাহাকার জাগে;
আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতি পরমাণু,
জানি সমর্পিত হৃদয়ের ব্যাকুলতা, তোমার প্রেমের অনুরাগে।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো সাথে যৌথ জীবন একাকী জীবন থেকে অনেক ভালো।

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের এই পথ চলা থেমে থাকেনা কাহারও জন্য ।
.............................................................................
অন্যদিকে মহাকাল গ্রাস করে নেয় আমাদের
এইসব ছলাকলা, আর ভালবাসার নির্যাস ।
তবুও পৃথিবীতে বেঁচে থাকার আকুলতায়
ভালবাসা চলমান সমর্পিত হৃদয়ের টানে ,
অবিরাম !!!

২| ২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
স্বপ্ন সত্যি হউক

২৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সুন্দর সুন্দর কবিতা পড়ে আমি অনুপ্রাণিত,
তাই কিছু চেষ্টা করা ।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৭

হুমায়রা হারুন বলেছেন: আবার কবিতা শুরু হোক।

২৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাব্য তবে হোক আবার !
......................................................
জোছনা রাতে আলতো ছোঁয়ায় কাটুক ব্যাকুল ক্ষণ,
তোমার মাঝেই হারিয়ে যাক আমার অবুঝ মন।
হাজার বছর বাঁচতে রাজি জড়িয়ে তোমার ডোর,
তুমিই আমার প্রথম আলো, তুমিই শেষ ভোর।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ...............................হিংসা ভূলে চলুক এবার কবিতার ঐ পথের হাট ! .........................

তুমি আমার মেঘলা দিনের এক চিমটে রোদ্দুর,
তোমার দিকে যাচ্ছে ধেয়ে মনের কথা অনেক দূর।
হাতের ওপর হাতটি রেখে কাটুক হাজার উষ্ন রাত,
তোমার বুকে শান্তি খোঁজে , ব্যাকুল করা দিনপাত।

৫| ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা যেন কাঠখোট্টা সামুর বুকে এক পশলা বৃষ্টির মতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.