নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ সংবাদ

০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর লিখতে পারি না। কারণ - কাজকর্ম শেষে বেশ ক্লান্ত থাকি, ক্লান্তি নিয়ে লেখালেখি করার মতো আগ্রহ বা শক্তি আর থাকে না। বেশ কিছুদিন যাবত ব্লগে নিয়মিত দুইজনকে লেখককে দেখতে পাচ্ছি না।

১। শাহ আজীজ সাহেব
২। কামাল সাহেব (নিক - কামাল১৮)

শাহ আজীজ সাহেব কিছু না কিছু নিয়মিত লিখতেন। আর কামাল সাহেব নিয়মিত মন্তব্য করতেন। এই দুইজনই অনুপস্থিত। আশা করি দুইজনই ভালো আছেন। এছাড়া ব্লগে মোটামোটি নিয়মিত অনিয়মিত যারা লেখালেখি করতেন তারাও এখন অনিয়মিত বা আর ব্লগে হয়তো তেমন সময় দিতে পারছেন না।

সমস্যা: একটি সমস্যা না বললেই নয়, ব্লগে লেখক ও পাঠক কমে যাওয়ার মাঝে দশটি কারণের মাঝে অন্যতম একটি কারণ ব্লগে অতিরিক্ত রাজনৈতিক লেখা প্রকাশিত হওয়া। শেখ হাসিনা সরকার পতনের পর ব্লগে এতো রাজনৈতিক লেখা - এতো রাজনৈতিক লেখা পোস্ট হয়েছে যে, এই সকল ডাব্বা মার্কা লেখা পড়তে আমার প্রচুর বিরক্ত লেগেছে। আমার মনে হয় আমার মতো আরও অনেকেরই এই সকল লেখা পড়তে বিরক্ত লেগেছে। দুই তিন লাইন লেখা পড়ার পর আর আগ্রহ পাইনি পোস্ট পড়ার। কিভাবে নির্বাচন হতে হবে / কিভাবে সরকার গঠন হতে হবে / বিএনপিকে কেনো ভোট দেওয়া যাবে না / আল্লাহ রাসুলের রাজনীতি / ইসলামী জীবনের রাজনীতি / ইসলামী রাজনৈতিক দর্শন - ইত্যাদি ইত্যাদি। এই সকল বস্তাপঁচা পোস্ট আর লেখার চাপে ব্লগ এতো জ্যাম হয়েছে যে যারা মোটামোটি ভালো লিখতেন, ভালো মন্তব্য করতেন তাঁরা লেখালেখি তো ছেড়ে দিয়েছেন! ব্লগ থেকেও ১০০ হাত দূরে চলে গিয়েছেন!

লেবু অতিরিক্ত চিপে তিতা করার অবস্থা হচ্ছে ব্লগের অতিরিক্ত রাজনৈতিক লেখা। আমার বিশ্বাস হয় না যারা ব্লগে এতো এতো রাজনৈতিক লেখা লিখেছেন তারা নিজ নিজ এলাকায় মেম্বার বা কাউন্সিলর পদে নির্বাচন করে পাশ করতে পারবেন। সত্যি সত্যি আমার বিশ্বাস হয় না।

শুধু আমাদের দেশেই নয়, সমগ্র বিশ্বের রাজনীতিতে ট্রাম্প, ওবামা ও বুশের মতো নেতাদের দ্বারা মানুষ হত্যার রাজনীতি প্রমাণ করে রাজনীতিতে ভালো মানুষ নেই। এরা মানুষ না, এরা মানুষ নামের নরপিশাচ। আর নরপিশাচের দলের অনুসারী হওয়া আর যাই হোক কোনো ভালো কাজ হতে পারে না।

শাহ আজীজ সাহেব ও কামাল সাহেব যেখানেই থাকুন আশা করি ভালো আছেন এবং ব্লগে নিয়মিত অথবা অনিয়মিত হলেও লেখালেখি করবেন এই প্রত্যাশা করছি।

সবাইকে ধন্যবাদ।




মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:০০

আঁধারের যুবরাজ বলেছেন: আশা করছি উনারা সুস্থ আছেন ,ভালো আছেন।

০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



এইমাত্র জানতে পেরেছি তাঁরা ভালো আছেন। আমিও ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, ২০২৬-২০২৭ এ কি দেশে আসার সম্ভবনা আছে?

