| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি প্রার্থনা করা ! - অথচ বাস্তবে আমরা দেখতে পাই ধর্ম খুবই নীচতার সাথে লজ্জাহীন ভাবে সরাসরি রাজনীতি ও ক্ষমতার প্রতি লোভ লালসা পোষণ করে।
আমি আমার জীবনে নির্লোভ মানুষ অনেক দেখেছি। কিন্তু সরাসরি কোনো ধর্মের সাথে জড়িত ও রাজনীতির সাথে জড়িত লোভহীন নির্লোভ মানুষ আজও দেখিনি। বিষয়টি হতে পারে কাকতালীয় অথবা সামহোয়্যারইন ব্লগের ভাষায় জেনারেলাইজড! - কিন্তু আমার দেখা যা সত্যি তাই লিখেছি। হয়তো আপনার বা আপনাদের চোখে ভিন্ন কিছু হতে পারে। আমার চোখে ভিন্ন কিছু আজ অবধি দেখিনি।
মজাদার একটি তথ্য লিখে আজকের পর্ব শেষ করছি। অস্ত্র হচ্ছে অস্ত্র। সে যেমন অস্ত্রই হোক। অস্ত্রের প্রতি কারও শ্রদ্ধা ভালোবাসা থাকার কথা না। ক্রুশবিদ্ধ হচ্ছে ইতিহাসের পাতায় একটি প্রাচীন ভয়ংকর ও নিষ্ঠুর মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি। ক্রুশবিদ্ধ করে অনেক হত্যা হয়েছে। ঈসা নবীকেও ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে মতবাদে হত্যার চেষ্টা করা হয়েছে। অথচ আমরা কি দেখতে পাই? - ক্রুশ একটি ধর্মের মূল প্রতিক! বিস্ময়কর হলেও সত্য - তলোয়ার কিন্তু একটি ধর্মের প্রতিক! তাহলে, ফাঁসির রশি, AK-47 কি কোনো ধর্মের প্রতিক হওয়া উচিত?
প্রশ্ন: সামহোয়্যারইন ব্লগের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, প্রয়োজনীয় প্রশ্ন করে কখনও সঠিক উত্তর পাওয়া যায় না। এখন পর্যন্ত পাক পবিত্র পাকিস্তানী দ্বারা ও মধ্যপ্রাচ্যে কারণে অকারণে যতোগুলো মানুষ হত্যা হয়েছে। পাকিস্তানী ও আরবী লোকজন মানুষ হত্যার সময় কোন বাক্যটি উচ্চারণ করে?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
কিছু কাজে দেশের বাইরে ছিলাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার মেয়ে কেমন আছেন?
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
কিছু কাজে দেশের বাইরে ছিলাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার মেয়ে কেমন আছেন?
================
আপনি ভালো আছেন জেনে ভালো লাগলো।
আমার দুই মেয়েই ভালো আছে। একজন জুলাইতে ১১ বছরে পা দিবে। আরেকজন ৫ বছরে।
নির্বাচনের সময়ে দেশে ছিলেন? এখন দেশের অবস্থা কি বুঝছেন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার বড় মায়ের নাম সোহানা।
আমি প্রথমবার ভোটার হওয়ার পর একবার ভোট দিয়েছি। তারপর আর কখনও ভোট দিতে পারিনি। কর্মের কারণে দূর দূরান্তে ছিলাম। এই নির্বাচনের সময় আমি দেশের বাইরে ছিলাম।
দেশের অবস্থা মোটামোটি ভালো, এই সময়ে এর চেয়ে ভালো আর আশা করা সম্ভব না।
আপনাকে যদি প্রশ্ন করি:-
উদাহরণ: ঢাকা থেকে সিলেট অভিমুখে দুইটি ট্রেন আছে।
১ নং ট্রেনে অধিকাংশ চোর।
২ নং ট্রেনে সবগুলো চরিত্রহীন লম্পট।
আপনার যে কোনো একটি ট্রেনে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ট্রেন বেছে নিবেন?
