| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর ঢাকার ঢাল এলাকার মহল্লার অলিগলি পর্যন্ত। দেশের যে কোনো হাইওয়েতে কোনোভাবেই না। এই ধরনের যানবাহন রাজধানী ঢাকার মহল্লার অলিগলিতেও চলা উচিত না।
কিছুক্ষনের জন্য যদি, সব কিছু স্বাভাবিকও মনে করি। তাহলেও হাইওয়েতে নসিমনের উঠা ঠিক হয়নি। হাইওয়েতে দশ বিশ ত্রিশ পঞ্চাশ টন ধারণ ক্ষমতা সম্পন্ন পরিবহন ট্রাক আর উচ্চগতির দূরপাল্লার বাসের চাপে নসিমনের টিকে থাকা অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। নসিমন হাইওয়েতে নির্ঘাত উড়ে যাবে। আর তাই হয়েছে। নসিমন উড়ে গিয়েছে। শেষ।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
হাইোয়ের যানবাহনের চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রনের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহনী উঠিয়ে দিন
বাস ট্রাক দেখবেন মহুর্তেই নসিমনের নসিবে কী লিখে , নসিমনের চিহ্নও দুরবীন বা অনুবিক্ষন দিয়েও
দেখতে পাবেন না , কথাটা লিখে রাখতে পারুন , আইন শৃংখলা রক্ষাকারী বিহিনীর চোখর সামনে
নসিমন হাই ওয়েতে ডুকে কেমনে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
কিছুতেই ওঠা উচিৎ নয় কিন্তু ওঠে। কেন ওঠে ? পুলিশের পকেটে মালপানি পড়ে বলে।
তাই স্বপ্নের শঙ্খচিলএর মন্তব্যের শেষ ৩টি প্রশ্নের জবাবে বলতে হয়- ---লোভ , কেবল মাত্র লোভই হলো মূল দায়ী!
সে কারণেই ডঃ এম এ আলীর সাথে সুর মেলাই - হাইওয়েতে যানবাহনের চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রনের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহনী উঠিয়ে দিন , বাস- ট্রাক দেখবেন মহুর্তেই নসিমনের নসিবে কী লিখে , নসিমনের চিহ্নও দুরবীন বা অনুবিক্ষন দিয়েও দেখতে পাবেন না।
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: রাস্তায় সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে এই অটোরিক্সা। এমন কোনো রাস্তা নেই যেখানে এই অটোরিক্সা চলেনা। প্রতিদিন এদের সংখ্যা বাড়ছে। কারখানা বন্ধ হচ্ছে, মানুষ বেকার হচ্ছে আর অটোরিক্সার সংখ্যা বাড়ছে।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাক আর উচ্চগতির দূরপাল্লার বাসের চাপে নসিমনের টিকে থাকা অসম্ভব,
সম্পূর্ণ অসম্ভব। নসিমন হাইওয়েতে নির্ঘাত উড়ে যাবে।
..................................................................................................
প্রশ্ন উঠতে পারে হাইওয়েতে যাবে কেন ? অপরাধ করেছে, অন্যায় করেছে
তাই শাস্তি হয়েছে, মৃত্যু হয়েছে । খুব ভালো হয়েছে ( কি ছু আমলা এভাবে বলে )
এটা হলো আমাদের দেশের সমাধান ও অসভ্য দেশের আইন ও ব্যবস্হা ।
এবার আসুন অন্য দেশে, সেখানে ও জনগন আছে, জীবিকার কারনে যানবাহন
লাগে , মালামাল টানতে হয় । কিন্ত আমি তো রাস্তায় এই সব দৃশ্য দেখিনা ।
হাইওয়েতে শত চেষ্টা করেও কোন ছোট যানবাহন দেখছিনা ।
গ্রামে বা শহরে একই অবস্হা, কেন এখানকার জনগন আমাদের মতো আচরন করেনা ???
এখানে তো ছোট ছোট যানবাহন পার্শ্ব রাস্তা দিয়ে চলে, রাস্তায় গাড়ী অহরহ পার্কিং
করে আছে ।
সবাই আইন মেনে চলছে, কোন রাস্তার হত্যাক্ন্ড ঘটছেনা ।
তাহলে কাকে দায়ী করব ?
১) রাষ্ট্রীয় কাঠামো ?
২) সরকারের অপরিনামদর্শী কার্যকলাপ ??
৩) জনসাধারণ ???