বাংলাদেশ হচ্ছে সমগ্র বিশ্বের সমস্যার মাতাপিতা। সমগ্র বিশ্বে জ্বালানী তৈলের সমস্যা জন্ম হওয়ার আগে বাংলাদেশে সমস্যা শুরু হয়েছে। এই সমস্যা সহসা দূর হবে বলে মনে হচ্ছে না।

২| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:০১

সৈয়দ কুতুব বলেছেন: সবশেষ আপডেট: শাহ আজিজ সাহেব উনার password হারিয়ে ফেলেছেন ।( রাজিব নুরের কাছ থেকে শোনা )
কামাল১৮ সাহেব আছেন । লাইক দেন বেশি কমেনটস করেন কম ।

০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



শাহ আজীজ সাহেব ও কামাল সাহেব ভালো আছেন যেনে চিন্তামুক্ত হয়েছি। শাহ আজীজ সাহেব পুরাতন মানুষ তিনি জাদীদ সাহেবের সাথে যোগাযোগ করলেই পারেন। ৩০ মিনিটের বিষয়, জাদীদ সাহেব পাসওয়ার্ড ফিরে পেতে সহযোগিতা করবেন।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭

আঁধারের যুবরাজ বলেছেন: আমি ভালো আছি ,আপনাকে ধন্যবাদ। আপনি সহ উনারা সবাই ভালো আছেন জেনে খুশি হলাম। আরো অনেককেই দেখি না আজকাল ,যে যেখানে আছে ভালো থাকুক সবাই।

০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



হাসিনা সরকার পতনের পর ব্লগে যেই রাজনৈতিক জোয়ার গিয়েছে তা লিখে বলে শেষ করা যাবে না। জোয়ারের পর ভাটা আসে। এখন তাই ভাটা চলছে। ব্লগের অবস্থা এখন সুশান্ত মর মর।

আমাদের দেশে প্রতি বছর ঈদে আনন্দ না এসে আসে দুর্ঘটনা। এই বছর রোজার ঈদে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে যা নিয়ম নীতি মেনে চললে হওয়ার কথা না। আমরা বাংলাদেশী মানুষ সকল নিয়ম নীতির বাইরে। তাই দুর্ঘটনা আমাদের নিত্য দিনের সাথী।

৪| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাজকর্ম শেষে বেশ ক্লান্ত থাকি, ক্লান্তি নিয়ে লেখালেখি করার
মতো আগ্রহ বা শক্তি আর থাকে না।

...................................................................................
আপনি ভালো আছেন জেনে খুশী হলাম,
ব্লগে নিয়মিত ১০/১২ জন পাওয়া যায় , তাও সবাই কমেন্ট করেনা
কেউ কেউ আবার লেখা দিয়ে উধাও হয়ে পড়ে , উত্তর আসতে ২/১ দিন লাগে
তবুও আমরা ধৈর্য ধরে আছি, চলছে আমাদের সামু ব্লগ !!!

০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে রাজনীতি বেশি হয়ে গিয়েছে। রাজনীতির চাপে ব্লগ হতে ভালো লেখাগুলো পালিয়ে গিয়েছে। বলতে পারেন শেখ হাসিনা পতনের পর ব্লগে রাজনীতির জোয়ার বয়ে গিয়েছে। এখন ভাটার সময়। ভাটা চলছে। জোয়ারে যারা ছটফট করছিলো তারা তাদের রাজনীতি নিয়ে উধাও হয়েছে।

আমরা জোয়ার ভাটা সব সময় আছি। নিরব দর্শক হয়ে হলেও আছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


৫| ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



দেখা তবে পেলাম বেশ কিছু দিন পরে
আশা করি ভালই ছিলেন ব্যস্ততার ভীরে
একটি মিল দেখলাম নিখুঁজ সংবাদের মাঝে
আমিউ পোস্ট দিয়েছি বঙ্গের শিকরের খুঁজে

স্বপ্নের শঙ্খচিল সংক্ষেপে বলেছেন যতার্থ করে
এখন ব্লগে বিচরণের বিষয়টি এমনই রূপ ধরে
যাহোক আপনার পোস্টের মুল ভাবের আলোকে
কিছু কথা বলে যাই সংক্ষেপে কবিতার প্রলাপে ।

এই সংকটময় ব্লগের প্রান্তে দাঁড়িয়ে
চলুন ভুলে যাই সব বিভেদ সব কোলাহল
অহেতুক রাজনীতির তর্ক
আর বাসি খবরের ক্লান্ত শব্দগুলো
ডুবে যাক নীরবতার গভীরে।

আসুন, নতুন করে লিখি আমরা
বৈচিত্র্যে ভরা প্রাণের কথা
বিষয় থেকে বিষয়ে ছড়িয়ে দেই আলো
শুধু নামের মোহে নয়
মন ছুঁয়ে যাক মনকে।

আপনি আসুন আমার উঠোনে
আমি যাই আপনার দরজায়
পছন্দ-অপছন্দের সরল ভাষায়
শুভ্র, বিনয়ী শব্দে গড়ে উঠুক
সম্পর্কের সেতুবন্ধন।