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:১৮
শ্রাবণধারা বলেছেন: ভ্রমণ শেষ করে পুনরায় ব্লগে আশায় শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি ভালো আছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। একটি রাজনৈতিক উদাহরণ হিসেবে প্রশ্ন করি।
উদাহরণ: ঢাকা থেকে সিলেট অভিমুখে দুইটি ট্রেন আছে।
১ নং ট্রেনে অধিকাংশ চোর।
২ নং ট্রেনে সবগুলো চরিত্রহীন লম্পট।
আপনার যে কোনো একটি ট্রেনে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ট্রেন বেছে নিবেন?
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: আপনার যে কোনো একটি ট্রেনে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ট্রেন বেছে নিবেন?
================
ভাইয়া, অসুস্থ্যতার জন্যে আমি ট্রেন ও বাস ভ্রমণ অনেক দিন ধরে ছেড়ে দিয়েছি।
লং জার্নি করতে পারি না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে ভ্রমণ করতে বলি নি। আপনাকে উদাহরণের উত্তর দিতে বলেছি।
উদাহরণ: ঢাকা থেকে সিলেট অভিমুখে দুইটি ফ্লাইট আছে।
১ নং ফ্লাইটের অধিকাংশ ক্রু ও যাত্রী চোর।
২ নং ফ্লাইটের সবগুলো ক্রু ও যাত্রী চরিত্রহীন লম্পট।
আপনার যে কোনো একটি ফ্লাইটে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ফ্লাইট বেছে নিবেন?
৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০১
মাথা পাগলা বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো। কেমন আছেন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। দেশের দৈনন্দিন বাজার দর মানুষের হাতের নাগালে আছে। শুধুমাত্র বেগুনের দর ১০০ টাকা কিলোগ্রাম আর লেবু ৮০ টাকা হালি। বাদবাকি সব ২০-৫০ টাকার মাঝে আছে।
একটি রাজনৈতিক উদাহরণ হিসেবে প্রশ্ন করি।
উদাহরণ: ঢাকা থেকে সিলেট অভিমুখে দুইটি ট্রেন আছে।
১ নং ট্রেনে অধিকাংশ চোর।
২ নং ট্রেনে সবগুলো চরিত্রহীন লম্পট।
আপনার যে কোনো একটি ট্রেনে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ট্রেন বেছে নিবেন?
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার বোঝজ্ঞান হওয়ার পর থেকে আপনি পত্রিকা পড়ছেন টিভিতে সংবাদ দেখছেন রেডিওতে সংবাদ শুনছেন। কি মনে হয় মানুষ কি শান্তিপ্রিয় প্রানী?
৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক দিন পরে আপনার দেখা পাওয়া গেল । ভাবতে ছিলাম দেশের এই নির্বাচনী ডামাডোলে ভাইটি
আমার কোথায় হরিয়ে গেল । যাহোক মন্তব্যের জানতে পারলাম দেশের বাইরে ছিলেন । সোহানার
জন্য শুভেচ্ছা রইল ।
এবার কথা বলা কথা বলা যাক পোস্টের বিষয়ে ।
আপনার লেখাটি পড়তে গিয়ে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে, তা হলো একটি গভীর হতাশা ও দীর্ঘ পর্যবেক্ষণ
থেকে উঠে আসা প্রশ্নবোধ। কালো রাজনীতি শিরোনামটি শুধু রাজনৈতিক বাস্তবতাকেই নয়, বরং ধর্ম, ক্ষমতা
ও মানুষের নৈতিকতার জটিল সম্পর্ককে সামনে নিয়ে আসে। আপনি যে অভিজ্ঞতার ভিত্তিতে মত প্রকাশ
করেছেন, তা ব্যক্তিগত সত্য হিসেবে আন্তরিক; তবে একই সঙ্গে পাঠক হিসেবে মনে হয় বাস্তবতা হয়তো
আরও বহুমাত্রিক।
ইতিহাসে ধর্ম ও রাজনীতির সম্পর্ক কখনো সহযোগিতার, কখনো সংঘাতের। বহু সময় ধর্ম ক্ষমতার হাতিয়ার
হয়েছে , এটিও সত্য; আবার একই ইতিহাসে ধর্মীয় অনুপ্রেরণায় ন্যায়, মানবতা ও আত্মত্যাগের অসংখ্য
উদাহরণও রয়েছে। তাই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার বা সম্পূর্ণ স্বীকৃতির নয়, বরং মানুষের ব্যবহারের উপর
নির্ভরশীল বলেই মনে হয়।
ক্রুশ বা তলোয়ারের প্রতীক নিয়ে আপনার প্রশ্ন চিন্তার খোরাক জোগায়। প্রতীক আসলে ইতিহাসের স্মৃতি ও
বিশ্বাসের রূপান্তর যেখানে কখনো কষ্টের চিহ্ন আশার প্রতীকে পরিণত হয়। তবে এই রূপান্তর কেন ও কীভাবে
ঘটে, সে আলোচনা আরও বিস্তৃত হলে পাঠক হিসাবে আমাদের ভাবনার ক্ষেত্র আরও সমৃদ্ধ হতো।
আপনার লেখার সবচেয়ে শক্তিশালী দিক হলো প্রশ্নটির এটি উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন তুলতে আগ্রহী।
যদিও শেষাংশের বক্তব্যটি ভনেকটা আবেগপ্রবণ ও সাধারণীকরণের ঝুঁকি বহন করে, তবুও তা ব্লগ কতৃপক্ষ
সাথে সামুর পাঠকদেরকে অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় আত্মসমালোচনার দিকে ঠেলে দেয়।
সব মিলিয়ে, আপনার এই লেখাটি কোন একমুখী সিদ্ধান্ত নয়; বরং বিতর্ক ও চিন্তার দরজা খুলে দেয়
আর সম্ভবত এটিই এই পোস্টের লেখাটির এর প্রধান সাফল্য ।
শুভ কামনা রইল
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই সাহেব, সালাম নিবেন, আশা করি খোদার ফজলে আপনিও ভালো আছেন। আমি ভালো আছি। ভাই সাহেব আপনাকে কিছু প্রশ্ন করি। উত্তর দিতে হবে জরুরী নয়, আমি জানি আপনার উত্তর কি। প্রশ্নগুলো হচ্ছে আপনার অবগতির জন্য জানায়ে রাখা।
আপনার বোঝজ্ঞান হওয়ার পর থেকে আপনি পত্রিকা পড়ছেন টিভিতে সংবাদ দেখছেন রেডিওতে সংবাদ শুনছেন। কি মনে হয় মানুষ কি শান্তিপ্রিয় প্রানী? - আমরা আদিম যুগ থেকে বেড়িয়ে এসেছি প্রায় ৩০০০ - ৫০০০ বছর পূর্বে। তারপরও আমাদের শরীরে আমাদের রক্তে ভয়ংকর পশুর মতো আদিমতা বাস করছে। আর তাই সমগ্র বিশ্বে এতো হত্যা। বলতে পারেন - বিশ্ব দাড়িয়ে আছে মানুষ হত্যার রক্তের উপর।
দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার এই ভাইটির জন্যও দোয়া করবেন, মহান সৃস্টিকর্তা যেনো ঈমান ও আখলাকের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলার তৌফিক দান করেন।
৮|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার একটা লেখা পড়ে জেনেছিলাম কাজের সুবাদে লালখান বাজারে বহু বছর ছিলেন । হাইলেভেল রোড , ভুতইইয়া কলোনি , বাঘগোনার মোড় এসব তো ভালোভাবেই চেনার কথা । এলাকার মানিক কমিশনার কে চিনতেন ?