দেখবেন, এই নিস্তব্ধ ব্লগে
আবার বাজবে প্রাণের সুর
পুরোনো-নতুন সবাই ফিরে আসবে
নতুন উদ্যমে, নতুন আশায়।

আর যদি কোথাও জমে থাকে
কুরুচির অন্ধকার ছায়া
তবে তা মুছে যাক দৃঢ় হাতে ( ব্লগ টীমের হাতে যদি তা এখনো সচল থাকে!!!)
শুদ্ধতার আলোয় ভরে উঠুক
প্রতিটি পোস্ট, প্রতিটি উচ্চারণ।

শান্ত, সুন্দর, সুশোভিত হোক
আমাদের এই প্রিয় আঙিনা
স্বপ্নে গড়া এক নির্মল প্রাসাদ
যেখানে শব্দেরা হাসে
আর ব্লগার হয়ে ওঠে ব্লগারেরই আপন।

শুভেচ্ছা রইল

৬| ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৬

আহা রুবন বলেছেন: মাঝে মাঝে ব্লগে ঢুঁ মারি। দু-একটা লেখা পড়ে দ্রুত সরে যাই। মন্তব্য করা হয় না। কম্পিউটারে না বসায় এই অবস্থা।
ব্লগটি কেমন মরামরা! খারাপ লাগে!

আপনি ভাল থাকুন।

৭| ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:৪৮

কামাল১৮ বলেছেন: আমি কখনো ব্লগ লিখতাম না।তবে মন্তব্য করতাম।তবে বর্তমানে মন্তব্য করার মতো কিছু থাকে না বলে শুধু লাইক দেই।আমার কোন কাজ নাই।টিভি আর ব্লগ নিয়েই দিন কাটাই।

৮| ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১

মোগল সম্রাট বলেছেন:


ব্লগ আবার জমবে আশাকরি কোন এক সময়।

তবে ঠাকুর ভাই, ভেবে দেখেন দেশের অধিকাংশ মানুষের চিন্তা-ভাবনা, আড্ডা-আলোচনা মাত্র দুইটা চক্রের মধ্যে আটকে আছে। সেই দুইটা দুষ্টচক্র কি ? ১) রাজনীতি ২) ধর্ম । এই দুই বিষয়ের প্রতিই সব আগ্রহ একদম চায়ের দোকান থেকে মসজিদের মিম্বার সবখানে । এর বাইরেও যে অনেক প্রসঙ্গ অনেক টপিক আছে সেটা ভুলে গেছে সবাই। ব্লগেও সেটার প্রতিফলন দেখছেন নিশ্চয়ই। বিজ্ঞান, ইতিহাস, খেলাধুলা, প্রযুক্তি, ভ্রমন, স্বাস্থ্য, সাহিত্য, দর্শন এগুলো নিয়ে ব্লগে পোষ্ট আসে কম এখন।

ব্লগার কামাল১৮ তো কমেন্ট করে জানান দিয়েছে তিনি নিখোজ নন। আশাকরি ব্লগার শাহ আজিজও কমেন্ট করে তার উপস্থিতি জানান দেবেন।

আপনা জন্য শুভকামনা্




৯| ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:২১

কিরকুট বলেছেন: ব্লগে যে সকল রাজনৈতিক লেখা হচ্ছে তা পড়ার মতো যোগ্য লোক পাওয়া যাচ্ছে না । ব্লগে একটা অদৃশ্য সিন্ডিকেটের মতো আছে যারা তাদের মতাদর্শের লোকদের লেখায় গিয়ে হুমড়ি খেয়ে পরছে বুঝে না বুঝে ব্যপক হারে আহ উহু করে যাচ্ছে ।

আর ধর্ম বিষয়ক নিয়ে যা লেখা হচ্ছে তা এক কথায় ছাপ্পা মারা লেখা । গবেষণা মূলক কোন লেখা নাই । কেবল গরুর মতো জাবর কেটে যাচ্ছে ।

যারা আসলেই কিছু লিখতে চান এদের কে কিছু লোক টার্গেট করে নিষ্ক্রিয় করে রেখেছে ।

মুল কথা ব্লগে জা-শির বট বাহিনির আধিপত্য বেশি দেখা যাচ্ছে । এই বট বাহিনীকে না আপসারন করতে পারলে ব্লগ অমাবস্যার ঘোর আধারেই কেবল ডুববে ।

জাদিদ সাহেব সম্ভাবত শীত নিদ্রায় আছেন ।

১০| ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৪

কিরকুট বলেছেন: আর একটু যোগ করতে চাই । যখন দেখবেন রাষ্ট্রের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনায় কু রাজনৈতিকতা ও ধর্মের অপব্যবহার বিষয়ক আলোচনা চলমান তখন ধরে নেবেন সেই রাষ্ট্রের আর কোন আশা নাই ।

১১| ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও নিখোঁজ হবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.