মুসলিম দেশ গুলো যুদধের সময় slogan দেয় নারায়ে তাকবীর , আললাহু আকবার । ১৯৭১ সালে পাক সেনারা এই slogan দিয়ে বাঙালির উপর ঝাপিয়ে পড়েছে । আর বাঙালি slogan দিতো "জয় বাংলা " ।
পাকি-আফগান ওয়ার আসলে সবাইকে বিচলিত করেছে । নিজেরা নিজেরা একে অপরকে দালাল বলে মারছে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি ৯০ এর দশকে কিছুদিন চাটগাঁয়ে ছিলাম। মানিক সাহেবকে চিনি না।
জাতি হিসেবে বিশ্বের সকল জাতিতে ভয়ংকর বর্বরতা আছে। তবে তার মাঝে চিহ্নিত বর্বর হচ্ছে পাকিস্তানী ও আরবীয়। সমগ্র বিশ্বে ধর্মের নামে মানুষ হত্যা জারি রেখেছে আরবীয় আর পশ্চিমা শ্বেতাঙ্গ।
পাকিস্তানী ও আফগানী আজকে কালকের হত্যাকারী না। এরা শত সহস্র বছর ধরে মানুষ হত্যা করে আসছে।
বাংলাদেশেও পাকিস্তানী দালাল আর ভারতীয় দালালে সয়লাব। নিজস্ব পরিচয় খুব কম মানুষের মাঝেই আছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মুল পোস্টের শেষ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
একটি রাজনৈতিক উদাহরণ হিসেবে প্রশ্ন করি।
উদাহরণ: ঢাকা থেকে সিলেট অভিমুখে দুইটি ট্রেন আছে।
১ নং ট্রেনে অধিকাংশ চোর।
২ নং ট্রেনে সবগুলো চরিত্রহীন লম্পট।
আপনার যে কোনো একটি ট্রেনে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ট্রেন বেছে নিবেন?
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৫
কামাল১৮ বলেছেন: আপনার পোষ্ট মানে কিছু বস্তুনিষ্ঠ কথা।কিছু শিখার থাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
একটি ভালো লেখা চিন্তা করে লেখা কষ্টের কাজ। সেই কষ্টের কাজের মূল্যায়ন পেলে ভালো লাগে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
একটি রাজনৈতিক উদাহরণ হিসেবে প্রশ্ন করি।
উদাহরণ: ঢাকা থেকে সিলেট অভিমুখে দুইটি ট্রেন আছে।
১ নং ট্রেনে অধিকাংশ চোর।
২ নং ট্রেনে সবগুলো চরিত্রহীন লম্পট।
আপনার যে কোনো একটি ট্রেনে করে ভ্রমণ করতে হবে! আপনি কোন ট্রেন বেছে নিবেন?
১০|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১২
সৈয়দ কুতুব বলেছেন: এই উত্তর দিতে গেলে দুটো আলাদা পরিস্থিতি মাথায় রাখতে হবে।
যদি হারানোর কোনো ভয় না থাকে, তাহলে যেকোনো ট্রেনে চড়েই সিলেট যাওয়া যাবে - কোনো চিন্তা নেই।
যদি হারানোর ভয় থাকে , তাহলে ভাবতে হবে - বৈষয়িক ক্ষতি সইতে পারব, নাকি সম্মানহানি?
* যদি বৈষয়িক কিছু হারালে বিশেষ ক্ষতি না হয়, তাহলে ১ নম্বর ট্রেনে যাওয়াই ভালো; অন্যথায় ২ নম্বর ট্রেন।
* আর যদি সম্মান হারানোর ভয় না থাকে, তাহলে ২ নম্বর ট্রেন; অন্যথায় ১ নম্বর ট্রেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
২ নং ট্রেনে মান ইজ্জত সন্মান হারাতে হবে সাথে অর্থ সম্পত্তি।
১১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: বিদায় নিয়ে গেলেন, এরপর আপনার আর কোনো খোজ নেই।
আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি, বুঝি আজ আসবেন।
শেষমেশ এসেছেন। ভালো লাগছে। দীর্ঘদিন ধরে চাঁদগাজীকে ব্যান করে রেখেছে, এইবার আপনি একটা ব্যবস্থা নিন। তাকে ব্যান মুক্ত করুন। দরকার হলে প্রেসক্লাবে লোকজন নিয়ে মানব বন্ধন করতেপ রাজী আছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাঁদগাজী যদি ব্লগের কারো নাম উল্লেখ করে না লিখেন, মন্তব্য না করেন। - তাহলে আগামী নিকে আর ব্যান হবেন না। কারও নাম উল্লেখ করার মাঝে কিছু নেই। ব্লগে সবাই কিছুটা হলেও বুঝে কে বা কাহারা কোন দলকে তাদের পিতা মাতা মনে করে। কোনো রাজনৈতিক দল কোনা সুস্থ মানুষের পিতা মাতা হতে পারে না। আর অসুস্থ মানুষের সাথে কোনো কথা হওয়া উচিত না।
১২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪
ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি।
আমেরিকা ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঘরের শত্রু বিভীষণ হলে যা হয়। আমাদের নিজ দেশেই আছে আমাদের দেশের শত্রু। ভারত আমেরিকার দোষ দিয়ে আর কি হবে।
১৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পোস্টের সাথে মোটামুটি একমত। তবে রাজনীতিতে আমার দেখা সৈয়দ আশরাফকে নির্লোভ মনে হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
গত দেড় বছরে দেখেছেন, দেশের সকল ধার্মিক লোক রাজনীতিবিদ হয়ে গিয়েছেন! অথচ নিজ এলাকায় মেম্বার ইলেকশানেও পাশ করবেন কিনা সন্দেহ।
১৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে মানুষ।
সুন্দর এই পৃথিবীর সবচেয়ে ক্ষতি করেছে এই মানুষ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার কাছে মনে হচ্ছে ২০৫০ এর আগেই বিশ্বে বড় পরিবর্তন হবে। প্রচুর মানুষ মারা যাবে যুদ্ধ যুদ্ধ করে।
১৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
ভাই সাহেব, আপনাকেও সালাম জানাই। ভাল আছেন জেনে খুশি হলাম । আল্লার রহমতে আমিউ ভাল আছি ।
আপনার উত্থাপিত ভাবনাগুলো মনোযোগ দিয়ে পড়লাম। মানুষের ইতিহাসে সহিংসতা, যুদ্ধ এবং রক্তপাতের
উপস্থিতি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সত্যিই আদিম যুগ থেকে আধুনিক সভ্যতায় পৌঁছানোর দীর্ঘ
পথে মানুষ বহুবার নিজের অমানবিক দিকের পরিচয় দিয়েছে। এই বাস্তবতা আমাদের আত্মসমালোচনার
দিকে আহ্বান জানায়।
তবে একই সঙ্গে আরেকটি সত্যও আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন,মানুষ শুধু ধ্বংসের ইতিহাসই রচনা
করেনি, বরং সহমর্মিতা, ন্যায়বোধ, ত্যাগ, ভালোবাসা এবং সহযোগিতার এক অসাধারণ ইতিহাসও তৈরি
করেছে। যদি মানুষের ভেতরে কেবল আদিম পশুত্বই বাস করত, তাহলে পরিবার, সমাজ, সভ্যতা, আইন,
নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ কিংবা মানবাধিকার এসবের কোনো বিকাশই সম্ভব হতো না।
মানুষের ভেতরে দ্বৈত প্রবণতা রয়েছে,একদিকে প্রবৃত্তিগত হিংস্রতা, অন্যদিকে বিবেক ও করুণা। সভ্যতার
অগ্রগতি মূলত এই দ্বিতীয় শক্তির ক্রমবিকাশের ফল। যুদ্ধ যেমন ইতিহাসের অংশ, তেমনি শান্তিচুক্তি,
মানবসেবা, দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামও ইতিহাসের সমান
গুরুত্বপূর্ণ অধ্যায়।
অতএব, মানুষকে শুধু অশান্তিপ্রিয় বা হিংস্র বলে সংজ্ঞায়িত করলে মানুষের পূর্ণ বাস্তবতাকে ধরা যায় না।
বরং বলা যায় মানুষ একটি সম্ভাবনাময় সত্তা; সে যেমন ধ্বংস করতে পারে, তেমনি নির্মাণও করতে পারে।
কোন দিকটি শক্তিশালী হবে, তা নির্ভর করে শিক্ষা, নৈতিকতা, আত্মসংযম এবং মূল্যবোধের চর্চার উপর।
আপনার প্রশ্নগুলো তাই হতাশার নয়, বরং আমাদের মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় ।নিজের
ভেতরের আদিমতাকে নিয়ন্ত্রণ করে মানবিকতাকে জাগ্রত রাখাই প্রকৃত সভ্যতার লক্ষণ।
শুভেচ্ছা ও সম্মান ও দোয়া রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই সাহেব আমি আপনার মন্তব্য উত্তর রাতে দিবো।
০১ লা মার্চ, ২০২৬ সকাল ৯:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই সাহেব, মানব জাতি আজ বিশ্বের এমন এক দাড়প্রান্তে দাড়িয়েছে মনে হতে পারে মানব জাতির মনে হয় আর কিছু করার নেই, আর কিছু চাওয়ার নেই, আর কিছু পাওয়ার নেই। এখন সবাই যুদ্ধ করতে উদগ্রীব। বাংলাদেশের যদু মধু ও যুদ্ধ করতে চায়, আমেরিকার ট্রাম্পও যুদ্ধ করতে চায়। এই যুদ্ধে বিশ্ব সংসারের কি হবে এই ভবিষ্যৎ চিন্তা মনে হয় কারো জানার আগ্রহ নেই।
আমি এই বিষয়ে একটি বিস্তারিত লিখে পোস্ট দিবো।
আপনার প্রতি দোয়া রইলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। আপনার এই ভাইটির জন্যও দোয়া করবেন।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪২
আঁধারের যুবরাজ বলেছেন: ধর্ম এবং ক্ষমতা পাশাপাশি চলেছে। ধর্মকে শাসকদের টুলস হিসেবে ব্যবহৃত করা হয়েছে। ফ্রান্সের মতো কিছু দেশ ,ধর্মকে রাজনীতি থেকে আলাদা কর রেখেছে সাংবিধানিকভাবে।
অনেকদিন পর আপনাকে দেখলাম ,আশা করি ভালো আছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।
ইরান যুদ্ধে সমগ্র বিশ্ব নতুন করে আবারও একটি বড় ধাক্কা খাবে। এক ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ক্ষতি এখনও বিশ্ব টানছে। সাথে শুরু হয়েছে ইরান। এইদিকে আফগান ও পাকিস্তান।
বাংলাদেশের একদল অসত লোক বহু চেষ্টা করেছে কিভাবে ভারতের সাথে দরবার করা যায়। কিন্তু ভারত ফিরে তাকায় নি। ভারত যদি বাংলাদেশের মতো শিশুসুলভ আচরণ করতো তাহলে এতোদিনে যুদ্ধ বেধে যেতো।
১৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: গত দেড় বছরে দেখেছেন, দেশের সকল ধার্মিক লোক রাজনীতিবিদ হয়ে গিয়েছেন! অথচ নিজ এলাকায় মেম্বার ইলেকশানেও পাশ করবেন কিনা সন্দেহ।
ধান্ধা। কৌশলে সুবিধাভোগের এমন মোক্ষম সুযোগ রাজনীতি ছাড়া আর কোথায় পাবে!
০১ লা মার্চ, ২০২৬ সকাল ৯:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধর্মের নামে যেইভাবে চাঁদা তোলা হয় তাতে একটি বিষয় পরিষ্কার ধর্ম একটি ডেস্টিনি টাইপের ব্যবসা। মাল্টি লেভেল মার্কেটিং টাইপের যতোগুলো ব্যবসা আছে তার মূল সূত্রগুলো ধর্ম থেকে ধার করা হয়েছে।
১৮|
০১ লা মার্চ, ২০২৬ দুপুর ২:১৪
কিরকুট বলেছেন: বাংলাদেশে এখন ধার্মিক খুব কম ধান্দাবাজ মৌলোভী অসংখ্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রশ্নগুলো চিন্তা করার মতো।
===========
অনেক দিন পরে লিখলেন!